Heria-হেঁড়িয়া

Heria-হেঁড়িয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Heria-হেঁড়িয়া, Landmark & historical place, Heria-হেঁড়িয়া, Kanthi, কাঁথি, Purba Medinipur, India, Medinikotha, মেদিনীকথা, Contai.

আপনজন ফাউন্ডেশন এর গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানহেঁড়িয়া, ১১ই এপ্রিল ২০২৬: আপনজন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় নাট্যকার ধীরেন্দ্র...
11/04/2026

আপনজন ফাউন্ডেশন এর গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

হেঁড়িয়া, ১১ই এপ্রিল ২০২৬: আপনজন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান এর ১৮টি নাটকের সম্মিলিত নাটকমালা 'জীবন আশার আলো' গ্রন্থটি প্রকাশিত হয়৷ গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুরজিৎ পাল৷ নাটক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন খেজুরী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গৌতম দন্ডপাট৷ বিশিষ্ট অতিথিরা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজ সংগঠক সর্বেশ্বর সাউ, প্রচ্ছদ শিল্পী ও আধিকারিক সুমন চ্যাটার্জী, নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান, কবি ও পরিবেশকর্মী সমরেশ সুবোধ পড়িয়া, শ্রীকৃষ্ণগোপাল শাসমল, শিক্ষক সুভাশীষ মাজি, শ্রীকান্ত শীল, সমাজ সংগঠক রাজকুমার মাইতি ও তন্ময় সাঁতরা প্রমুখ ব্যক্তিবর্গ৷ নাট্যকার ধীরেনবাবু গ্রাম বাংলার কথা তাঁর নাটকে তুলে ধরেছেন৷ সমাজের প্রয়োজনে অন্যায়ের প্রতিবাদে তাঁর কলম ঝলসে উঠে৷ তাঁর লেখা প্রায় শতাধিক নাটকের মধ্যে অর্ধ শতাধিক নাটক অখন্ড মেদিনীপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে৷ সমাজ সংগঠনে ও সাংস্কৃতিক উন্নয়নে অতিথিগণ বর্তমান সমাজে নাটকের প্রয়োজনীয়তার কথা ও ধীরেনবাবুর সংগ্রামের কথা তুলে ধরেন৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমরেশ সুবোধ পড়িয়া৷ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের সাফল্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আপনজন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুরজিৎ পাল৷

বেগুনাবাড়ী বন্ধুমহল এর বাসন্তী পূজা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ সভা ও গুণীজন সংবর্ধনাখেজুরী, ২৯শা মার্চ ২০২৬: ...
29/03/2026

বেগুনাবাড়ী বন্ধুমহল এর বাসন্তী পূজা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ সভা ও গুণীজন সংবর্ধনা

খেজুরী, ২৯শা মার্চ ২০২৬: খেজুরীর বেগুনাবাড়ী বন্ধুমহল এর পরিচালনায় ২৮তম বর্ষে বাসন্তী পূজা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার বিজয়া দশমীতে স্মরণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার সাহু৷ উপস্থিত ছিলেন প্রধান অতিথি পরিবেশকর্মী ও কবি সমরেশ সুবোধ পড়িয়া, মহামান্য কোলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট গৌতম আচার্য্য, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমদারঞ্জন বাঁশ, অবসরপ্রাপ্ত আধিকারিক জগদীশ আচার্য, মিহিররঞ্জন ঘোড়ই, পঞ্চায়েত সদস্যা শ্রীমতী রুনা সাহু, সম্পাদক শিবপ্রসাদ বেরা, অসিত মাইতি, দেবাশীষ ঘোড়ই, সৌমেন্দ্র ঘোড়ই, চন্দন জানা, নন্দলাল জানা, বাবলু দাস, শংকর মন্ডল, সন্দীপ মন্ডল, অয়ন প্রধান, গণেশ মাইতি, গোকুল, দেবাংশু ও প্রদীপ মাইতি প্রমুখ বিশিষ্ট জন৷ দৃষ্টিনন্দন অপূর্ব মন্ডপসজ্জার জন্য সম্বর্ধনা দেওয়া হয় সায়ন ডেকোরেটর এর কর্ণধার চন্দন পয়ড়্যা, আলোকসজ্জায় আশিস ঘোড়াই, মাতৃ সাউন্ড সিস্টেম এর কর্ণধার মিন্টুগিরি ও প্রতিমা শিল্পী সুব্রত জানাকে৷ অতিথিগণের বরণের পূর্বে বন্ধুমহলের সদস্যারা - সঙ্গীতা ঘোড়ই, অপরাজিতা ঘোড়ই, অঙ্কিতা মন্ডল ও অংকনা মন্ডল-রা অতিথিগণকে এসকর্ট করে মঞ্চে নিয়ে আসেন৷ অষ্টমীতে পূজার্চনার পরে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করে সহস্রাধিক ভক্তমন্ডলী৷ মর্যাদা পুরুষোত্তম শ্রীশ্রী রামচন্দ্রের শুভ জন্মতিথিতে রামনবমীর পূজা, ম্যাজিক শো, দশমীতে ঘট বিসর্জন, স্মরণসভা, গুণীজন সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান হয়৷ একাদশীতে সমাপ্তিদিনে যাত্রানুষ্ঠান রয়েছে৷ সাংস্কৃতিক মূল মঞ্চে স্বর্গীয় শিশির রঞ্জন ঘোড়ই মঞ্চে ডলি রাণী দাস স্মৃতি তহবিল এর দাতা শিক্ষক জীবনকৃষ্ণ দাসের সাহায্যার্থে অকালে চলে যাওয়া বন্ধুমহলের শুভানুধ্যায়ী চারজন ব্যক্তিদের এই স্মরণ সভায় শ্রদ্ধা অর্পণ করা হয়৷ তাঁদের কর্মজীবনী এবং বন্ধুমহলের প্রতি দায়িত্ব ও কর্তব্যপালনে অকুন্ঠ সহযোগিতার কথা তুলে ধরেন উৎসব কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌতম আচার্য মহোদয়৷ নবমীর রাতে কালবৈশাখীর তান্ডবে মঞ্চসজ্জায় ক্ষতি হলেও সূচি অনুযায়ী নিত্যদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে৷ অতিথিগণের বক্তব্যে বন্ধুমহলের বছরব্যাপী সমাজ কল্যাণের নানান ভূমিকা পালন, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ ও বিভিন্ন কর্মকাণ্ড উল্লেখ করেন৷ যাঁদের শ্রদ্ধা অর্পণ করা হলো তাঁদের স্মৃতি রক্ষায় বন্ধুমহলের পক্ষ থেকে স্মরণীয় - বরণীয় পরিবারের প্রিয়জনদের একটি স্মারক প্রতিচ্ছবি ও একটি ফলের চারাবৃক্ষ প্রদান করা হয়৷ অনুষ্ঠানের সঞ্চালক তথা বন্ধুমহল এর প্রতিষ্ঠাতা সম্পাদক শিক্ষক কবি সঞ্জীব মন্ডল মহোদয় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

নর্তনপ্রিয়া নৃত্য পরিসর এর অষ্টম বর্ষে বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠানচন্ডীপুর, ২২শা মার্চ ২০২৫: চন্ডীপুর বাজারে দুর্গা মন্দির...
22/03/2026

নর্তনপ্রিয়া নৃত্য পরিসর এর অষ্টম বর্ষে বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠান

চন্ডীপুর, ২২শা মার্চ ২০২৫: চন্ডীপুর বাজারে দুর্গা মন্দির প্রাঙ্গণে নর্তনপ্রিয়া নৃত্য পরিসর এর উদ্যোগে ছাত্রছাত্রীদের দ্বারা উদযাপিত হলো অষ্টম বর্ষে বসন্ত উৎসব৷ বিকেলে রামকৃষ্ণগঞ্জ বাজার এলাকায় সুশৃঙ্খলভাবে শোভাযাত্রার মাধ্যমে নগর পরিক্রমা করে শুভারম্ভ হয়৷ এই সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপনকান্তি বেরা৷ উপস্থিত ছিলেন শিক্ষক অনাদিনন্দন দাস, ড. স্নিগ্ধা মন্ডল বারিক, পরিবেশকর্মী প্রদীপ কুমার জানা, কবি ও পরিবেশকর্মী সমরেশ সুবোধ পড়িয়া, কবি শিক্ষক প্রতীক জানা, আশীষ কুমার মাইতি, শংকর প্রধান, মনোজ পট্টনায়ক, মৃন্ময় পট্টনায়ক, রতন দোলাই এবং প্রায় পাঁচ শতাধিক নৃত্য ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাগণ৷ আজকে বিশ্ব জলদিবস উৎযাপন ও মাষ্টারদা সূর্যসেন এর ১২৯ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন এবং নটরাজের প্রতিমূ্তিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়৷ অতিথিগণ ভারতীয় সংস্কৃতিতে সম্প্রীতির উৎসব বসন্ত উৎসব, বিশ্ব জলদিবস এবং বিপ্লবী মাষ্টারদা সূর্যসেন এর আত্মত্যাগ এর বিষয়ে আলোচনা করেন৷ গীতিনাট্য, নৃত্যনাট্য, গীতি আলেখ্য, নৃত্য ও সঙ্গীতের অপূর্ব মুর্ছনায় নর্তনপ্রিয়া নৃত্য পরিসরের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশনা আনন্দমুখর হয়ে উঠে৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমলেন্দু রাণা, সুরজিৎ মাইতি ও সন্দীপা দাস৷ অনুষ্ঠানের সাফল্যে নর্তনপ্রিয়া নৃত্য পরিসর এর কর্ণধার মৃন্ময় পট্টনায়ক সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

খেজুরীর সমীর ডান্স অ্যাকাডেমি-র অষ্টম বর্ষে অভিনব বসন্ত উৎসব-২০২৬হেঁড়িয়া, ২২শা মার্চ ২০২৬: বিশ্ব জল দিবসের পুণ্য তিথিত...
22/03/2026

খেজুরীর সমীর ডান্স অ্যাকাডেমি-র অষ্টম বর্ষে অভিনব বসন্ত উৎসব-২০২৬

হেঁড়িয়া, ২২শা মার্চ ২০২৬: বিশ্ব জল দিবসের পুণ্য তিথিতে সমীর ডান্স অ্যাকাডেমি-র আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো সুভাষচন্দ্র বসু বিএড কলেজ প্রাঙ্গণে। গাঁদা ফুলের মালা, হলুদ শাড়ি পরে ছোট থেকে বড়রা "ওরে গৃহবাসী"এই গানের সঙ্গে সুসজ্জিত ও সুশৃঙ্খলভাবে অভিনব শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বিএড কলেজের সুদৃশ্য ফুলের বাগানে সারিবদ্ধ হয়ে খুদে নৃত্যশিল্পীরা পরিবেশন করে রবি ঠাকুরের নৃত্য। মূল মঞ্চে প্রথমে অকালে চলে যাওয়া সমীর ডান্স অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী সমীর পন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ পলাশ, আবির, স্মারক দিয়ে অতিথিদের বরণের পরে অ্যাকাডেমির কচিকাঁচা থেকে শুরু করে অভিভাবকরাও নাচ, গান ও কবিতায় মেতে উঠেন। রবীন্দ্র সংগীত, লোকসংগীত, আধুনিক গান থেকে শুরু করে রবীন্দ্র নৃত্য, প্রচলিত লোকনৃত্য সহ শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে বিভিন্ন প্রান্ত থেকে আসা নৃত্যশিল্পীরা। এই বসন্ত উৎসবে সাংস্কৃতিক জগতের স্থানীয় গুণী অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছিলেন৷ সভাপতির আসন অলংকৃত করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবী নগেন্দ্রনাথ পড়িয়া৷ উপস্থিত ছিলেন খেজুরী-১ পঞ্চায়েৎ সমিতির সহ সভাপতি সেক জালালুদ্দিন খাঁন, শিক্ষক প্রতীক জানা, কবি সমরেশ সুবোধ পড়িয়া, সাংবাদিক অনিন্দ্য জানা, শিবশংকর কামিলা, শুভেন্দু কামিলা, নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান, রবীন্দ্রনাথ বেরা, সঙ্গীত শিল্পী অপর্ণা মাইতি, অঙ্কিতা সাহু, সূচনা মান্না, বৃষ্টিবর্ষা সামন্ত, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক উত্তমকুমার গুড়্যা, কমলাকান্ত পাল, প্রদীপ শাসমল ও শঙ্খশুভ্র পন্ডা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাগণ৷ সকল অতিথিবৃন্দ সমীর ডান্স অ্যাকাডেমি-র এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানান এবং উপস্থিত সবাইকে হোলি ও বসন্ত উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন৷

সমীর ড্যান্স একাডেমীর নৃত্য প্রশিক্ষিকা মধুরিমা পড়িয়া দাস, প্রেরণা মাইতি, মন্দিরা ভৌমিক ও অনন্যা মান্না সহ অন্যান্য নৃত্যের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে সবার মন জয় করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোকিলকন্ঠী সঞ্চালিকা মৌমিতা বেরা এবং শিবশংকর কামিলা৷ অনুষ্ঠান মঞ্চকে শৈল্পিক চিন্তাভাবনায় সাজিয়ে তোলেন উত্তমকুমার গুড়িয়া ও কমলাকান্ত পাল। অনুষ্ঠানে ভেষজ আবির ব্যবহার করা হয় এবং সেই ভেষজ আবির খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সাফল্যে সুভাষপল্লী বিএড কলেজের কর্তৃপক্ষ সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সমীর ডান্স অ্যাকাডেমির নৃত্য প্রশিক্ষিকা মধুরিমা পড়িয়া দাস৷

হেঁড়িয়া হাইস্কুল ময়দানে হিন্দোল স্কুল অফ ডান্স এর বার্ষিক বসন্ত উৎসব - পুরস্কার বিতরণী, গুণীজন সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠ...
15/03/2026

হেঁড়িয়া হাইস্কুল ময়দানে হিন্দোল স্কুল অফ ডান্স এর বার্ষিক বসন্ত উৎসব - পুরস্কার বিতরণী, গুণীজন সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান

হেঁড়িয়া, ১৫ই মার্চ ২০২৬: হেঁড়িয়া হাইস্কুল ময়দানে মহা সমারোহে হিন্দোল স্কুল অফ ডান্স এর তৃতীয় বর্ষে বসন্ত উৎসব ২০২৬ অনুষ্ঠিত হলো৷ ভারতীয় সংস্কৃতিতে বসন্ত উৎসব একটি মহত্বপূর্ণ সম্প্রীতির উৎসব৷ এই উৎসব উপলক্ষে উদ্বোধনী পর্বে অভিনব নৃত্যশৈলী ও সঙ্গীতের মাধ্যমে ভেষজ রঙিন আবিরে সবাইকে রাঙিয়ে প্রায় চার শতাধিক নৃত্য শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা, শুভানুধ্যায়ী গুণীজন এক আড়ম্বরপূর্ণ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন৷ বিকেলে কালবৈশাখীর তান্ডব একসঙ্গে বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের বাধা কাটিয়ে শুরু হয় অনুষ্ঠান৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আমন্ত্রিত বিদগ্ধ গুণীজনদের সুদৃশ্য আলোকোজ্জ্বল মুক্তমঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়৷ আমন্ত্রিত অতিথিগণ ছিলেন কোলকাতার প্রখ্যাতা নৃত্য প্রশিক্ষিকা গিরিজা বালাগোপাল, মনীশ সামন্ত, বেলালুদ্দিন, কবি ও পরিবেশকর্মী সমরেশ সুবোধ পড়িয়া, সাংস্কৃতিক সংগঠক উত্তম কুমার গুড়িয়া, অভিষেক নন্দী, রূপসাদিয়া মন্ডল, টুটুল ঘোড়াই, দেবব্রত মাইতি, আশীষ মাইতি, অনুপম মান্না ও হিন্দোল স্কুল অফ ডান্স এর অধ্যক্ষা নৃত্য প্রশিক্ষিকা সায়ন্তনী সাহু প্রমুখ বিশিষ্টজন৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তন্ময় ভূঁঞ্যা ও তন্ময় মাইতি৷ শীতল হাওয়া আর বৃষ্টিভেজা মাঠের উপর সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হিন্দোল স্কুল অফ ডান্স এর শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় অভিনব নৃত্যানুষ্ঠান৷ কালবৈশাখীর তান্ডবের পরেও অপেক্ষায় থাকা দর্শকমন্ডলী, অভিভাবক, অভিভাবিকা, শুভানুধ্যায়ীগণকে মুগ্ধ করে নৃত্যানুষ্ঠান৷ অনুষ্ঠানের সাফল্যে সুসঞ্চালক তন্ময় ভূঁঞ্যা ও ডান্স অ্যাকাডেমির অধ্যক্ষা সায়ন্তনী সাহু ও শিক্ষক শিবশংকর দাস সহযোগী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

খেজুরীর মোহাটীর ক্লাব মহাকাল এর শিব চতুর্দশী উৎসব ও গঙ্গামেলার শুভ উদ্বোধনখেজুরী, ১৪ই ফেব্রুয়ারী ২০২৬: আজ ভ্যালেন্টাইন্স...
15/02/2026

খেজুরীর মোহাটীর ক্লাব মহাকাল এর শিব চতুর্দশী উৎসব ও গঙ্গামেলার শুভ উদ্বোধন

খেজুরী, ১৪ই ফেব্রুয়ারী ২০২৬: আজ ভ্যালেন্টাইন্স ডে ও পুলবামায় ভারতবর্ষের বীর জওয়ানদের শহীদ স্মরণে ব্ল্যাকডে এর দিনে খেজুরীর মোহাটী গ্রামের ক্লাব মহাকাল এর উদ্যোগে ছয়দিন ব্যাপী শিব চতুর্দশী, গঙ্গামেলার উদ্বোধনী অনুষ্ঠান হলো৷ শিব চতুর্দশী ও গঙ্গাপূজার সুদৃশ্য মন্ডপ ও প্রতিমা'র উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ চন্ডীপুরের মহারাজ শ্রী শ্রী স্বামী সর্বপ্রদানন্দজী মহারাজ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শিবশংকর ভৌমিক মহোদয়৷ উপস্থিত ছিলেন প্রধান অতিথি চন্ডীপুর রবীন্দ্র পরিষদের সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতীক জানা, নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান, অভিনব মিশন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুমনকল্যাণ ভৌমিক, লায়ন্স বিশ্বনাথ মালিক, সেক আসমত, শুভেন্দু কামিলা, সহস্রাংশু দাস, দেবাঞ্জন গুচ্ছাইত ও বিশ্বজিৎ ভূঁঞ্যা প্রমুখ বিশিষ্টজন৷ ছয়দিন ব্যাপী শিব চতুর্দশী, গঙ্গামেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া, ছদ্মবেশ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গুণীজন ক্লাবের নানান উদ্যোগ এবং সারাবছরের নানান কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন৷ ক্লাবের পরিচালনায় পূজা ও মেলার সার্বিক সাফল্যলাভের জন্য সবাই শুভ কামনা করেন৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সোমনাথ পাণিগ্রাহী মহোদয়৷ ছয়দিন ব্যাপী এই উৎসব যজ্ঞে ভৌমিক এন্টারপ্রাইজ এর অধিকর্তা ও উৎসব কমিটির সভাপতি শিবশংকর ভৌমিক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

25/12/2025

মাধাখালীতে গ্রেট ইন্ডিয়া পাবলিক স্কুলের বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভূপতিনগর, ২৪শে ডিসেম্বর ২০২৫: ভগবানপুর-২ এর মাধাখালীতে গ্রেট ইণ্ডিয়া পাবলিক স্কুল এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়, বুধবার বিকেল চারটায়। আবৃত্তি, নৃত্য, সংগীত, বক্তব্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বজরপুর রামকৃষ্ণ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরচাঁদ পাত্র৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক বিমল কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অলক রঞ্জন খাটুয়া, শিক্ষক - কবি - সম্পাদক অজিত কুমার জানা, শিক্ষক রত্নাকর তেওয়ারি, শিক্ষক বিশ্বনাথ শীল, শিক্ষক পৃথ্বীশ মাইতি, প্রধান শিক্ষক অরবিন্দ দাস, উপপ্রধান অম্বিকেশ মান্না, বিজন জানা, অশোক কুমার দাস, সমাজসেবী সমরেশ সুবোধ পড়িয়া সহ বহু গুণীজন। প্রতিষ্ঠানের সম্পাদক আবীরা মাইতি, প্রাবন্ধিক সম্রাট মাইতি সহ শিক্ষকমন্ডলীর আন্তরিক আতিথেয়তায় এবং ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীরা, শুভানুধ্যায়ীগণ ও অতিথিবৃন্দ সকলে মুগ্ধ। এই ডে বোর্ডিং স্কুলের মনোরম পরিবেশ এবং সামগ্রিক পরিকাঠামো জয়ফুল লার্নিং এর উপযোগী৷ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুব্রত কুমার মাইতি তাঁর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্ত্রী'র আরোগ্যের জন্যে সুদুর মুম্বাই রয়েছেন, সেখান থেকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানের সমাপ্তিতে অধ্যক্ষ দেবজ্যোতি জানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

হেঁড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠীর শ্রীশ্রী  জগদ্ধাত্রী পূজা, মিলন উৎসবে ৮মদিনে ছদ্মবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানহেঁড়ি...
06/11/2025

হেঁড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠীর শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা, মিলন উৎসবে ৮মদিনে ছদ্মবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হেঁড়িয়া, ৫ই নভেম্বর ২০২৫: হেঁড়িয়া স্কুল বাজার বন্ধুগোষ্ঠীর পরিচালনায় শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ও সাংস্কৃতিক উৎসবের ৮মদিনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে ছদ্মবেশ প্রতিযোগিতা হয়৷ ছদ্মবেশ প্রতিযোগিতায় তিনজন বিচারক ও দুইজন সহযোগী বিচারক ছিলেন৷ বজরপুর রামকৃষ্ণ হাইস্কুলের প্রধান শিক্ষক, কবি ও নাট্টকার গৌরচাঁদ পাত্র, শিক্ষক, পরিবেশকর্মী প্রতীক জানা, কবি ও পরিবেশকর্মী সমরেশ সুবোধ পড়িয়া, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্তম কুমার গুড়িয়া এবং শিক্ষক ও সমাজকর্মী মানস কুমার গুড়িয়া৷ ছদ্মবেশ প্রতিযোগিতায় সমাজের বিভিন্ন সমস্যা উল্লেখ করে বার্তা প্রদান, অন্যায়ের প্রতিবাদী চরিত্র এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে শৈল্পিক ভাবনায় ও শিল্পসুষমায় প্রতিযোগীদের অভিনব উপস্থাপনা সহস্র সহস্র মানুষের হৃদয়মন জয় করেছে৷ প্রতিযোগিতার পূর্বে তিন বছরের শিশু সাত্ত্বিকা জানার ছড়া আবৃত্তি সুকুমার রায়ের সৎপাত্র সবার মন জয় করেছে৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক মহোদয়৷ উপস্থিত ছিলেন প্রাক্তন সভাধিপতি ও বিধায়ক রণজিৎ মন্ডল, জেলা পরিষদ সদস্য রবীন মন্ডল, খেজুরী-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেক জালালুদ্দিন খাঁন, শিক্ষা কর্মাধ্যক্ষা রাজবালা খাটুয়া, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা কণিকা গিরি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এরিয়া ম্যানেজার দীপক কুমার শীট, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক এবং সুব্রত মান্না, আকাশ জানা, রবীন্দ্রনাথ মান্না, সুশান্ত কুমার পড়িয়া, শক্তিপদ মান্না, শীলা মান্না, রোজিনা মান্না, সুদেব খাটুয়া, তুহিন কুমার ভূঁঞ্যা, পিন্টু প্রধান, জ্যোতির্ময় বারিক, দোলন ভূঁঞ্যা, প্রদীপ কুমার ঢালী, রাহুল জানা, শুভদীপ পাহাড়ী ও মাণিক মন্ডল প্রমুখ ক্লাবের কর্মকর্তাগণ৷ দুই শতাধিক দুঃস্থ মহিলাদের বস্ত্র প্রদান করা হয়৷ অতিথিগণ ক্লাবের বছরব্যাপী সমাজকল্যাণমূলক কর্মকান্ড এবং এলাকার সর্ববৃহৎ সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন, অনুষ্ঠান ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা করেন৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে বহিরাগত শিল্পীদের সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান এবং বাংলা চলচ্চিত্রের সুপারস্টার যীশু সেনগুপ্তের উপস্থিতিতে মনোমুগ্ধকর অনুষ্ঠান, কয়েক হাজার দর্শকমন্ডলী উল্লসিত হন৷ মন্থা নামক সাইক্লোনের পরে এলাকার বৃহত্তম সাংস্কৃতিক মিলনমেলায় ব্যাপকভাবে সাড়া ও সহযোগিতা লাভে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্লাব সম্পাদক রাজকুমার সামন্ত মহোদয়৷ আগামী ৭ই নভেম্বর পর্যন্ত এই মিলনমেলা চলবে৷

15.09.2025অড়াবাগা স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় অড়াবাগা, টিকাশি, পূর্ব মেদিনীপুর, ৭২১৪৩০                তিথিভোজ    ...
16/09/2025

15.09.2025
অড়াবাগা স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়
অড়াবাগা, টিকাশি, পূর্ব মেদিনীপুর, ৭২১৪৩০
তিথিভোজ
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা সাহু কর এর কন্যা অদ্রিজা কর তার অষ্টম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে এই প্রথম জাঁকজমক পূর্ণ তিথিভোজের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শুভাশিস ঘোষ মহাশয় ও সহ-আধিকারিক মাননীয় মহাশয় তন্ময় মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির নারী, শিশু, উন্নয়ন ও ত্রাণ কর্মদক্ষা মাননীয়া কাকলি গিরি, হেঁড়িয়া অবর পরিদর্শক কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী রঞ্জিত কুমার বাগ, মাননীয় শ্রী রাজকুমার মাইতি, মাননীয় শ্রী সর্বেশ্বর সামন্ত তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ উপস্থিত ছিলেন সহশিক্ষক মাননীয় সহদেব বর্মন এবং অদ্রিজা কর এর পিতা মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক মাননীয় অশোক কুমার কর, ঠাকুমা কানন বালা কর ও মামা বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় শোভন সাহু এছাড়াও অড়াবাগা গ্রামের অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি মহতিপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রথমে বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন ও কেক কাটা হয়। মাননীয় বিডিও সাহেব বক্তব্য রাখেন - বিদ্যালয়ের পঠন পাঠনের সাথে এই ধরনের অনুষ্ঠান করার জন্য সকল অভিভাবককে উৎসাহিত করেন তার সাথে প্রধান শিক্ষিকাকে ধন্যবাদ জানান তার মেয়েকে প্রাইভেট স্কুলে না দিয়ে সরকারি স্কুলে পড়ানো এবং এই অনুষ্ঠান করার জন্য। সঙ্গে মাননীয় যুগ্ম বিডিও সাহেব বিদ্যালয়ের প্রশংসা করেন। অনুষ্ঠানে অদ্রিজা কর এর গান ও তার সহপাঠীদের নাচের মধ্য দিয়ে শেষ করে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাত্রছাত্রীদের সাথে একসাথে বসে সানন্দে তিথিভোজে অংশগ্রহণ করেন। তিথিভোজের মেনুতে ছিল-লেবু, স্যালাড, সাদাভাত, আলুভাজা, বাঁধাকপি, দেশি মুরগি মাংস, চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাপড় ও জোয়ান প্যাকেট।

ভারতীয় জীবন বীমা নিগম এর ৬৯তম জন্মদিবস উপলক্ষে হেঁড়িয়া অফিসে অঙ্কন প্রতিযোগিতাহেঁড়িয়া, ৪ সেপ্টেম্বর ২০২৫: ভারতীয় জ...
04/09/2025

ভারতীয় জীবন বীমা নিগম এর ৬৯তম জন্মদিবস উপলক্ষে হেঁড়িয়া অফিসে অঙ্কন প্রতিযোগিতা

হেঁড়িয়া, ৪ সেপ্টেম্বর ২০২৫: ভারতীয় জীবন বীমা নিগম এর ৬৯তম জন্মদিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে হেঁড়িয়া অফিসে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের দুটি বিভাগে প্রতিযোগিতা হয়৷ প্রায় পঞ্চাশজন প্রতিযোগী অংশগ্রহণ করে৷ প্রথম বিভাগে স্থানাধিকারীরা হচ্ছে রাজনীল সাহু, ঋতুশ্রী দোলাই, অয়ন বেরা, দীপ্তার্ঘ্য চক্রবর্তী, অগ্নিপ্রভ নস্কর এবং দ্বিতীয় বিভাগে স্থানাধিকারীরা হচ্ছে অদৃজা প্রধান, অর্পন সামন্ত, স্নেহা রাউৎ, দীপাঞ্জন জানা, বেদস্তুতি ভৃঞ্যা৷ এছাড়া অন্য সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন হেঁড়িয়া স্যাটালাইট ব্রাঞ্চ অফিসের ভারপ্রাপ্ত অফিসার আশীষ কুমার সাহু, অদৃশ কালসা, অরিন্দম দাস, মলয় দাস, বিশ্বজিৎ মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, এজেন্ট পৃথ্বীশ জানা, মহীম মাইতি, প্রদীপ রাণা, সৌভিক মাইতি, অমিত মাইতি, সুকুমার বেরা, শুভাশীষ মাইতি, সন্তোষ কামিলা এবং অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষকগণ৷ অনুষ্ঠানের সাফল্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হেঁড়িয়া ব্রাঞ্চের পক্ষ থেকে ব্রাঞ্চ ম্যানেজার অমিতাভ দে এবং চীফ বীমা এজেন্ট দুর্গা দাস মহোদয়৷

হেঁড়িয়াতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার আয়োজনে রবি প্রণাম ও ২২তম মাসিক সাহিত্য আড্ডা হেঁড়িয়া, ১০ই মে ২০২৫: হেঁড়িয়া...
10/05/2025

হেঁড়িয়াতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার আয়োজনে রবি প্রণাম ও ২২তম মাসিক সাহিত্য আড্ডা

হেঁড়িয়া, ১০ই মে ২০২৫: হেঁড়িয়াতে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার আয়োজনে রবিঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন ও ২২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক কবি বৃন্দাবন দাস অধিকারী৷ উপস্থিত ছিলেন ড. বিষ্ণুপদ জানা, সমরেশ সুবোধ পড়িয়া, সুনীল দাস, সাইকেল কবি স্বদেশ রঞ্জন মাইতি, বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, মহামায়া গোল, মধুমিতা গিরি, অলক রঞ্জন দাস, সুদর্শন সেন, অশোক কুমার আদক, জোনাকির কর্ণধার সেক আসমত, কেয়ার অফ খেজুরীর কর্ণধার শুভ্রজিৎ পন্ডা, শুভেন্দু সাহু, প্রদীপ কুমার শাসমল, শক্তিপদ মাইতি, তনুশ্রী সাঁতরা, জ্যোতির্ময় বারিক ও রামকৃষ্ণ ঘোড়ই প্রমুখ ব্যক্তিবর্গ৷ কবি প্রণাম অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি ও বক্তব্যে সবাই অংশগ্রহণ করেন৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কবি সুনীল দাস৷ এছাড়া রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন মধুমিতা গিরি, শুভ্রজিৎ পন্ডা ও তনুশ্রী কর জানা৷ অন্যান্য উপস্থিত সকলে একে একে কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সমরেশ সুবোধ পড়িয়া৷ অনুষ্ঠানের সাফল্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দৈনিক শব্দের মেঠোপথ পরিবারের কর্ণধার ড. বিষ্ণুপদ জানা৷

খেজুরীর উদাখালী মোড়ে নিউস্টার ক্লাব ও সংগ্রামী সংঘের তিনদিন ব্যাপী শ্রীশ্রী কালীমাতা ও শ্রীশ্রী হনুমানজীর পূজার্চনা এবং...
28/04/2025

খেজুরীর উদাখালী মোড়ে নিউস্টার ক্লাব ও সংগ্রামী সংঘের তিনদিন ব্যাপী শ্রীশ্রী কালীমাতা ও শ্রীশ্রী হনুমানজীর পূজার্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিক্রমনগর, ২৮শে এপ্রিল ২০২৫: উদাখালী বিক্রমনগর নিউস্টার ক্লাব ও সংগ্রামী সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী শ্রী শ্রী কালীমাতার আরাধনা, শ্রী শ্রী হনুমানজীর পূজা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়৷ অংকন, ক্যুইজ ও ছদ্মবেশ প্রতিযোগিতার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী অলক রঞ্জন দাস৷ উপস্থিত ছিলেন শিক্ষক কবি অশোক কুমার আদক, কবি ও পরিবেশকর্মী সমরেশ সুবোধ পড়িয়া, প্রাক্তন শিক্ষক ও সম্পাদক নবকুমার ভৌমিক, শিক্ষক ও কবি প্রদীপ কুমার ঢালী, বাসুদেব জানা, দুলাল কান্ডার, কালিপদ মন্ডল এবং ক্লাবের সদস্য সদস্যাগণ৷ পাশাপাশি দুটি গ্রামের উৎসাহী যুবকদের গঠিত এই নিউস্টার ক্লাব বিগত ঊনপঞ্চাশ বছর ধরে এই পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে চলেছেন৷ আগামীবছর এই ক্লাবের অনুষ্ঠানের পঞ্চাশবছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে৷ অতিথিগণের বক্তব্যে সারাবছর ধরে ক্লাবের রক্তদান শিবির, বৃক্ষরোপণ, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতার আয়োজন প্রভৃতি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন৷ অনুষ্ঠানের সাফল্যে সম্পাদক নবকুমার ভৌমিক ও কোষাধ্যক্ষ আশীষ কান্ডার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুভাষ ভৌমিক৷ পুরস্কার বিতরণীর পরে সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান হয়৷

Address

Heria-হেঁড়িয়া, Kanthi, কাঁথি, Purba Medinipur, India, Medinikotha, মেদিনীকথা
Contai
721430

Alerts

Be the first to know and let us send you an email when Heria-হেঁড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Heria-হেঁড়িয়া:

Share