Purba Bardhaman District Police

Purba Bardhaman District Police Official page of Purba Bardhaman District Police Our whole aim, while designing this website was to make it the most interactive and citizen friendly.

Burdwan District Police will always ensure keeping with the promise of 'Good Governance' and 'Citizen-Centric' policing system. People of Burdwan can now report several types of crimes online, which shall directly be forwarded to the concerned senior police officers. The status of passport enquiries, pending in the district, can now also be viewed online.

01/06/2026

From Challengers to Champions!

বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে সাইবার বাস (CYBER BUS)-যেটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সচেতনতার একটি আধুনিক উদ্যে...
21/05/2026

বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে সাইবার বাস (CYBER BUS)-যেটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সচেতনতার একটি আধুনিক উদ্যেগ।

পূর্ব বর্ধমান সাইবার থানার পক্ষ থেকে আজ ইং ২১-০৫-২০২৬ তারিখে সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে অনুষ্ঠিত NCC 4 Bengal Battalion-এর প্রায় ২৫০ জন প্রশিক্ষণরত ক্যাডেটদের নিয়ে একটি সাইবার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে ইন্টারনেট, ইলেকট্রনিক গ্যাজেট তথা মোবাইল, কম্পিউটার, স্মার্ট ওয়াচ বা টিভি ইত্যাদি টেকনোলজির সঠিক প্রয়োগ এবং অনলাইন প্রতারণার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণরত NCC ক্যাডেটদের সাইবার বাস (CYBER BUS) ভ্রমনের মাধ্যমে বিভিন্ন সাইবার প্রতরণার ওপরে ডিজিট্যাল স্ক্রিনে প্রদর্শন করা হয় এবং ছাত্রছাত্রীরা উৎসাহের সহিত সাইবার বাসে উপস্থিত সাইবার সচেতনাত ওপর ইন্টারেক্টিভ গেমে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি এনসিসি কমান্ডিং অফিসার মহাশয় ও ইউনিটের প্রশিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
West Bengal Police

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।🔹 গতকাল রাতে গোপন সূত্র মারফত ...
21/05/2026

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।

🔹 গতকাল রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে তিনজন অভিযুক্ত ব্যক্তি ১)এমডি. জাহাঙ্গির ২) হাবু মাঝি ও ৩) আজিজুল ইসলাম ওরফে পরাগ কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ৭mm পিস্তল ও ৬ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
West Bengal Police

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।🔹 গতকাল পূর্ব বর্ধমান জেলা পুল...
19/05/2026

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।

🔹 গতকাল পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট ২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বর্ধমান থানার শেখ আসাদুল @ রানা এবং মেমারি থানার সামিন খান @ শেখ। প্রত্যেক ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে।

🔹 এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৪০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং ৩৩ জন রাউডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

🔹 অন্যদিকে বিভিন্ন এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করা তোলাবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে শক্তিগড় থানার প্রমেশ্বর কোনার @ পরম এবং বাসুদেব দে-কে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই ধারাবাহিক অভিযান চালু থাকবে।

🔹 অবৈধ মদ বিরোধী অভিযানে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
West Bengal Police

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।🔹 গতকাল পূর্ব বর্ধমান জেলা পুল...
18/05/2026

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।

🔹 গতকাল পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে কালনা থানার মনিরুল শেখ @ মনির, পূর্বস্থলী থানার রফিক শেখ @ ছোট্টু এবং বর্ধমান থানার রাজা ভুঁইয়া @ গাঁদা রাজা, গোবিন্দ বল, শেখ রব্বানি ও শেখ রাজ। প্রত্যেক ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে।

🔹 অন্যদিকে বিভিন্ন এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করা তোলাবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বর্ধমান থানার সাহাবুদ্দিন খান ও সাগর রাউত। অপরাধ দমনে পুলিশের এই ধারাবাহিক অভিযান চালু থাকবে।

পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
West Bengal Police

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।🔹 গতকাল পূর্ব বর্ধমান জেলা পুল...
17/05/2026

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।

🔹 গতকাল পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় মোট ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বর্ধমান থানার রাজা ভুঁইয়া, গোবিন্দ বল, শেখ রাজা ও রাজা ধর, শক্তিগড় থানার হাসান খান @ চাঁদুল, গলসি থানার শেখ মনিরুল @ মিঠু, আউশগ্রাম থানার সমর হালদার, স্বপন শিকদার ও বরজাহান মোল্লা @ আবলুশ। প্রত্যেক ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে। এর পাশাপাশি মোট ২৭ জনকে বিভিন্ন কেসে গ্রেফতার করা হয়েছে এবং ৩৭ জন রাউডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

🔹 এছাড়াও অবৈধ মদ বিরোধী অভিযানে মোট ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল ভাতার থানার মোজারুল মির্জা @ মনিরুল মির্জা এবং পূর্বস্থলী থানার রফিক শেখ @ ছোটু।

🔹 অন্যদিকে বিভিন্ন এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করা তোলাবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে গত একসপ্তাহ যাবৎ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বর্ধমান থানার শিবশঙ্কর @ শিবু ও খন্দকার ফজলুর রহমান @ সবুজ, কাটোয়া থানার বাবুলাল শেখ ও চাট্টু শেখ, জামালপুর থানার শেখ সাহাবুদ্দিন @ দানি, তবরক আলি মণ্ডল ও শেখ আজাদ রহমান, গলসি থানার সৈলেন হালদার @ বিল্টু ও রহমত মোল্লা, খণ্ডঘোষ থানার শেখ হাবিবুর রহমান @ চাঁদ ও আলি হোসেন মণ্ডল @ নাটু, নজবুল হোসেন @ শেখ লোটন ও হাবিবার মোল্লা এবং মেমারি থানার রাজকুমার মণ্ডল ও সঞ্জয় মণ্ডল। অপরাধ দমনে পুলিশের এই ধারাবাহিক অভিযান চালু থাকবে।

পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
West Bengal Police

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।গত একসপ্তাহ ধরে জেলা জুড়ে পূর্...
16/05/2026

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।

গত একসপ্তাহ ধরে জেলা জুড়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযানে বর্ধমান, দেওয়ানদীঘি, মেমারি, মাধবদিহি, ভাতার, কাটোয়া এবং নাদনঘাট থানার পুলিশ মোট ৮৫ টি গবাদি পশু উদ্ধার করে, ০৬ টি যানবহন আটক করে এবং মোট ২২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যাক্তিরা বৈধ নথিপত্র ছাড়াই এবং নির্ধারিত পরিবহন বিধি লঙ্ঘন করে গবাদি পশু গুলিকে বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। উদ্ধারকৃত গবাদি পশুগুলিকে নিরাপদ হেফাজত প্রদান করা হয়েছে। প্রত্যেক ঘটনায় থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।

পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
West Bengal Police

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।🔹 অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধ...
14/05/2026

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।

🔹 অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে কাটোয়া থানার পুলিশ গতকাল ১টি ৯ এমএম পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

🔹 অন্যদিকে কেতুগ্রাম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল ১টি দেশী পাইপগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
West Bengal Police

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পুর্ব বর্ধমান জেলা পুলিশের।🔹 অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে ধারাবা...
13/05/2026

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পুর্ব বর্ধমান জেলা পুলিশের।

🔹 অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ০৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ০৬ রাউন্ড গুলি, যা সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড ব্যবহৃত হতে পারতো। এই বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ০৭ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

🔹 জেলার বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে ০৪ জন গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত ও আন্তঃজেলা পাচার রোধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

🔹অন্যদিকে বিভিন্ন এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করা তোলাবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে মোট ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই ধারাবাহিক অভিযান চালু থাকবে।

পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
West Bengal Police

12/05/2026

Address

Badamtala, Kalna Road
Burdwan
713101

Alerts

Be the first to know and let us send you an email when Purba Bardhaman District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Purba Bardhaman District Police:

Share