27/05/2026
Rss কি ছাতি পার আম্বেদকর ! আম্বেদকর !
লিখছেন দেবাদৃত আচার্য
মূল লেখাটির লিঙ্ক থাকলো কমেন্ট বক্সে।
"মনুসংহিতা বনাম সংবিধান: লড়াইটা কোথায়
লড়াইটা দুই ভারতের। একটা ভারত মনুসংহিতার চোখে দেখা, আরেকটা আম্বেদকরের কলমে লেখা। মনুসংহিতায় সমাজকে চার বর্ণে ভেঙে জন্মসূত্রে কাজ আর মর্যাদা ঠিক করে দেয়। শূদ্রের জন্য বেদপাঠ নিষিদ্ধ, নারীর জন্য স্বাধীনতা নিষিদ্ধ, । এটা স্তরভিত্তিক অসাম্যের পাকা দলিল।
অন্যদিকে আম্বেদকরের সংবিধান জন্মের বদলে কর্মকে, বর্ণের বদলে নাগরিকত্বকে সামনে আনে। সাম্যের অধিকার , ধর্ম-জাত-বর্ণের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা , অস্পৃশ্যতা বিলোপ ইত্যাদি করে থাকুক প্রতিটি ভারতীয়- র বুকে! আম্বেদকর প্রকাশ্যে মনুস্মৃতি পুড়িয়ে বলেছিলেন, “সামাজিক বৈষম্য”। সেদিন মনুস্মৃতি দাহের গন্ধে মনুবাদীদের বুকের পাঁজর কেঁপে উঠেছিল... "