26/09/2021
চাকদহ পৌরসভার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বাড়ি বাড়ি সমীক্ষা করে একটিও কভিড ভ্যাকসিন ডোজ্ না পাওয়া মানুষদের কুপন বিলির মাধ্যমে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে সমীক্ষক দল একটি নির্দিষ্ট অঞ্চল সার্ভে করে এই কুপন বিলির কাজ শুরু করেছেন। ভ্যাকসিনের যোগানের পরিমাণের ওপর হিসাব করে বাড়ি বাড়ি কুপন বিলির কাজ হচ্ছে। কুপনে উল্লেখিত স্থান সময় এবং তারিখ অনুযায়ী ভ্যাকসিন গ্রাহককে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে যেতে হবে। ভ্যাকসিনের যোগান যদি প্রতিদিন থাকে তাহলে প্রতিদিন নিয়মিত ভাবে কুপন বিলির কাজ চলবে। যদি কোন কারনে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকে সে ক্ষেত্রে কুপন বিলি করাও বন্ধ থাকবে। ভ্যাকসিন গ্রাহককে ভ্যাকসিন কেন্দ্রে কুপনটি সহ তার আধার কার্ড তার ভোটার কার্ড এবং মোবাইল ফোন নিয়ে যেতে হবে। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট স্থানের কুপন সেই দিন সেই স্থানে গ্রহণযোগ্য হবে। ভ্যাকসিন গ্রাহকদের নির্দিষ্ট স্থানে গিয়ে নিয়ম মেনে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে কোভিড বিধি মেনে চলতে হবে। সকল প্রকার মানুষের সহযোগিতা এবং চাকদহ পৌরসভার প্রচেষ্টায় চাকদার সকল মানুষের ভ্যাক্সিনেশন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এই আশা করে চাকদাহ পৌরসভা। মনে রাখতে হবে কোভিড ভ্যাকসিন গ্রহণের পরেও covid বিধি একই ভাবে পালন করতে হবে।