Red Volunteer বর্ধমান শহর ১

Red Volunteer বর্ধমান শহর ১ this is a political group. we believe socalisum.

আবারও এই লড়াই লড়বো, একসাথে জিতবো.. মানুষের পাশে আছে *Red Volunteer* বর্ধমান শহর ১ Red Volunteer টিমের কাছে বিকেলে ফোন ...
05/01/2022

আবারও এই লড়াই লড়বো, একসাথে জিতবো.. মানুষের পাশে আছে *Red Volunteer*
বর্ধমান শহর ১ Red Volunteer টিমের কাছে বিকেলে ফোন আসে বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডের গোদা বটতলার বাসিন্দা সুমন্ত কুণ্ডুর পরিবার কোভিড আক্রান্ত। বর্ধমান শহর ১ Red Volunteer টিমের কাছে আবেদন আসে যদি ওনাদের রাতের খাবারের কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। দ্রুত Red Volunteer টিমের পক্ষ থেকে ওনাদের রাতের খাবারের ব্যবস্থা করে পৌঁছে দেওয়া হয়।

আবারও এই লড়াই লড়বো, একসাথে জিতবো.. মানুষের পাশে আছে Red Volunteer* বর্ধমান শহর ১ Red Volunteer টিমের কাছে দুপুরে ফোন আ...
05/01/2022

আবারও এই লড়াই লড়বো, একসাথে জিতবো.. মানুষের পাশে আছে Red Volunteer*
বর্ধমান শহর ১ Red Volunteer টিমের কাছে দুপুরে ফোন আসে বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের বোরহাটের বাসিন্দা ৮২ বছরের প্রবীনা মায়া সরকার খুব অসুস্থ , ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রেড ভলেন্টিয়ার টিমের সদস্যরা পৌঁছে স্যাচুরেশন মেপে দেখে স্যাচুরেশন অনেক কম। দ্রুত Red Volunteer টিমের পক্ষ থেকে অক্সিজেন দেওয়া হয়।

মানুষের পাশে আছে Red volunteerCovid সংক্রমন পুনরায় বাড়ছে, সাধারন মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত RED VOLUNTEER DYFI bar...
27/10/2021

মানুষের পাশে আছে Red volunteer
Covid সংক্রমন পুনরায় বাড়ছে, সাধারন মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত RED VOLUNTEER DYFI bardhaman shohor 1. আজকে আরও তিনটে অক্সিজেন সিলিন্ডার নেওয়া হলো।

২৭শে জুলাই , বর্ধমান শহর ১  Red volunteer team bardhaman shohor 1 এর ২৫নং ওয়ার্ডের টিমের কাছে ফোন আসে রাধাগোবিন্দ পল্লী...
27/07/2021

২৭শে জুলাই , বর্ধমান শহর ১
Red volunteer team bardhaman shohor 1 এর ২৫নং ওয়ার্ডের টিমের কাছে ফোন আসে রাধাগোবিন্দ পল্লীর বাসিন্দা তানিয়া দত্তর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তার পরিবারের সদস্যরা ফোন করে জানান একটা অক্সিজেন সিলিন্ডার খুব দরকার। রেড volunteers টিম তাকে আশ্বাস দিয়ে বলেন ৩০ মিনিটের মধ্যে রেড ভলেন্টিয়ার্স এর সদস্য আপনার বাড়ি পৌঁছে যাবে, যেমনি কথা তেমনি কাজ, ৩০ মিনিটের মধ্যে রেড ভলান্টিয়ারদের সদর্শ্য অরূপ দাস, বাপি দেবনাথ, শঙ্কর সিং সর্দার ও গৌড় দাস অক্সিজেন সিলিন্ডার ফিট করে দিয়ে আসে, তানিয়া দত্ত এখন সুস্থ আছেন।
এ লড়াই লড়বো একসাথে জিতবো

23/07/2021

পর পর লক ডাউনে শ্রমজীবী মেহনতি অগুনতি মানুষ কর্মহীন। পরিবারের খাবারের সংস্থান করা, বিভিন্ন পারিবারিক কারনে পড়াশুনার জন্য বিভিন্ন প্রাইভেট ফাইন্যান্স থেকে নেওয়া ঋণ, ইলেক্ট্রিক বিল, পেট্রোল ডিজেল , নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি গরীব মানুষের দম বন্ধ করা পরিস্থিতি। দেশ রাজ্যের মতন আমাদের শহর বর্ধমান ও একই পরিস্থিতিতে আবদ্ধ। আমাদের কাছে কিছু খুবই অসুবিধায় থাকা পরিবারের খবর আসে ।কিছু খবর ও তথ্য পাওয়ার পর, আমরা চেস্টা করি এই লক ডাউনের ফলে কর্মহীন খুব অসুবিধায় থাকা কিছু পরিবারের পাশে আমাদের দাড়াতেই হবে। পরিবারের সংখ্যা নেহাত কম নয়। ব্যাপক অর্থের সাকুল্য নেই যে সকলের পাশে দাঁড়াবো। আমরা আলোচনা করি আমাদের কিছু কমরেডদের সাথে
আমাদের শুভাকাঙ্খী দাদা অতনু মণ্ডল, আরুনী দা, সৌমেন শীল, সায়ন্তন মন্ডল, শুভাশীষ রায়, সায়ন্তন সাহা, অরিন্দম গাঙ্গুলি, অর্পণ সুনেত্র সিনহা, সহেলী, সৃজাতা ,মৃগাঙ্ক ভাইয়ের সহযোগিতায় আমরা এই সময়ে কর্মহীন কিছু যুব কমরেডদের পরিবারের পাশে দাঁড়ানোর কাজ করতে পেরেছি ।
বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের ছাত্রীদের থেকে অনুমতি নিয়েছি যে, তাদের অনুদান আমরা দুঃস্থ- কর্মহীন সাধারন সহ যুব কর্মীদের সহযোগীতা করতে চাই। তারা আমাদের বলে খুব ভালো উদ্যোগ। যে কোন ধরনের ভালো কাজ আমরা করতে পারি। তাদের অনুমতি সাপেক্ষে তাদের দেওয়া ২০০০৪ টাকা থেকে ৮৬৬৪ টাকা দিয়ে সময়ে যুব অংশের কর্মহীন গরীব ১২টি পরিবারকে খুব অল্প হলেও কিছুটা সহযোগীতা আমরা করতে পেরেছি।
সব মিলিয়ে এই সময়ে ২৭টি পরিবারকে আমরা স্বল্প সহযোগীতা করতে পেরেছি। চেস্টা চলছে আরও কিছু যুব সহ কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানোর কাজ করার।

আমরা যে গ্রসারির প্যাকেটে দিতে পেরেছি তাতে ছিল---

চাল -- ১০ কেজি
ডাল -- ৫০০ গ্রাম
তেল-- ৫০০ গ্রাম বোতল
নুন-- ১কেজি
চিনি-- ৫০০ গ্রাম
মুড়ি-- ৫০০গ্রাম
আলু-- ৩ কেজি
হলুদ-- ৫০ গ্রাম
জির-- ৫০ গ্রাম
বিস্কুট-- ১ প্যাকেট
সাবান-- ১টি
ডিম- ৮ টা
সোয়াবিন- ১প্যাকেট

যারা এই সময়ে অসহায় কর্মহীন মানুষ সহ সাধারন কিছু যুবদের কাছে দৈনন্দিন জীবনের কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহযোগীতা করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ , লাল সেলাম

Amader Instagram Page, please follow.I'm on Instagram as .volunteers. Install the app to follow my photos and videos.
21/07/2021

Amader Instagram Page, please follow.

I'm on Instagram as .volunteers. Install the app to follow my photos and videos.

Create an account or log in to Instagram - A simple, fun & creative way to capture, edit & share photos, videos & messages with friends & family.

17/07/2021


১৭ ই জুলাই, ২০২১
DYFI রেড ভলেন্টিয়ার বর্ধমান শহর ১ এর টিমের সদস্যদের কাছে ফোন আসে ২৫নম্বর ওয়ার্ডের আঁকড় বাগানের প্রবীন নাগরিক ৬২ বছর বয়সের নন্দ কিশোর দাসের বয়সজনিত কারনে শ্বাস কষ্ট হচ্ছে। রেড ভলেন্টিয়ার টিমের সহযোগিতা প্রয়োজন। দ্রুত ২৫ নম্বর ওয়ার্ডের রেড ভলেন্টিয়ার টিমের সদস্যরা পৌঁছে যায় ওনার বাড়িতে। অক্সিজেন স্যাচুরেশন মেপে দেখা যায় ৮৪-৮৫। দ্রুত অক্সিজেন চালানোর পর অক্সিজেন স্যাচুরেশন ৯৪ - ৯৫ হয়। ওনার পরিবারের লোকদের বলা হয়েছে পরিস্থিতি একটু ঠিক হলেই যেন দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন।

08/07/2021

কমরেড আসুন ফিরে, আজ প্রয়োজন বড় আপনার
জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা লাল সেলাম

৩০শে জুন ২০২১ এ লড়াই লড়বো একসাথে জিতবো১০নম্বর ওয়ার্ডের বাসিন্দা চঞ্চল পাইনের পরিবার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন...
30/06/2021

৩০শে জুন ২০২১

এ লড়াই লড়বো একসাথে জিতবো
১০নম্বর ওয়ার্ডের বাসিন্দা চঞ্চল পাইনের পরিবার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে DYFI বর্ধমান শহর ১ Red volunteer টিমের কাছে আবেদন জানানো হয় ওনাদের বাড়ি স্যানিটাইজ করার জন্য।
DYFI বর্ধমান শহর ১ রেড ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে আজকে ওনার বাড়ি স্যানিটাইজ করা হলো।

২৮ শে জুন ২০২১,  আমাদের দিদি শিক্ষিকা রেবতী রায়, গতকাল থেকে একটু অসুস্থ হয়ে পড়ে, টেম্পারেচার ছিল। আজকে DYFI বর্ধমান শ...
28/06/2021

২৮ শে জুন ২০২১,

আমাদের দিদি শিক্ষিকা রেবতী রায়, গতকাল থেকে একটু অসুস্থ হয়ে পড়ে, টেম্পারেচার ছিল। আজকে DYFI বর্ধমান শহর ১ রেড ভলেন্টিয়ার টিম ওনার বাড়ি গিয়ে, কোভিড টেস্ট কিটে কোভিড পরীক্ষা করে দেখে নেয়।
আমাদের টেস্ট কিটের রিপোর্ট নেগেটিভ। আজকে দিদির জ্বর ও নেই। দিদি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। Red volunteer টিম আছে আপনার সাথে।

২৭শে জুন, ২০২১   #শুন্য শুরুর কথা বলেশহর বর্ধমানের ২৮নম্বর ওয়ার্ডের বোরহাট এলাকার কার্তিক মোহন্তর পরিবারের চারজন কোভিড ...
27/06/2021

২৭শে জুন, ২০২১

#শুন্য শুরুর কথা বলে
শহর বর্ধমানের ২৮নম্বর ওয়ার্ডের বোরহাট এলাকার কার্তিক মোহন্তর পরিবারের চারজন কোভিড আক্রান্ত ছিল। আগেও ওনার পরিবারের পাশে আমরা ছিলাম। ওনার করোনার মেডিসিন ও এনে দেওয়া হয়। গতকালকে পরিবারের পক্ষ থেকে DYFI বর্ধমান শহর ১ রেড ভলেন্টিয়ার টিমের কাছে আবেদন করা হয়, ওনাদের বাড়িটা স্যানিটাইজ করার জন্য। আজকে রেড ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে ওনার বাড়ি স্যানিটাইজ করা হলো।
এ লড়াই লড়বো একসাথে জিতবো

২৭ শে জুন ২০২১,   যুব আন্দোলনের প্রাক্তনী ১০ নম্বর ওয়ার্ডের কমরেড শিবু দা, শিবু মালিক বেশ কিছুদিন ধরেই জ্বর নিয়ে অসুস্...
27/06/2021

২৭ শে জুন ২০২১,

যুব আন্দোলনের প্রাক্তনী ১০ নম্বর ওয়ার্ডের কমরেড শিবু দা, শিবু মালিক বেশ কিছুদিন ধরেই জ্বর নিয়ে অসুস্থ রয়েছে। আজকে DYFI বর্ধমান শহর ১ রেড ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে কমরেডের বাড়ি গিয়ে কোভিড টেস্ট কিটে পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ এসেছে। রেড ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে শিবুদাকে কালকে RTPCR পরীক্ষা করাতে বলা হলো।

Address

Burdwan
713103

Telephone

+919547586282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Volunteer বর্ধমান শহর ১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Red Volunteer বর্ধমান শহর ১:

Share