Birangana

Birangana Non Profit Organization

আপনার একটি নজর, একটি শিশুর জীবন বাঁচাবে! 👁️✨পাচারমুক্ত সমাজ গড়তে আমাদের প্রথম অস্ত্র: ভালনারেবিলিটি ম্যাপিং (Vulnerabili...
07/05/2026

আপনার একটি নজর, একটি শিশুর জীবন বাঁচাবে! 👁️✨

পাচারমুক্ত সমাজ গড়তে আমাদের প্রথম অস্ত্র: ভালনারেবিলিটি ম্যাপিং (Vulnerability Mapping)।

🔍 কী এই ম্যাপিং?
বিপদ আসার আগেই ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের চিহ্নিত করা।

🚩 কারা ঝুঁকির মুখে?

🎒 স্কুলছুট ছাত্রছাত্রী।

💸 চরম দারিদ্র্যের শিকার পরিবার।

👥 সঠিক নির্দেশনাহীন কিশোর-কিশোরী।

🚀 আমরা কী করছি?
আমরা শুধু ঝুঁকি খুঁজছি না, তাদের জন্য দক্ষতামূলক ট্রেনিং ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি। যাতে অভাবের সুযোগ কেউ নিতে না পারে।

সতর্ক থাকুন, তথ্য দিন, জীবন বাঁচান। ✊

BBSS-এর উদ্যোগে রামচন্দ্রখালিতে এক সুন্দর ও হৃদয়স্পর্শী বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো 📖🌿, যেখানে আমাদের গ্রামের ৩০ জন ...
21/04/2026

BBSS-এর উদ্যোগে রামচন্দ্রখালিতে এক সুন্দর ও হৃদয়স্পর্শী বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো 📖🌿, যেখানে আমাদের গ্রামের ৩০ জন প্রয়োজনীয় ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হলো নতুন বই—নতুন আশার আলো।

এই উদ্যোগটি সফল হয়েছে আমাদের পুরো সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায়। উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত স্থানীয় মানুষজন—মেম্বারবৃন্দ, ASHA কর্মী, ANM প্রতিনিধি, প্রধান শিক্ষক ও সংঘ নেত্রী—যাদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ এই কর্মসূচিকে আরও অর্থবহ করে তুলেছে। 🤝🌱

সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল আমাদের ছাত্রছাত্রীদের মুখে তাদের অনুভূতি শুনে—

"এই বইগুলো পেয়ে আমি খুব খুশি, এখন আমি আরও মন দিয়ে পড়তে পারব।" 🌟
"আমাদের কথা ভেবে সবাই যে একসাথে এগিয়ে এসেছে, এটা আমার খুব ভালো লেগেছে।" 📘
"এই বইগুলো আমার ভবিষ্যৎ গড়ার পথে অনেক সাহায্য করবে।" ✨

আমাদের এই ছোট প্রচেষ্টা প্রমাণ করে—সমাজ একসাথে এগিয়ে এলে পরিবর্তন সম্ভব। 🌾💫

🌿 BBSS Hatchery & Incubator Unit – আত্মনির্ভরতার নতুন পথ 🐣২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, বাঁশড়া বীরাঙ্গনা সেবা ...
13/04/2026

🌿 BBSS Hatchery & Incubator Unit – আত্মনির্ভরতার নতুন পথ 🐣

২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, বাঁশড়া বীরাঙ্গনা সেবা সমিতি (BBSS) সুন্দরবনে একটি নতুন জীবিকাভিত্তিক উদ্যোগ—হ্যাচারি ও ইনকিউবেটর ইউনিট—শুরু ও সফলভাবে পরিচালনা করেছে।

👩‍🌾 লক্ষ্যগোষ্ঠী:
মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মহিলারা

✨ আমাদের লক্ষ্য:
আগামী এক বছরের মধ্যে ১০০ জন পাচার থেকে বেঁচে ফেরা নারী ও স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্যদের বাচ্চা মুরগি (chicks) প্রদান করে, তাদের প্রতি মাসে প্রায় ₹৫,০০০–₹৬,০০০ আয়ের সুযোগ তৈরি করা—যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং আত্মনির্ভর হয়ে উঠতে পারেন।

💪 উদ্যোগের ইতিবাচক প্রভাব:
✔️ আয়ের নতুন সুযোগ সৃষ্টি
✔️ কারিগরি দক্ষতার উন্নয়ন
✔️ আত্মবিশ্বাস বৃদ্ধি

এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও, আমাদের অংশগ্রহণকারীরা দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন একটি স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনের পথে। 🌱

📢 আসুন, আমরা সবাই মিলে এই উদ্যোগকে আরও শক্তিশালী করি এবং সুন্দরবনের নারীদের পাশে দাঁড়াই।

🌟 Birangana Newsletter | Stories of Change 🌟Empowering Adolescents, Creating Safe CommunitiesAt BBSS, we continue to str...
09/04/2026

🌟 Birangana Newsletter | Stories of Change 🌟

Empowering Adolescents, Creating Safe Communities

At BBSS, we continue to strengthen communities by building awareness, skills, and collective responsibility.

👥 Strengthening Child Protection Systems
✔️ 154 VLCPC & GPLCPC members trained across 5 Gram Panchayats
✔️ Active Community Safety Nets formed to prevent child marriage, trafficking, and school dropouts

✨ Real Change in Action
A child marriage in Badhukula village was successfully prevented through timely intervention by VLCPC members—showing the power of community vigilance and collective action.

👧👦 Empowering 540 Adolescents
Through 50 adolescent groups, we are nurturing informed, confident young individuals by focusing on:
📚 Education & Health
🚫 Prevention of Trafficking & Early Marriage
📱 Safe Social Media Use
🏛️ Awareness on Government Schemes
👨‍👩‍👧 Family Engagement

💛 Strong Mind, Strong Family
We are promoting emotional awareness and strengthening parent–child relationships through:
😊 Understanding emotions
🤝 Mutual appreciation
🧠 Better decision-making
💬 Open communication & empathy

Together, we are building safer, stronger, and more resilient communities in Sundarban.

📚🌟 নিরাপদ মন, সুস্থ ভবিষ্যৎ—BBSS-এর অঙ্গীকার 🌟📚বাঁশড়া বীরাঙ্গনা সেবা সমিতির উদ্যোগে অ্যাডোলেসেন্ট শিশুদের নিয়ে একটি আবে...
07/04/2026

📚🌟 নিরাপদ মন, সুস্থ ভবিষ্যৎ—BBSS-এর অঙ্গীকার 🌟📚

বাঁশড়া বীরাঙ্গনা সেবা সমিতির উদ্যোগে অ্যাডোলেসেন্ট শিশুদের নিয়ে একটি আবেগ ও অনুভূতি বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়। এই সেশনের মূল লক্ষ্য ছিল—শিশুরা যেন তাদের নিজের আবেগকে চিনতে, বুঝতে এবং সঠিকভাবে প্রকাশ করতে শেখে।

😊😡😔 আনন্দ, রাগ, দুঃখ, হতাশা, খারাপ লাগা, অসম্মান—এই আবেগগুলো কীভাবে তৈরি হয়, তা নিয়ে শিশুদের সঙ্গে খোলামেলা ও অংশগ্রহণমূলক আলোচনা করা হয়।

💬 এই সেশনের মাধ্যমে শিশুরা শিখেছে—
✔ নিজের অনুভূতি চিহ্নিত করা
✔ নিরাপদভাবে তা প্রকাশ করা
✔ অন্যের আবেগকেও সম্মান করা

🌱 সামাজিক বার্তা:
প্রতিটি শিশু একটি সংবেদনশীল মন নিয়ে বড় হয়। তাদের কথা শোনা, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং ভালোবাসা ও সম্মানের পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। একটি সহানুভূতিশীল পরিবার ও সমাজই পারে একটি আত্মবিশ্বাসী ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে।

🤝 আসুন, আমরা সবাই মিলে এমন একটি পরিবেশ তৈরি করি—
যেখানে প্রতিটি শিশু নিরাপদে নিজের মনের কথা বলতে পারে।

🌟 VLCPC র সক্রিয় পদক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ।২০২৬ সালের ৮ই মার্চ, ক্যানিং-১ ব্লকের অন্তর্গত বাধুকুলা গ্রামে Village Lev...
03/04/2026

🌟 VLCPC র সক্রিয় পদক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ।
২০২৬ সালের ৮ই মার্চ, ক্যানিং-১ ব্লকের অন্তর্গত বাধুকুলা গ্রামে Village Level Child Protection Committee (VLCPC)-এর সদস্যরা একটি বাল্যবিবাহ সফলভাবে প্রতিরোধ করেন। জিৎ সরদার (নাম পরিবর্তিত) ,বয়স ১৭বছর একজন দিনমজুর পরিবারের সন্তান। তার বাবা খোকন সরদার (নাম পরিবর্তিত) পেশায় একজন ইটভাটার কর্মী,মা গৃহবধূ। সে পূর্বে জি.এন.হারিনারায়নী বিদ্যাপীঠের দশম শ্রেণিতে পড়ত, কিন্তু আর্থিক সমস্যার কারণে প্রায় ৮ মাস আগে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সঙ্গে ইটভাটায় কাজ শুরু করে।
কিছু দিনের মধ্যে জিৎ তার পাশের গ্রামের ১৭ বছর বয়সী প্রিয়া (নাম পরিবর্তিত) নামের এক কিশোরীর সঙ্গে ফোনের মাধ্যেমে আলাপ তারপর তাদের ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং তারা ফোনে প্রতিনিয়ত যোগাযোগ রাখত। আবেগের বশে জিৎপ্রিয়াকে তার বাড়িতে এনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যা তার অভিভাবকদের মতের বিরুদ্ধেও ছিল। এই পরিস্থিতিতে জিৎ এর পরিবার বিষয়টি VLCPC সদস্যদের জানায়।
সংবাদ পেয়ে VLCPC সদস্যরা দ্রুত জিৎ এর বাড়িতে গিয়ে উভয় কিশোর- কিশোরীকে কাউন্সেলিং করেন। তাদের বাল্যবিবাহের আইনি ও সামাজিক ক্ষতি সম্পর্কে সচেতন করে। ফলস্বরূপ, জিৎ ও প্রিয়া দুজনেই বিয়ে না করার সিদ্ধান্ত নেয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে করার বিষয়ে সম্মত হয়।
👉 এই ঘটনাটি প্রমাণ করে, সময়মতো সঠিক হস্তক্ষেপ এবং কমিউনিটি ভিত্তিক উদ্যোগ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

📚🌟 শিক্ষার আলো পৌঁছাক প্রতিটি ঘরে 🌟📚বাঁশড়া বীরাঙ্গনা সেবা সামিতি (BBSS) এর উদ্যোগে সুন্দরবনের ২ নং চরাবিদ্যা গ্রামের ৪০ ...
01/04/2026

📚🌟 শিক্ষার আলো পৌঁছাক প্রতিটি ঘরে 🌟📚

বাঁশড়া বীরাঙ্গনা সেবা সামিতি (BBSS) এর উদ্যোগে সুন্দরবনের ২ নং চরাবিদ্যা গ্রামের ৪০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় খাতা ও রেফারেন্স বই। এই ছোট্ট প্রচেষ্টা তাদের শিক্ষার পথে এক বড় সহায়ক হয়ে উঠবে—যেখানে অর্থের অভাব আর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

এই বইগুলো শুধু পড়াশোনার উপকরণ নয়—এগুলো প্রতিটি শিশুর স্বপ্ন, আত্মবিশ্বাস এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। 📖✨

✨ উদ্যোগের মূল লক্ষ্যসমূহ:
• শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা
• শিক্ষার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা

👉 “প্রতিটি শিশুর হাতে বই তুলে দিয়ে আমরা তাদের স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করছি।”

আজকের এই ছোট পদক্ষেপই আগামী দিনের বড় পরিবর্তনের ভিত্তি। শিক্ষিত শিশু মানেই সচেতন সমাজ, আর সেই সমাজই গড়ে তুলবে একটি শক্তিশালী ও সুন্দর ভবিষ্যৎ। 💪🌱

আসুন, আমরা সবাই মিলে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাই এবং প্রতিটি শিশুর জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করি। 🤝

📚🌟 নিরাপদ শিশু, নিরাপদ গ্রাম—BBSS এর অঙ্গীকার 🌟📚বাঁশড়াবীরাঙ্গানা সেবা সামিতি সুন্দরবনের রাণীগড়গ্রামে VLCPC (VillageLeve...
28/03/2026

📚🌟 নিরাপদ শিশু, নিরাপদ গ্রাম—BBSS এর অঙ্গীকার 🌟📚

বাঁশড়াবীরাঙ্গানা সেবা সামিতি সুন্দরবনের রাণীগড়গ্রামে VLCPC (VillageLevel Child Protection Committee) সদস্যদেরনিয়ে নিয়মিত মাসিক সভা ও প্রশিক্ষণেরমাধ্যমে গড়ে তোলা হচ্ছেএকটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা।এইধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সদস্যরা শিশু সুরক্ষা (Child Protection Mechanism) সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনকরছেন, যাতে তারা নিজেদেরগ্রামকে আরও নিরাপদ রাখতেসক্রিয়ভাবে কাজ করতে পারেন।

✨প্রশিক্ষণেরমূল বিষয়সমূহ:
বাল্যবিবাহ প্রতিরোধ
শিশু পাচার রোধ
সকল ধরনের নির্যাতন (abuse) থেকে শিশুদের সুরক্ষা

👉"ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিত করে দ্রুত সহায়তানিশ্চিত করা"

আজVLCPC সদস্যরাই হয়ে উঠছেন নিজেদেরগ্রামের প্রথম প্রতিরক্ষা কমিটি—যারা শিশুদের নিরাপত্তাও অধিকার রক্ষায় সর্বদা সচেতন ও প্রস্তুত। 💪🌱
“একটি নিরাপদ শৈশবইগড়ে তোলে একটি সুন্দরভবিষ্যৎ”আসুন,আমরা সবাই মিলে এইউদ্যোগের পাশে দাঁড়াই এবংপ্রতিটি শিশুর জন্য একটি নিরাপদও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করি। 🤝

📚🌟 স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে সুন্দরবনের শিশুরা 🌟📚বাঁশাড়া বীরাঙ্গানা সেবা সামিতি গতকাল ক্যানিং-এর প্রত্যন্ত গ্রাম সাতমুখ...
26/03/2026

📚🌟 স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে সুন্দরবনের শিশুরা 🌟📚
বাঁশাড়া বীরাঙ্গানা সেবা সামিতি গতকাল ক্যানিং-এর প্রত্যন্ত গ্রাম সাতমুখীতে ৩২ জন অসহায় ও দরিদ্র স্কুল পড়ুয়া শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে নোট বই ও রেফারেন্স বই। 📖
বাঁশাড়া বীরাঙ্গানা সেবা সামিতির এই ছোট উদ্যোগ তাদের নিয়মিত পড়াশোনায় সাহায্য করবে। শিশুদের মুখে ছিল একটাই কথা—“এবার আমাদের পড়াশোনা আরও ভালোভাবে হবে।” 💬✨
শিক্ষাই পারে পরিবর্তনের পথ দেখাতে। আমাদের বিশ্বাস, এই বইগুলো তাদের স্বপ্ন পূরণের পথে সাহস যোগাবে এবং ভবিষ্যৎ গড়ার শক্তি দেবে। 💪🌱
আসুন, আমরা সবাই মিলে পিছিয়ে পড়া সুন্দরবনের শিশুদের কোয়ালিটি শিক্ষা ও জীবনে লক্ষ্য সেট করতে এই উদ্যোগের পাশে দাঁড়াই এবং প্রতিটি শিশুর হাতে পৌঁছে দিই শিক্ষার আলো। 🤝

Topic: Monthly session of ICON groupNo of participants:16Subject:Discussion about February month work.Discussion:This mo...
17/03/2026

Topic: Monthly session of ICON group
No of participants:16
Subject:Discussion about February month work.
Discussion:This month,more mothers joined the groups.They helped well in the Pa sessions.They conducted a total of 112 sessions,a total of 65 DB visit(BDO,GP,Member,BLDO,hospital),a total of 60 Home visit,a total of 14 Mental Health receieved & a total of 35 Govt service receieved(Adolescents & family).They supported 8 at risk children.They stopped 4 early marriages .In Amtala,2 missing cases were rescued.
For march ,the subject for adolescents group meetings was decided and all ICON leaders were given a copy of the toolkit.Finally, discussion was done about planning work for march.

Topic-Adolescents leadership Training.Date:18.02.26Time:11a.m-3.00 p.mVenue: Canning BBSS officeparticipant:40(35 Adoles...
25/02/2026

Topic-Adolescents leadership Training.
Date:18.02.26
Time:11a.m-3.00 p.m
Venue: Canning BBSS office
participant:40(35 Adolescents,5 staff)
Trainer: Souvik Basu
Sub: Adolescents ladership training
Objective: To help adolescents learn leadership skills and understand child safety.
Activity: In this session,adolescents learned about leadership qualities and child protection.Through group work ,they discussed the topics and improved their understanding.In this session,the child safety Net was discussed. The need to protect and support children aged 0–18 was explained. The trainer described the difference between a fishing net and a safety net and how a safety net protects children from danger.
The trainer asked the adolescents to divide children into three colors based on their risk level and prepare a list.
Red List: Children who are at high risk, such as risk of early marriage, child labour, school drop-out, etc.
Blue List: Children at medium risk who need regular observation and support.
Green List: Children at low risk who are mostly safe but still need regular observation
Feedback:
Participants said the session was very useful. They clearly understood leadership qualities and child protection.
Adolescents learned to identify at-risk children, help them, and work as a team. It improved their leadership and child protection awareness.

Address

Canning Town
743329

Alerts

Be the first to know and let us send you an email when Birangana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Birangana:

Share

Category