04/02/2026
আজ আবারও সংসদের মঞ্চে বাংলার পরিযায়ী মানুষের দুর্দশার কথা তুলে ধরলেন রাজ্যসভা সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম । তুলে ধরলেন , কীভাবে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে হাজার হাজার মানুষকে অপমান, হেনস্তা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। সোনালী খাতুনের মতো দেশের নাগরিকদের ঘটনাও—যাদের গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো অমানবিক আচরণ করা হয়েছে ।
শুধু বাংলাভাষায় কথা বলার কারণেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর ধারাবাহিক অত্যাচার চলছে—এই নির্মম বাস্তবতাই আজ সংসদে স্পষ্ট করে বললেন । কথা বলতে গিয়ে আরও পরিষ্কার হল, বিজেপির বাংলা-বিরোধী মনোভাব ঠিক কতটা গভীর।
দুঃখের বিষয়, বাংলার মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে যখন সংসদে কথা বলছিলেন , তখন বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরাই তার বিরোধিতা করেছেন, সামিরুল ইসলামের বক্তব্য থামানোর চেষ্টা করেছেন।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন — বাংলার মানুষ সব দেখছেন, সব মনে রাখছেন। এর জবাব মিলবে ২০২৬-এর নির্বাচনে। বাংলার মানুষের অধিকার রক্ষার এই লড়াই কোনোদিন থামবে না।