25/07/2026
অ্যাঁ! বলেন কী মশাই! যাদবপুরের জগাই থেকে শুরু করে বেহালার বলাই - সবার কাছে খবর আছে ফরেন ফান্ডিংয়ের টাকায় সরকার বিরোধী আন্দোলন চলছে! দুর্গাপুরের সুভদ্র মাইতি থেকে শুরু করে মেদিনীপুরের শেখর গুটখা কিম্বা কুসুমরঞ্জন অথবা নাড়ু ডাক্তার পর্যন্ত সবার কাছে কনফার্ম খবর আছে আর মিনিস্ট্রি অফ এক্সটারনাল এফেয়ার্স এর কাছে ফরেন ফান্ডিংয়ের খবর নেই? পশ্চিমবঙ্গের 'রাষ্ট্রবাদী'-দের এইভাবে অপদস্ত করাটা কিছুতেই মেনে নিতে পারছি না। ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ!
©Tushar sengupta