Khejuri-খেজুরী

Khejuri-খেজুরী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khejuri-খেজুরী, Landmark & historical place, Khejuri-খেজুরী, Kanthi, কাঁথি, Purba Medinipur, India, Medinikotha, মেদিনীকথা, Contai.

25/12/2025

মাধাখালীতে গ্রেট ইন্ডিয়া পাবলিক স্কুলের বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভূপতিনগর, ২৪শে ডিসেম্বর ২০২৫: ভগবানপুর-২ এর মাধাখালীতে গ্রেট ইণ্ডিয়া পাবলিক স্কুল এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়, বুধবার বিকেল চারটায়। আবৃত্তি, নৃত্য, সংগীত, বক্তব্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বজরপুর রামকৃষ্ণ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরচাঁদ পাত্র৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক বিমল কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অলক রঞ্জন খাটুয়া, শিক্ষক - কবি - সম্পাদক অজিত কুমার জানা, শিক্ষক রত্নাকর তেওয়ারি, শিক্ষক বিশ্বনাথ শীল, শিক্ষক পৃথ্বীশ মাইতি, প্রধান শিক্ষক অরবিন্দ দাস, উপপ্রধান অম্বিকেশ মান্না, বিজন জানা, অশোক কুমার দাস, সমাজসেবী সমরেশ সুবোধ পড়িয়া সহ বহু গুণীজন। প্রতিষ্ঠানের সম্পাদক আবীরা মাইতি, প্রাবন্ধিক সম্রাট মাইতি সহ শিক্ষকমন্ডলীর আন্তরিক আতিথেয়তায় এবং ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীরা, শুভানুধ্যায়ীগণ ও অতিথিবৃন্দ সকলে মুগ্ধ। এই ডে বোর্ডিং স্কুলের মনোরম পরিবেশ এবং সামগ্রিক পরিকাঠামো জয়ফুল লার্নিং এর উপযোগী৷ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুব্রত কুমার মাইতি তাঁর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্ত্রী'র আরোগ্যের জন্যে সুদুর মুম্বাই রয়েছেন, সেখান থেকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানের সমাপ্তিতে অধ্যক্ষ দেবজ্যোতি জানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আশাপূর্ণা দেবী রেল স্টেশনে বৃক্ষরোপণ ও পরিচর্যা কাঁথি, ২৯শে জুন ২০২৯: টাকাপুরা আদর্শ বিদ্যাপীঠ এর শিক্ষিকা ও কবি, বৃক্ষম...
29/06/2025

আশাপূর্ণা দেবী রেল স্টেশনে বৃক্ষরোপণ ও পরিচর্যা

কাঁথি, ২৯শে জুন ২০২৯: টাকাপুরা আদর্শ বিদ্যাপীঠ এর শিক্ষিকা ও কবি, বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা মহোদয়ার উদ্যোগে তমলুক দীঘা রেলপথের আশাপূর্ণা দেবী রেল স্টেশনে দ্বিতীয়বার বট বৃক্ষরোপণ করা হয়৷ হেঁড়িয়া রেলস্টেশন থেকে ট্রেনে চেপে আশাপূর্ণা দেবী রেলস্টেশনে নেমে দুটি বটচারা রোপণ করার পর লোহার তার, বাঁশ ও দড়ি দিয়ে ভালো করে ঘিরে দেওয়া হয়৷ উপস্থিত থেকে সহযোগিতা করেছিলেন শিক্ষক কিংকরপদ জানা, কবি সুনীল কুমার মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, নন্দীগ্রামের টাকাপুরা আদর্শ বিদ্যাপীঠ এর ছাত্র প্রিয়াংশু বেরা, বিশ্বনাথ দাস, আকাশ বেরা, তাপস রানা, রাজীব শীট ও প্রণব প্রামাণিক প্রমুখ ব্যক্তিবর্গ৷ গত বছরের রোপণ করা দুটি বটবৃক্ষের পরিচর্যা করা হয়৷ বৃষ্টির দিনে বৃক্ষরোপণের পরে সবাই বসে গল্প, গান, কবিতায় অংশগ্রহণ করেন৷ রেলস্টেশনের কেয়ারটেকার টিংকু মান্না ও অসিত মাইতি মহোদয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ আন্তরিক আপ্যায়নের পরে বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা মহোদয়া সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

29/05/2025
🇮🇳  #জাগো_জনগণ 🇮🇳 –  #মেদিনীকথা
08/05/2025

🇮🇳 #জাগো_জনগণ 🇮🇳 – #মেদিনীকথা

আপনিও পাঠাতে পারেন আপনার এলাকার তথ্য, আপনার লেখা ছড়া, কবিতা, ছোটগল্প বা আপনার আঁকা ছবি।আমরা বিচার বিশ্লেষণ করে শর...

16/01/2025

#কাঁথি_রেল_সময়_সারণী

06/12/2024

পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা - ২০২৪
স্থান: হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন - ময়দান
(ইং -১/১২/২০২৪ থেকে ৭/১২/২০২৪)
ক্যুইজ প্রতিযোগিতার ফলাফল
১ম - প্রসুন মান্না ও আনন্দ পন্ডা
২য় - বিশ্বজিৎ জানা ও সুমন দিন্ডা
৩য় - দিগ্বিজয় গৌড় ও সাত্ত্বিক মাইতি

বিতর্ক প্রতিযোগিতার ফলাফল
১ম - পরিনীতা জানা (পক্ষে)
২য় - সেক আসমত (পক্ষে)
৩য় - জ্যোতির্ময় বারিক (বিপক্ষে)

অঙ্কন প্রতিযোগিতার ফলাফল, ক বিভাগ
১ম - শ্রাবণী পন্ডা
২য় - ঋষিতা সাহু
৩য় - অদিতি মাইতি
৪র্থ - স্নেহা রাউৎ

অঙ্কন প্রতিযোগিতার ফলাফল, খ বিভাগ
১ম - সৃজা মহাপাত্র
২য় - অনুষ্কা বেরা
৩য় - অদিতি দাস

তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার ফলাফল
১ম - সুরজিৎ ঘোষ
২য় - সেক আসমত
৩য় - জয়দেব মাইতি

গহনা বড়ি প্রতিযোগিতার ফলাফল
১ম - কৃষ্ণা জানা
২য় - গীতা জানা
৩য় - কাকলী জানা
সান্ত্বনা পুরস্কার:
কমলিনী জানা, মীনাক্ষী রাণী পড়িয়া, কবিতা জানা. উমা সামন্ত,
অমৃতা জানা, গীতাঞ্জলী দাস, অনামিকা শাসমল

পিঠেপুলি প্রতিযোগিতার ফলাফল
১ম - কমলিনী জানা
২য় - মীনাক্ষী রাণী পড়িয়া
৩য় - উমা সামন্ত
সান্ত্বনা পুরস্কার:
অমৃতা জানা, গীতাঞ্জলী দাস , কেকা জানা, মাধবী রায় ,
তন্দ্রা হাইত মাইতি, মালবিকা বেরা , অনামিকা শাসমল

নৃত্য প্রতিযোগিতা - ক বিভাগ
১ম - সান বারিক
২য় - সাথী দাস
৩য় - দেবনীতা প্রধান

সঙ্গীত প্রতিযোগিতা - ক বিভাগ
১ম - ঐন্দ্রিলা প্রামাণিক
২য় - দিশানী সামন্ত
৩য় - সাহ্নিক প্রধান

হস্তশিল্প, তথ্য ও চিত্র প্রদর্শনী
উল ও সূচিশিল্প :
১ম - কমলিনী জানা
২য় - শুচিস্মিতা জানা
৩য় - কণিকা বেরা প্রধান

ভাস্কর্য :
১ম - জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট
২য় - মনোনীতা প্রধান
৩য় - প্রত্যাশা প্রধান

সংবাদ তথ্য ও চিত্র প্রদর্শনী - বিশেষ পুরস্কার
মধুসূদন জানা
সমীক পন্ডা

03/12/2024

পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা - ২০২৪
স্থান হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন এর খেলার ময়দান
ক্যুইজ প্রতিযোগিতার ফলাফল
১ম - প্রসুন মান্না ও আনন্দ পন্ডা
২য় - বিশ্বজিৎ জানা ও সুমন দিন্ডা
৩য় - দিগ্বিজয় গৌড় ও সাত্ত্বিক মাইতি

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐💖💐

03/12/2024

পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা - ২০২৪
স্থান হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন এর খেলার ময়দান
তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার ফলাফল
১ম - সুরজিৎ ঘোষ
২য় - সেক আসমত
৩য় - জয়দেব মাইতি

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐💖💐

03/12/2024

পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা - ২০২৪
স্থান হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন এর খেলার ময়দান
বিতর্ক প্রতিযোগিতার ফলাফল
১ম - পরিনীতা জানা (পক্ষে)
২য় - সেক আসমত (পক্ষে)
৩য় - জ্যোতির্ময় বারিক (বিপক্ষে)

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐💖💐

সবারে করি আহ্বান২০তম পূ.মে. জেলা বইমেলাস্থান: হেঁড়িয়া শিবপ্রসাদ হাইস্কুল ময়দানইং ১/১২/২০২৪ থেকে ৭/১২/২০২৪সময় দুপুর ২...
27/11/2024

সবারে করি আহ্বান

২০তম পূ.মে. জেলা বইমেলা
স্থান: হেঁড়িয়া শিবপ্রসাদ হাইস্কুল ময়দান
ইং ১/১২/২০২৪ থেকে ৭/১২/২০২৪
সময় দুপুর ২-৩০মি থেকে রাত্রি ৯টা

22/11/2024

খেজুরী-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক-এর কার্যালয়ে পূ.মে. জেলা বইমেলার প্রস্তুতি সভা

কলাগেছিয়া, ২১শে নভেম্বর ২০২৪: খেজুরী-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক-এর কার্যালয়ে জেলা বইমেলার সভায় অনুষ্ঠানসূচি নিয়ে আলোচনা হয়৷ হেঁড়িয়া হাইস্কুল ময়দানে প্রায় ৮০টি স্টল নিয়ে ১লা ডিসেম্বর রবিবার থেকে ৭ই ডিসেম্বর ২০২৪ শনিবার পর্যন্ত সাতদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন থাকবে৷ কোলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাবলিশার্স, বুক সেলার্স ও লিটল ম্যাগাজিন এর স্টল এর সাথে শিশু কিশোর ও মহিলা বই পাঠক-পাঠিকাদের বইমেলামুখী করার জন্য থাকছে মিকিমাউস, কসমেটিক্স ও ফুডকোর্ট৷ প্রথম দিন বই পড়ুন ও বই'র জন্য হাঁটুন থীমের উপর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হবে শুভ উদ্বোধন৷ সাতদিন ধরে সাতটি প্রতিকী দিবস উদযাপন সহ আলোচনা, সাহিত্যবাসর, স্মরণিকা প্রকাশ, গ্রন্থ প্রকাশ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ প্রতিযোগিতাগুলির মধ্যে আবৃত্তি, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ, রঙ্গোলী, অঙ্কন, নৃত্য, সঙ্গীত, বড়ি, পিঠেপুলি ও হস্তশিল্প প্রদর্শনী, নাটক বিষয়ে আলোচনা হয়৷ ৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাহিত্যবাসর অনুষ্ঠিত হবে৷ প্রত্যেকদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান৷ পূর্ব মেদিনীপুর জেলা বইমেলার আহ্বায়ক খেজুরী-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জালালউদ্দিন খাঁন, রাজবালা খাটুয়া, ড. বিষ্ণুপদ জানা, বিমান কুমার নায়ক, পার্থসারথি দাশ, ড. প্রবালকান্তি হাজরা, স্বপন কুমার মন্ডল, জয়দেব মাইতি, শমিক পন্ডা, দুর্গা দাস ও সমরেশ সুবোধ পড়িয়া প্রমুখ ব্যক্তিবর্গ৷

শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও হেঁড়িয়া উৎসবের সমাপ্তির দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রসেনজিৎ নাইটহেঁড়িয়া, ১৬ই নভেম্...
17/11/2024

শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও হেঁড়িয়া উৎসবের সমাপ্তির দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রসেনজিৎ নাইট

হেঁড়িয়া, ১৬ই নভেম্বর ২০২৪: বন্ধুগোষ্ঠী ক্লাবের পরিচালনায় হেঁড়িয়া হাইস্কুলের মাঠে ৩৫তম বর্ষে জগদ্ধাত্রী পূজা ও হেঁড়িয়া উৎসবের সমাপ্তি দিবসে ছদ্মবেশ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কলকাতার প্রসিদ্ধ অর্কেস্ট্রা ট্রুপ ও বাংলা চলচ্চিত্র খ্যাত সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ নাইট পরিবেশিত হয়৷ সান্ধ্যকালীন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রী উত্তম বারিক মহোদয়৷ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, খেজুরী -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক, সহ সভাপতি জালালউদ্দিন খাঁন, বিমান কুমার নায়ক, শংকর বাগ, প্রধান শিক্ষক সাহিত্যিক ড. বিষ্ণুপদ জানা, গৌরচাঁদ পাত্র, প্রতীক জানা, রাজবালা খাটুয়া, দীপক ঘোড়ই, সমরেশ সুবোধ পড়িয়া, উত্তম কুমার গুড়িয়া প্রমুখ ব্যক্তিবর্গ৷ বছরভর অপেক্ষায় থাকা এলাকার মানুষ জনের একটি প্রিয় উৎসব ও মেলার দৃষ্টিনন্দন মন্ডপ, প্যান্ডাল, মঞ্চ, অনুষ্ঠান, সুশৃঙ্খল আয়োজন ও বিভিন্ন দোকানদারের রকমারি সম্ভারের সবাই ভূয়সী প্রশংসা করেন৷ দিদি নং -১, ফ্যাশান-শো, যোগা, অঙ্কন, ছদ্মবেশ প্রতিযোগিতা, রক্তদান শিবির, যাত্রা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষের যোগদান ও মিলনমেলায় উপস্থিতি পরস্পর পরস্পরকে সমৃদ্ধ, আনন্দিত ও আলোকিত করেছে৷ প্রতিদিন বাংলা সিনেমা ও সিরিয়ালের প্রখ্যাত অভিনেতা ও অভিনেত্রীদের উপস্থিতি এবং মনোজ্ঞ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান, সুদৃশ্য আলোর রোশনাই ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য বছরভর অপেক্ষা করার পর এলাকাবাসীর প্রাণপ্রিয় মেলায় প্রথম দিন থেকেই হাজারো আবালবৃদ্ধবনিতার ভীড় এবং শেষদিনে প্রায় পঁচিশ-ত্রিশ হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে হেঁড়িয়া বন্ধুগোষ্ঠীর আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও মিলনমেলা স্থানীয় মানুষের দুঃখকষ্ট ভুলে অপেক্ষা করে থাকা আশা আকাঙ্খা সমস্ত পরিপূর্ণ করে থাকে৷ ৮দিন ব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজার্চনা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘটে৷ অনুষ্ঠানের সমাপ্তিতে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বন্ধুগোষ্ঠী ক্লাবের সম্পাদক ও সভার সঞ্চালক রাজকুমার সামন্ত মহোদয়৷

Address

Khejuri-খেজুরী, Kanthi, কাঁথি, Purba Medinipur, India, Medinikotha, মেদিনীকথা
Contai
721431

Alerts

Be the first to know and let us send you an email when Khejuri-খেজুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share