22/04/2026
"শুভ কর্মপথে ধর' নির্ভয় গান।
সব দুর্বল সংশয় হোক অবসান।।"
আমাদের ১৫ নং ওয়ার্ডে পৌরপিতার দায়িত্ব #কল্লোল_বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে এই অঞ্চলের মানুষ অর্পণ করেছেন, সেদিন থেকে এই অঞ্চলের মানুষের আশীর্বাদ আর ভালোবাসার মূল্য তিনি তার কাজের মাধ্যমে রেখেছেন।।
একটা লম্বা সময় এই অঞ্চলের যে বঞ্চনা এবং পরিকল্পিত অনুন্নয়ন তা মুছে দিয়ে লিখেছেন নতুন ভোরের কাহিনী। এই ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়নের দুটি দিকই তিনি সযত্নে ও দায়িত্বশীল ভাবে করেছেন একদিকে ষ্টেশনপল্লী সংলগ্ন অঞ্চলের জলনিকাশী এবং অন্য দিকে রবীন্দ্রনগর, লালবাবারোড, লাইব্রেরীপাড়ার সার্বিক উন্নতি ও সৌন্দর্যায়ন।।
•• সর্বপ্রথম তিনি নিকাশির জন্য #সমগ্র_অঞ্চলের_সার্ভে করান এবং সেই রিপোর্ট অনুযায়ী তিনি এই অঞ্চলের উন্নয়নের কাজগুলোর পরিকল্পনা নেন এবং তার বাস্তবায়নও করেন।।
•• তিনি এখনও পর্যন্ত এই অঞ্চলের যতগুলি নিকাশি নালা আছে সেই সবগুলির #সংস্কার করেন এবং বেশ কিছু নতুন নালা তৈরিও করান।।
•• এই অঞ্চলের যতগুলি #ঢালাই_রাস্তা আছে সেই সবগুলির সার্ভে রিপোর্ট অনুযায়ী সংস্কার করান, এবং যে কয়েকটি বাকি রয়েছে সেগুলি শুধুমাত্র এই বিধানসভা নির্বাচনী আচরণবিধির জন্য আটকে আছে যা আগামীদিনে সম্পূর্ণ হয়ে যাবে।।
•• ষ্টেশনপল্লীর জলনিকাশীর জন্য তার নেওয়া সিদ্ধান্ত গুলোর প্রধান দুটি কাজের একটি #বড়পুকুরে_পাম্প_হাউজ নির্মাণ, যেখানে 30Hp-এর দুটি বড় পাম্পের সাহায্যে জল বড় পাইপলাইনের মাধ্যমে সরাসরি সরস্বতী খালে ফেলা হয় এবং অপরটি, #স্টেশন_রোডের_নালা যেটি কোন অজ্ঞাত কারণে হিউম হবার ফলে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সেটির সম্পূর্ণ সংস্কার করে চওড়া, গভীর এবং খোলা নর্দমায় পরিনত করা।।
•• ষ্টেশনপল্লীর ভিতরে এইরকমই একটি হিউম নালাকে (আশা বর্ধনের বাড়ি থেকে সম্বুদ্ধ সরকারের বাড়ির পাশ দিয়ে পার্কের পাশ দিয়ে) বড় করে চওড়া করে সংস্কারও করা হয় এবং চাহিদা অনুযায়ী আরেকটি নালাও তৈরী করা হয়।।
•• রবীন্দ্রনগর, লালবাবারোড, লাইব্রেরীপাড়া সহ ওয়ার্ডের সকল পিচের রাস্তাগুলি #আধুনিক_পেভার_ব্লকের_রাস্তায় গড়ে তোলা যা এই অঞ্চলের সৌন্দর্যায়নকে অন্য মাত্রা দিচ্ছে।।
•• এই অঞ্চলের বিভিন্ন স্থানে হাইমাস আলো লাগানো এবং সাথেই স্ট্রিট লাইট গুলির আধুনিকিকরণ।।
•• সমগ্র ওয়ার্ডটিকে -র আওতায় নিয়ে আসার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, যা এই অঞ্চলের মানুষের নিরাপত্তাকেও আগামীদিনে সুনিশ্চিত করবে।।
•• রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পার্কে সাংসদ তহবিলের টাকায় সাধারণ মানুষের জন্য #ওপেন_জিম তৈরী করবার প্রস্তাব পাশ করানো যা তৈরীর কাজ আগামীদিনে শুরু হবে, এরই সাথে এই অঞ্চলের সকল পার্ক গুলির #প্রয়োজনীয়_রক্ষণাবেক্ষণের উপরেও নজর রাখেন।।
বাংলার মূখ্যমন্ত্রী Mamata Banerjee যেমন তার সমগ্র দিয়ে এই বাংলাকে আগলে রেখেছেন ঠিক তেমনি, আমাদের পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায় তার এই ওয়ার্ডকে এবং এই অঞ্চলের সকল মানুষকে তিনি আগলে রেখেছেন।।
এই অঞ্চলের উন্নতির জন্য তিনি আরও পরিকল্পনা ভেবে রেখেছেন যা শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতি হিসেবে তিনি সামনে আনেননি, আমাদের দায়িত্ব এই সমগ্র অঞ্চলের উন্নতি সাধনের জন্য পৌরপিতার পাশে থাকা, তার হাত শক্ত করা। এতটা কাজ হবার পরেও যদি আমরা তার পাশে না থাকি তবে হয়তো আগামীদিন এই উন্নয়নের বিজয়রথ থমকে যাবে এবং পৌরপিতাও আশাহত হবে।।
তাই আমাদের শপথ নিতে হবে আমাদের অঞ্চলের উন্নয়নের জন্য আগামী বিধানসভায় আমাদের ওয়ার্ড থেকে সম্পূর্ণ সমর্থন তৃণমূল কংগ্রেসের দিকে রাখবার, সেই লক্ষ্যে অবিচল থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী Smt. Swati Khandoker -কে বিপুল ভোটে জয়যুক্ত করুন।।