AITC Raina II Block

AITC Raina II Block The Official page Of Raina II Block Trinamool Congress Committee Party Lead by Syed Kalimuddin (Bappa)

The Official page Of Sk Giasuddin Hossain

আবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি! বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চতুর্থ বার বাড়ল জ্বালানির দাম।
25/05/2026

আবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি! বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চতুর্থ বার বাড়ল জ্বালানির দাম।

21/05/2026
“এক লিটার পেট্রোল কিনতে গিয়ে আজ বাংলার সাধারণ মানুষকে দিতে হচ্ছে ₹১০৮-এর বেশি।এর মধ্যে প্রায় ₹৩৭–৪২ শুধুই ট্যাক্স!কেন্দ্...
19/05/2026

“এক লিটার পেট্রোল কিনতে গিয়ে আজ বাংলার সাধারণ মানুষকে দিতে হচ্ছে ₹১০৮-এর বেশি।
এর মধ্যে প্রায় ₹৩৭–৪২ শুধুই ট্যাক্স!

কেন্দ্র নিচ্ছে এক্সাইজ ডিউটি,
রাজ্য নিচ্ছে VAT ও cess
আর সেই চাপ গিয়ে পড়ছে মধ্যবিত্ত, শ্রমিক, কৃষক, ছোট ব্যবসায়ী সকলের উপর।

প্রতিদিন বাড়ছে যাতায়াত খরচ,
বাড়ছে বাজারদর,
কিন্তু কমছে না পেট্রোলের উপর কর।

বাংলার মানুষের প্রশ্ন
আর কত চাপ নেবে সাধারণ মানুষ?
কবে কমবে পেট্রোলের উপর রাজ্য ও কেন্দ্রের অতিরিক্ত ট্যাক্স?” ⛽🔥




#বাংলার_মানুষ

রায়না ২ ব্লকের কেশবপুর গ্রামে তফসিলি সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ জোরদার করা হলো। মোট সাতটি গ...
14/04/2026

রায়না ২ ব্লকের কেশবপুর গ্রামে তফসিলি সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ জোরদার করা হলো। মোট সাতটি গ্রামের মানুষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সংগঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দিদির উন্নয়নের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

গতকাল রাতে তফসিলি সম্প্রদায়ের মানুষজনদের আপ্যায়ন করে তাঁদের সঙ্গে একসাথে খাওয়া-দাওয়া করলেন রায়না ২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি জনদরদী জননেতা সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা)দা, যা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে।

উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি, ছাত্র পরিষদের ব্লক সভাপতি, প্রধান, উপপ্রধান, সকল বুথ সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

রায়না ২ নম্বর ব্লকের অন্তর্গত পহলানপুর অঞ্চলের বিনোদপুর গ্রামের ২২৩নম্বর বুথের বৈষ্ণনব পাড়ায় রায়না ২ ব্লক তৃণমূল কংগ...
10/04/2026

রায়না ২ নম্বর ব্লকের অন্তর্গত পহলানপুর অঞ্চলের বিনোদপুর গ্রামের ২২৩নম্বর বুথের বৈষ্ণনব পাড়ায় রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি জননেতা সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা)দার নির্দেশে আজকে আমরা পৌঁছে গেলাম প্রতিটি মানুষের দুয়ারে, সঙ্গে ছিল “বাংলার জন্য দিদির ১০ প্রতিশ্রুতি”।

মানুষের দরজা খুলেছে আন্তরিকতায়, প্রতিটি মুখে ফুটে উঠেছে ভরসা, ভালোবাসা ও আস্থার ছাপ এ যেন শুধুই একটি কর্মসূচি নয়, মানুষের সঙ্গে হৃদয়ের গভীর সম্পর্ক গড়ে তোলার এক অনন্য মুহূর্ত।

আমরা প্রতিটি বাড়িতে গিয়ে বাংলার জন্য দিদির ১০ প্রতিশ্রুতি সকলের কাছে তুলে ধরলাম এবং প্রতিটি অঙ্গীকার আলাদা করে ধৈর্য সহকারে বোঝালাম।

এর মধ্যে বিশেষভাবে তুলে ধরলাম।

🏠 বাংলার বাড়ি প্রকল্প
যে সকল গরিব ও অসহায় মানুষের এখনও কাঁচা বা মাটির বাড়ি রয়েছে, তাদের প্রত্যেককে পাকা বাড়ি তৈরির জন্য সরকার থেকে মোট ১,২০,০০০ টাকা (দুই কিস্তিতে) দেওয়া হবে, যাতে প্রত্যেকের মাথার উপর একটি নিরাপদ ছাদ নিশ্চিত হয়।

👴👵 বার্ধক্য ভাতা
যে সকল প্রবীণ মানুষ ৬০ বছরের ঊর্ধ্বে এবং আর্থিকভাবে অসচ্ছল, তাঁদের প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে, যাতে তাঁদের জীবনে ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।

এই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় যাঁরা পড়েন, তাঁদের প্রত্যেকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে নিয়ে এলাম, যাতে তাঁরা খুব দ্রুত তাঁদের প্রাপ্য সুবিধা পান।

“মা, মাটি, মানুষের” সরকারের একটাই লক্ষ্য প্রতিটি প্রাপ্য মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী আহ্বান আজ বাংলাকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তুলছে।

রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মন্দিরা দলুইকে জয়ী করার লক্ষ্যে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করেছে।

তাই আজ প্রতিটি গলিতে, প্রতিটি কণ্ঠে একটাই শপথ
🔥যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে🔥

আজ রায়না ২ ব্লকের পহলানপুর অঞ্চলের মোহনপুর ২২৫ নং বুথের পাল পাড়া ও ব্রাহ্মণ পাড়ায় রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মান...
06/04/2026

আজ রায়না ২ ব্লকের পহলানপুর অঞ্চলের মোহনপুর ২২৫ নং বুথের পাল পাড়া ও ব্রাহ্মণ পাড়ায় রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি জননেতা‌ সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা) দার নির্দেশে “যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে” এই আহ্বানকে হৃদয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সঙ্গে নিয়ে রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেস‌ কমিটির সদস্য সেখ গিয়াসউদ্দিন হোসেন পৌঁছে গেলেন মানুষের দুয়ারে দুয়ারে।

প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে উঠে এল বাংলার প্রতি ভালোবাসা এবং উন্নয়নের প্রতি অটল বিশ্বাস। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এগিয়ে চলা বাংলার উন্নয়নের কথা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির লড়াইয়ের প্রেরণা মানুষের সামনে তুলে ধরলাম।

রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মন্দিরা দলুই-কে জয়ী করার আহ্বান জানাতে গিয়ে স্পষ্ট বোঝা গেল—মানুষের মনে আস্থা আছে, বিশ্বাস আছে, আর আছে একটাই দৃঢ় সংকল্প।

এই লড়াই শুধু ভোটের নয়, এটি বাংলার আত্মসম্মান, উন্নয়ন এবং ভবিষ্যতের লড়াই।
আর তাই মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত হলো
“যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে”।

Address

Alompur, MADHABDIHI, Raina 2, Purba Bardhaman
Burdwan
713427

Alerts

Be the first to know and let us send you an email when AITC Raina II Block posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share