CITU Purba Bardhaman District Committee

CITU Purba Bardhaman District Committee Centre of Indian Trade Unions, CITU is a National level Trade Union in India It was a trade union wing and is a spearhead of the Indian Trade Union Movement.

The CITU is today one of biggest assembly of workers and classes of India.

১৯ -২১ ডিসেম্বর, ২০২৫দেওয়ানদীঘি, বর্ধমানCITU পূর্ব বর্ধমান জেলা ১২তম সম্মেলন থেকে পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড ত...
21/12/2025

১৯ -২১ ডিসেম্বর, ২০২৫
দেওয়ানদীঘি, বর্ধমান
CITU পূর্ব বর্ধমান জেলা ১২তম সম্মেলন থেকে পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড তাপস চ্যাটার্জী, পুনর্নির্বাচিত সভাপতি কমরেড নজরুল ইসলাম ও পুনর্নির্বাচিত কোষাধ্যক্ষ কমরেড মহবুব আলম।

বাংলাদেশে মৌলবাদীদের ধ্বংসলীলার বিরুদ্ধে-  ধর্মনিরপেক্ষতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের আবেদন জানিয়ে প্রস্তাব:- প্রস্তাবক...
21/12/2025

বাংলাদেশে মৌলবাদীদের ধ্বংসলীলার বিরুদ্ধে- ধর্মনিরপেক্ষতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের আবেদন জানিয়ে প্রস্তাব:-
প্রস্তাবক - কমরেড নজরুল ইসলাম
সমর্থক - কমরেড তাপস চট্টোপাধ্যায়

অতি দক্ষিণপন্থী সংগঠন 'ইনকিলাব মঞ্চে'র মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে পুনরায় তুমুল অরাজকতা তৈরি হয়েছে।
বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র, সংবাদ মাধ্যমের দপ্তর, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ- মহাফেজখানা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালিয়েছে মৌলবাদীদের উন্মত্ত দুষ্কৃতী বাহিনী।
খুলনা, চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন শহরে অবস্থিত ভারতীয় উপ দূতাবাসেও আক্রমণ করা হয়েছে। একাধিক জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই উন্মত্ততার সুযোগ নিয়ে একাধিক জায়গায় নাশকতা ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে নানান মুসলিম মৌলবাদী সংগঠন।
বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার দিপু চন্দ্র দাস নামে এক গার্মেন্টস শ্রমিককে অত্যন্ত নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করা হয।
এই সম্মেলন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই সম্মেলন সংবাদমাধ্যম ও সংখ্যালঘুদের উপর সংঘটিত আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, জনগণের অধিকার সুরক্ষিত করতে হবে। আমাদের দেশে যারা ধর্মের নামে যুক্তিবাদীদের আক্রমণ করছে-হত্যাকরছে, অন্য ধর্মের মানুষের ওপর আক্রমণ করছে তাদের সঙ্গে বাংলাদেশের যুক্তিবাদীদের এবং সাংবাদিকদের আক্রমণ কারীদের মধ্যে কোনো ফারাক নেই।
উগ্র ধর্মীয় বিশ্বাস থেকে রাজনীতিতে যারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ করছে তাদের ধর্ম এবং ধর্মীয় শ্লোগান দুই দেশে আলাদা আলাদা হতে পারে। কিন্তু রাজনীতি ও আদর্শ একই, এরা ধর্মের নামে শ্রমজীবি -মানুষের জীবন- জীবিকার ইস্যুগুলিকে দূরে সরিয়ে, সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সবার মুখ বন্ধ করতে চায়। সীমান্তের দুই পাড়ের সাম্প্রদায়িক শক্তিগুলি একে অপরের পরিস্থিতিকে কাজে লাগিয়েঘৃণা,বিদ্বেষ- বিভেদকে আরো উসকে দিতে পারে।
আমরা শ্রমিক ইউনিয়ন গুলির পক্ষ থেকে ও সম্মেলন মঞ্চ থেকে পুনরায় সোচ্চারে বলতে চাই, পৃথিবীর যে কোন দেশেই সংখ্যালঘুদের উপর আক্রমণ, হামলার বিরুদ্ধে আমরা। সামাজিক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষাই এই মুহূর্তে জরুরী কাজ। ধর্মনিরপেক্ষতার আদর্শ তুলে ধরতে, মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে আমাদের অঙ্গীকার বদ্ধ হতে হবে।

19/12/2025
16/11/2025
মজুরি বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড,ই এস আই এবং পেনশন সহ রাইস মিল শ্রমিকদের প্রাপ্য সামাজিক সুরক্ষা বিষয়ে হেমরাজ রাইস মিল শ্...
16/11/2025

মজুরি বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড,ই এস আই এবং পেনশন সহ রাইস মিল শ্রমিকদের প্রাপ্য সামাজিক সুরক্ষা বিষয়ে হেমরাজ রাইস মিল শ্রমিকদের বৈঠকি সভায় বক্তব্য রাখছেন কমরেড তুষার মজুমদার।

স্ট্রিট হকার্স ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির ২য় সম্মেলন আজ বেলা ১২ টার সময় কমরেড তরুন রায় নগর (বর্ধমান শহর) কমরেড ...
16/11/2025

স্ট্রিট হকার্স ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির ২য় সম্মেলন আজ বেলা ১২ টার সময় কমরেড তরুন রায় নগর (বর্ধমান শহর) কমরেড প্রশান্ত দাস মঞ্চ ( সি আই টি ইউ জেলা কেন্দ্র) অনুষ্ঠিত হলো।
পতাকা উত্তোলন করেন ইউনিয়নের জেলা সভাপতি কমরেড তাপস চৌধুরী। সম্মেলনে পূর্ব বর্ধমান জেলা ১২ টি এরিয়া এলাকা থেকে ৩৮ জন হকার শ্রমিক সহ মোট ৭২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্মেলনকে উদ্বোধন করে বক্তব্য রাখেন সি আই টি ইউ জেলা সভাপতি কমরেড নজরুল ইসলাম। ৭ জন শ্রমিক সহ মোট ১০ জন প্রতিনিধি রিপোর্টের উপর আলোচনা করেন। সম্মেলন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড দেবাশিস দে।পর্যবেক্ষণ মূলক বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড অসিতাঙ্গ গাঙ্গুলি। সম্মেলন থেকে ৩০ জনের জেলা কমিটি এবং ১০ জনের জেলা সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড বিশ্ববন্ধু রায়চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড অভিজিত চক্রবর্তী। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন কমরেড সমরেশ কার্ফা।

26/10/2025

রেল হকারদের উপর পুলিশী জুলুমের প্রতিবাদে আগামীকাল ২৭ অক্টোবর বেলা ১১ টায় কাটোয়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা সংগঠিত হবে। এই কর্মসূচিতে রেল হকার ইউনিয়নের রাজ্য ও পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন। এই গোটা কর্মসূচি *CITU FACEBOOK PAGE - এ লাইভ করা হবে। সকলকে ব্যাপক শেয়ার করার জন্য অনুরোধ

Address

2 No. Parkas Road
Burdwan
713101

Website

Alerts

Be the first to know and let us send you an email when CITU Purba Bardhaman District Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CITU Purba Bardhaman District Committee:

Share