Chopra Unity

Chopra Unity চোপড়ার ঐক্যের প্ল্যাটফর্ম 🤝
মানুষের কথা, মানুষের অধিকার, মানুষের উন্নয়ন।
সত্য ও সাহসের পথে একসাথে এগিয়ে চলি।

চোপড়া বিধানসভায় ফাঁকা মাঠে গোল দিবে।মন্তব্যে:- তৃণমূল কংগ্রেসের প্রার্থী হামিদুল রহমান।
07/04/2026

চোপড়া বিধানসভায় ফাঁকা মাঠে গোল দিবে।
মন্তব্যে:- তৃণমূল কংগ্রেসের প্রার্থী হামিদুল রহমান।

10/03/2026

উত্তর দিনাজপুর চোপড়ার এক রাজবংশী যুবক বিক্রম সিংহের আত্মহত্যা আজ বড় প্রশ্ন তুলে দিল।
এলাকাবাসীর দাবি, ভোটার তালিকায় নিজের নাম ডিলিট দেখার পর থেকেই তিনি ভেঙে পড়েছিলেন এবং নিজেকে অসহায় মনে করছিলেন।
এই মাটিতে জন্ম নেওয়া একজন মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, তবে দায় কার?
কিসের দোষে নিরীহ মানুষের প্রাণ ঝরে যাচ্ছে?
এলাকায় অনেকেই এই ঘটনার জন্য Election Commission of India-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং Bharatiya Janata Party-র ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন।

09/03/2026

চোপড়ার উত্তম সিংহের মৃত্যুর ঘটনাকে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে
এই ধরনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার জন্য কেন্দ্রের কিছু নীতিগত পদক্ষেপ ও পরিস্থিতিকেই দায়ী করা উচিত বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষা করা খুব জরুরি এবং মানুষ যাতে ভয় বা চাপের মধ্যে না থাকে, সেই দায়িত্ব সরকারের।
তিনি আরও বলেন, মানুষের নাম ভোটার তালিকা বা প্রশাসনিক প্রক্রিয়ার কারণে নিয়ে যদি আতঙ্ক তৈরি হয়, তাহলে তা খুবই উদ্বেগজনক এবং এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

ধর্না মঞ্চে অগ্নিকন্যা 🔥
06/03/2026

ধর্না মঞ্চে অগ্নিকন্যা 🔥

উন্নয়নের পথ কখনও থেমে থাকে না।আর সেই পথকে সামনে এগিয়ে নিয়ে চলেছেন চোপড়ার বিধায়ক Hamidul Rahman।“উন্নয়নের পাঁচালীর ...
02/03/2026

উন্নয়নের পথ কখনও থেমে থাকে না।
আর সেই পথকে সামনে এগিয়ে নিয়ে চলেছেন চোপড়ার বিধায়ক Hamidul Rahman।
“উন্নয়নের পাঁচালীর বুথ জনসংযোগ অভিযান”-এ মাঝিয়ালি অঞ্চলের বিভিন্ন বুথে আজ সরাসরি মানুষের দুয়ারে পৌঁছাল উন্নয়নের বার্তা।
মানুষের চোখে ভরসা, কণ্ঠে একটাই কথা — কাজ চলুক, উন্নয়ন চলুক।
ব্লক নেতৃত্বের উপস্থিতিতে স্পষ্ট বার্তা —
কথা নয়, কাজই পরিচয়।
মানুষের দোরগোড়ায় গিয়ে শোনা, বোঝা এবং সমাধান করাই প্রকৃত জননেতার পরিচয়।

বদলি হলেন চোপড়া থানা আইসি সুরজ থাপা।
25/02/2026

বদলি হলেন চোপড়া থানা আইসি সুরজ থাপা।

চুতিয়াখোর অঞ্চলের জাগিরবস্তি এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকটি বাড়ি পুড়ে যায় ।ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চ...
24/02/2026

চুতিয়াখোর অঞ্চলের জাগিরবস্তি এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকটি বাড়ি পুড়ে যায় ।
ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চোপড়ার বিধায়ক Hamidul Rahman সাহেব।ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
প্রয়োজনীয় ত্রিপল সরবরাহের আশ্বাস দেন এবং প্রশাসনিক সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান।
বিপদের সময়ে বিধায়ককে পাশে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সন্তোষ প্রকাশ করেন।

লক্ষীপুর অঞ্চলের চাকলাগছ ও গুয়াবাড়ি আগাগছ গ্রামের মাঝখানে নদীর উপর নির্মীয়মাণ সেতুটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।প্রায় ২.৩৪...
23/02/2026

লক্ষীপুর অঞ্চলের চাকলাগছ ও গুয়াবাড়ি আগাগছ গ্রামের মাঝখানে নদীর উপর নির্মীয়মাণ সেতুটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।
প্রায় ২.৩৪ কোটি টাকার বরাদ্দে নির্মিত এই সেতু চালু হলে কাজিগছ ও চাকলাগছ গ্রামের মানুষের প্রায় ৯ কিলোমিটার পথ সাশ্রয় হবে বলে স্থানীয়দের ধারণা।দীর্ঘদিনের দাবির পর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে বিধায়ক Hamidul Rahman-এর প্রচেষ্টার কথা স্থানীয়রা উল্লেখ করেছেন।
রাজ্যের উন্নয়নমূলক নীতির অংশ হিসেবেও এই প্রকল্পকে দেখা হচ্ছে, যা Mamata Banerjee-এর প্রশাসনিক পরিকল্পনার অন্তর্ভুক্ত বলে জানা গেছে। ✊

Address

Kolkata
Chopra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chopra Unity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category