গণযোগাযোগ অধিদপ্তর।

গণযোগাযোগ অধিদপ্তর। গণযোগাযোগ অধিদপ্তর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
ঢাকা।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অন...
24/05/2026

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল। এসময় সদর দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালত কার্যকর করার তাগিদ
21/05/2026

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালত কার্যকর করার তাগিদ

তৃণমূল পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যকারিতা আরও জোরদারের ওপর গুরু....

https://www.dainikamadershomoy.com/details/019e455db861
21/05/2026

https://www.dainikamadershomoy.com/details/019e455db861

গ্রাম আদালত সক্রিয়করণে প্রচার কার্যক্রম নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ঢাক.....

https://www.deshrupantor.com/689797/%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A3%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8D%E...
21/05/2026

https://www.deshrupantor.com/689797/%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A3%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0

গ্রাম আদালতের মাধ্যমে আইনি সহায়তা দেওয়া গেলে গ্রামের সাধারণ মানুষ আর্থিক ও মানসিক হয়রানি থেকে রক্ষা পাবে বলে মনে...

“তৃণমূল পর্যায় ন্যায় বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতে অনন্য ভূমিকা পালন করতে পারে”                ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ...
20/05/2026

“তৃণমূল পর্যায় ন্যায় বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতে অনন্য ভূমিকা পালন করতে পারে”
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার মূল বক্তব্য

ঢাকাঃ ২০/০৫/২০২৬

আজ বুধবার ঢাকার একটি হোটেলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণে প্রচার কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় ন্যায় বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালত অনন্য ভুমিকা পালন করতে পারে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায় প্রকল্প” -এর জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। প্রকল্পের বর্তমান অবস্থা ও গণযোগাযোগ অধিদপ্তরের কাছে প্রত্যাশা নিয়ে একটি নাতিদীর্ঘ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী। গ্রাম আদালত আইন ২০০৬ এবং এর বিধি নিয়ে পর্যালোচনা করেন ব্যারিস্টার মশিউর রাহমান চৌধুরী, গণযোগাযোগ অধিদপ্তরের কাজের ক্ষেত্রগুলো নিয়ে আলোকপাত করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে হলে গ্রাম আদালতের বিকল্প নেই। গ্রাম আদালত অনধিক ০৩(তিন) লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। এখানে আইনজীবী নিয়োগের বিধান নেই। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়। এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকলেই খুব সহজে বিরোধ নিষ্পত্তি সুযোগ পায়।

প্রধান অতিথির বক্তব্যে প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সুরাইয়া জাহান বলেছেন, সম্মিলিত উদ্যোগে গ্রামের নিরীহ জনগণকে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা দেয়া গেলে তারা সহজেই আর্থিক ও মানসিক হয়রানি থেকে রক্ষা পাবে। চুরি, দাংগা, প্রতারণা, ঝগড়া- বিবাদ, হুমকি দেওয়া, নারীর অমর্যাদা, বাল্যবিবাহ, তালাক, অভিভাবকক্তসহ কতিপয় দেওয়ানী মামলার সুরাহা গ্রাম আদালত থেকে পাওয়া যাবে। গণযোগাযোগ অধিদপ্তর জনগণকে এইসব বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ সময় তিনি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেছেন, মানুষের অধিকার এবং সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন ও হালনাগাদ (আপ টু ডেট) রাখতে তথ্য কর্মকর্তাগণ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে নামমাত্র খরচে ন্যায় বিচার দিয়ে গ্রাম আদালত কার্যকরি অবদান রাখতে পারে। এর সুফল ও উপকারিতা নিয়ে ব্যাপক প্রচার প্রয়োজন। বিষয়টি তথ্য অফিসের সাথে প্রকল্প সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে।

19/05/2026
১৯ মে ২০২৬আজ তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরে জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের বছরে ৬০ ঘণ্টা প্রশিক্...
19/05/2026

১৯ মে ২০২৬

আজ তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরে জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের বছরে ৬০ ঘণ্টা প্রশিক্ষণের আওতায় "অডিট আপত্তি ও নিষ্পত্তি" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণের সম্পদ ব্যক্তি হিসেবে ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তরের পরিচালক জনাব পলাশ বাক্ চী এবং সদর দপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সেশন পরিচালনা করেন।

১১ মে ২০২৬আজ তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের মাসিক সমন্বয় সভা সকাল ১০টায় অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধ...
11/05/2026

১১ মে ২০২৬

আজ তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের মাসিক সমন্বয় সভা সকাল ১০টায় অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল সভার সভাপতিত্ব করেন।

সভাটি সঞ্চালনা করেন সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন। এ সভায়
জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো: মনিরুজ্জামান, সদর দপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব ডালিয়া ইয়াসমিনসহ অধিদপ্তরের সকল উপপরিচালক, সহকারী পরিচালক ও সংশ্লিষ্ট সকলে সরাসরি এবং মাঠ পর্যায়ের ৬৮ তথ্য অফিসের অফিস প্রধানগণ অনলাইনে যুক্ত ছিলেন।

Address

Totthya Bhaban
Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when গণযোগাযোগ অধিদপ্তর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share