04/04/2026
গত পরশু আমাদের হাতে এই কেস আসে। মর্মান্তিক এই ঘটনাটা অশোকনগর এলাকায় ঘটে এবছর ফেব্রুয়ারি মাসে। সন্তান হারা মায়ের কষ্ট কতখানি সেটা আমরা হয়তো কল্পনাও করতে পারিনা, যার হয় সেই জানে। কিন্তু এই যন্ত্রণাকেও হাতিয়ার করে যে চাইলেই পাঁচ ১০ হাজার টাকা অনায়াসে পকেটে পোরা যায় সেটা দেখিয়ে দিল ইউটিউবে 'সূর্য' নামে একজন। সন্তানহারা মায়ের অসহায়তার সুযোগ নিয়ে তাদের বাড়ি গিয়ে অনলাইন থেকে কেনা দু-আড়াই হাজার টাকার একটি K2 মিটার কিনে নিয়ে গিয়ে যারা প্লানচেট অথবা spirit communication করার মত ঘৃণ্য কাজ করতে পারে তাদেরকে আপনারা কি বলবেন? মানুষ বলবেন? আবার এ কাজে টাকাও উপার্জন করা যায় বলে জানলাম। এই সূর্য বলে ছেলেটা দিনের পর দিন টাকার বিনিময়ে এই কাজ করে চলেছে। ভূত-প্রেত বলে সত্যিই যদি কিছু হত তাহলে হয়তো কাজটা সত্যি হলেও হতে পারতো, কিন্তু কাজটা যে কতটা মিথ্যে আর ভন্ডামি সেইখানেই আমার অসুবিধে। আর ভাগ্যের কি খেলা দেখুন এই কেস শেষে আমারই হাতে এসে পৌঁছালো। আপনাদের আজ সত্যিটা দেখানো প্রয়োজন ছিল তা নাহলে হয়তো কোন একদিন আপনারাও এই একইভাবে ঠকবেন।
তাই মুখোশ খুলতে আমি গতকাল সেই অসহায় মায়ের বাড়ি গিয়েছিলাম, আমি সেই সেই কাজই করেছি যেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সূর্য সেদিন এই বাড়িতে করে এসেছে, কারণ মুখোশ খোলাটা ভীষণ দরকার ছিল।
অশোকনগরের এই ছোট্ট বাড়িটাতে আজ এক সন্তান হারা মায়ের যে কি অবস্থা ভিডিওটা দেখলে চোখের জল আটকাতে পারবেন না, আমি চাই আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এবং তারপরেই এর বিচার করুন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা The Loyal Bengal ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, তবুও আমি কমেন্ট বক্সে ভিডিও লিংকটা পিন করে রাখলাম।
ছেলেটির নাম মেঘান বয়স মাত্র 14 বছর, বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। কিন্তু মায়ের দাবি তার একমাএ ছেলেকে খু* করা হয়েছে। এরপর অভিযুক্তের নামে F I R করা হয় কিন্তু সন্তানহারা মা আইনত কোনও সাহায্য পায়নি বলেই জানিয়েছেন তাই বাধ্য হয়ে সোস্যাল মিডিয়ার দারস্ত হন।