Dodhiram ফ্যান গ্রুপ ভোটবাড়ী

Directions

Dodhiram ফ্যান গ্রুপ ভোটবাড়ী MLA মেখলিগঞ্জ বিধানসভা

আজ জলপাইগুড়ি সাংগঠনিক জেলার পূণ্যভূমিতে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ মাননীয় শ্রী শমীক ভট্টাচার...
06/10/2026

আজ জলপাইগুড়ি সাংগঠনিক জেলার পূণ্যভূমিতে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ মাননীয় শ্রী শমীক ভট্টাচার্য মহাশয়কে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হলো।

তাঁর আগমনে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ভারত মাতা কি জয়! বিজেপি জিন্দাবাদ।

আজকে মেখলিগঞ্জ বিধানসভার এম.এল.এ কাপ ২০২৬ নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার ...
05/10/2026

আজকে মেখলিগঞ্জ বিধানসভার এম.এল.এ কাপ ২০২৬ নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক দধিরাম রাম রায় মহাশয়।।
Dodhiram Roy MLA

আজ হলদিবাড়ি ব্লকে ‘সেবা সেতু অভিযান’ পরিদর্শন করলাম। মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে সাধারণ ...
04/10/2026

আজ হলদিবাড়ি ব্লকে ‘সেবা সেতু অভিযান’ পরিদর্শন করলাম। মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বললাম এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রয়োজনের কথা শুনলাম।

📢 সুখবর! সেবা সেতু অভিযান আসছে আপনার এলাকায়📅 ২-৪ অক্টোবর ২০২৬📍 ব্লক/পুরসভা/পুরনিগম স্তরেসরকারি সব পরিষেবা এক ছাদের তলায...
02/10/2026

📢 সুখবর! সেবা সেতু অভিযান আসছে আপনার এলাকায়
📅 ২-৪ অক্টোবর ২০২৬
📍 ব্লক/পুরসভা/পুরনিগম স্তরে

সরকারি সব পরিষেবা এক ছাদের তলায়। আসুন, সুবিধা গ্রহণ করুন।


Dodhiram Roy MLA

সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামীকাল ২ অক্টোবর সেবা সেতু অভিযান শিবির অনুষ্ঠিত হবে। প্রয়োজন...
02/10/2026

সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামীকাল ২ অক্টোবর সেবা সেতু অভিযান শিবির অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করুন।

আজকে মেখলিগঞ্জ বিধানসভার এম.এল.এ কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের গ্রুপ - বি কোয়ার্টার ফাইনাল ⚽📍 ভেন্যু: হলদিবাড়ি শান্তি...
01/10/2026

আজকে মেখলিগঞ্জ বিধানসভার এম.এল.এ কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের গ্রুপ - বি কোয়ার্টার ফাইনাল ⚽

📍 ভেন্যু: হলদিবাড়ি শান্তিনগর ইউনিট ক্লাব মাঠ
ম্যাচ: হলদিবাড়ি বনাম বক্সিগঞ্জ অঞ্চল

উক্ত খেলায় উপস্থিত ছিলাম। দুই দলের দুর্দান্ত লড়াই উপভোগ করলাম। সব খেলোয়াড়দের জন্য শুভকামনা রইলো! 🏆

আজ রাষ্টীয় পোষণ মাস উপলক্ষে আয়োজিত অঙ্গন মিলন সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন,আমাদের মেখলিগঞ্জ বিধায়ক, শ্রী দধিরাম রায় ...
30/09/2026

আজ রাষ্টীয় পোষণ মাস উপলক্ষে আয়োজিত অঙ্গন মিলন সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন,আমাদের মেখলিগঞ্জ বিধায়ক, শ্রী দধিরাম রায় । এই উপলক্ষে ৩ জন শিশুর অন্নপ্রাশন সম্পন্ন করা হয়।

শিশুর সুস্থ বেড়ে ওঠার জন্য জীবনের প্রথম দিন থেকেই চাই সুষম ও পুষ্টিকর খাদ্য, সঠিক পরিচর্যা এবং সচেতনতা। আসুন, প্রতিটি শিশুর পুষ্টির অধিকার নিশ্চিত করতে আমরা সবাই এগিয়ে আসি।

অপুষ্টির বিরুদ্ধে লড়াই হোক ঘরে ঘরে—সুষম খাবার পৌঁছে দিই প্রতিটি শিশুর থালায়।
সুস্থ শিশু, পুষ্ট পরিবার—সমৃদ্ধ ভবিষ্যতের অঙ্গীকার।

মেখলিগঞ্জবাসীর জন্য ঐতিহাসিক সুখবর!পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের Memo No: 59-PRS...
30/09/2026

মেখলিগঞ্জবাসীর জন্য ঐতিহাসিক সুখবর!

পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের Memo No: 59-PRS/TETSD/2026, Date: 25.09.2026 অনুযায়ী রাজ্যের ১১টি মহকুমায় নতুন সরকারি পলিটেকনিক কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি, সেই তালিকায় আমাদের প্রাণের মেখলিগঞ্জ মহকুমা অন্তর্ভুক্ত হয়েছে। SELECTED LOCATION হিসাবে মেখলিগঞ্জের নাম ঘোষণা করা হয়েছে।

এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়-কে মেখলিগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম জানাই।

আপনার নেতৃত্বে মেখলিগঞ্জের শিক্ষা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই পলিটেকনিক কলেজ চালু হলে আমাদের এলাকার হাজার হাজার যুবক-যুবতী কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভর হবে।

মেখলিগঞ্জের সার্বিক উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
ভারত মাতা কি জয়।

মেখলিগঞ্জ বিধানসভায় MLA Cup নক-আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মেখলিগঞ্জেরে বিধায়ক দধিরাম রায় মহাশয় খেলাধুলার...
28/09/2026

মেখলিগঞ্জ বিধানসভায় MLA Cup নক-আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মেখলিগঞ্জেরে বিধায়ক দধিরাম রায় মহাশয়

খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে আরও ঐক্যবদ্ধ, সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
মেখলিগঞ্জের মাঠে ফুটবলের জয় হোক, যুবশক্তির জয় হোক। ⚽💪

Dodhiram Roy MLA

কলকাতায় শ্রদ্ধেয় সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন জি-র সঙ্গে সাংসদ ও বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলাম। পশ্চিম...
28/09/2026

কলকাতায় শ্রদ্ধেয় সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন জি-র সঙ্গে সাংসদ ও বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলাম। পশ্চিমবঙ্গের উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দিকনির্দেশনা ও মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার গড়ে তুলছে নতুন বাংলার উন্নয়নের পথ।

লক্ষ্য একটাই—উন্নত, সমৃদ্ধ ও বিকশিত পশ্চিমবঙ্গ।
জনতার স্বার্থে, বাংলার উন্নয়নে—আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 🇮🇳🚩

Address

147 BHOTBARI MEKHLIGANJ
Cooch Behar
735301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dodhiram ফ্যান গ্রুপ ভোটবাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share