14/03/2026
"ডেবরার মাটি, দুর্জয় ঘাঁটি"
"আমরা লড়ছি, আমরা লড়ব"
আজ ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি Pradip Kar - প্রদীপ কর'র নেতৃত্বে প্রতিবাদী বাইক মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডেবরার রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। কেন্দ্র সরকারের "বাংলা-বিরোধী" নীতি এবং অপরিকল্পিত এসআইআর (SIR)-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার চেষ্টার তীব্র প্রতিবাদ জানালো।বাইক মিছিলের মাধ্যমে ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিলাম ।আপনার একটি ভোটই আপনার শ্রেষ্ঠ হাতিয়ার। সেই হাতিয়ার কেড়ে নেওয়ার সাধ্য কারও নেই!
কেন্দ্রের বিজেপি সরকারের অপরিকল্পিত এসআইআর (SIR)-এর নামে গণতন্ত্র হত্যার চেষ্টা আমরা রুখবই। বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের কোনো চক্রান্ত ডেবরায় সফল হতে দেব না।বাংলার মানুষের অধিকার রক্ষায় আমরা ময়দানে ছিলাম, আছি এবং থাকব। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস সর্বদা সজাগ।মানুষের আশীর্বাদ ও উন্নয়নের জোয়ারে আগামী দিনেও জয় হবে মা-মাটি-মানুষের।