07/05/2026
আজ ০৭/০৫/২০২৬ সন্ধ্যায় কোচবিহার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোচবিহার জেলা পুলিশের সকল ট্রাফিক গার্ডের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং, মোটরবাইকে মডিফাইড সাইলেন্সর, হেলমেট ও সিটবেল্ট না পরা সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপকভাবে চেকিং ও প্রসিকিউশন করা হয়েছে।
এই ড্রাইভে সব অফিসার, ডিএসপি ট্রাফিক এবং আইপিএস প্রোবেশনার মহাশয় উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান করেন , যাতে আইন প্রয়োগে কোনো রকম শিথিলতা না থাকে।
⚠️ সতর্কবার্তা—
🚫 মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কোনো রকম ছাড় দেওয়া হবে না
🚫 বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ড্রাইভিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ
🚫 ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
আইন অমান্য করলে সঙ্গে সঙ্গে যথাযথ ধারায় মামলা রুজু করা হবে এবং প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
👉 আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার এবং অন্যের জীবনের জন্য মারাত্মক হতে পারে
👉 নিজের নিরাপত্তা এবং জনসাধারণের সুরক্ষার স্বার্থে ট্রাফিক নিয়ম মেনে চলুন , নিরাপদ থাকুন ।
West Bengal Police
FOLLOW OUR OFFICIAL YOUTUBE CHANNEL= https://youtube.com/
OUR OFFICIAL INSTAGRAM CHANNEL= https://www.instagram.com/coochbehardistrict?igsh=MWY4b3NpaTlweGxtZQ==
OUR OFFICIAL X HANDLE= https://x.com/CBR_Police?t=L6C3ekDl6EzC7xNrSKPQBg&s=08