Purba Barddhaman Trinamool Youth Congress

Purba Barddhaman Trinamool Youth Congress Purba Bardhaman Trinamool Youth Congress

উন্নয়নের চাকা যাতে অবিরাম গতিতে এগিয়ে চলে এবং আমার প্রাণপ্রিয় বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন খুশির আলো জ্বলে ওঠে, সেই লক্ষ্...
20/03/2026

উন্নয়নের চাকা যাতে অবিরাম গতিতে এগিয়ে চলে এবং আমার প্রাণপ্রিয় বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন খুশির আলো জ্বলে ওঠে, সেই লক্ষ্যেই চতুর্থবারের জন্য আমাদের সরকারের আগামী পাঁচ বছরের পথচলার পাথেয় হিসেবে আমি আমার ১০টি ‘প্রতিজ্ঞা’ আপনাদের চরণে সশ্রদ্ধচিত্তে পেশ করছি।

বাংলার মা-বোনেদের স্বনির্ভর করতে আমি বদ্ধপরিকর। 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা আরও ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে সাধারণ শ্রেণির মা-বোনেরা মাসে ১,৫০০ টাকা (বার্ষিক ১৮,০০০ টাকা) এবং তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত মা-বোনেরা মাসে ১,৭০০ টাকা (বার্ষিক ২০,৪০০ টাকা) করে সরাসরি সহায়তা পেতে থাকবেন।

আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য আমি সবসময় পাশে আছি। 'বাংলার যুব-সাথী' প্রকল্পের মাধ্যমে রাজ্যের জীবিকাহীন যুবক-যুবতীদের মাসে ১,৫০০ টাকা (বার্ষিক ১৮,০০০ টাকা) করে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখব।

বাংলার অন্নদাতারা আমাদের গর্ব। কৃষক পরিবারগুলির সার্বিক কল্যাণ ও ভূমিহীন কৃষকদের কথা মাথায় রেখে আমি ৩০,০০০ কোটি টাকার এক বিশেষ ‘কৃষি বাজেট’ রূপায়ণের সংকল্প করছি, যা আমাদের কৃষি ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাবে।

বাংলার প্রতিটি পরিবারের মাথার ওপর থাকবে পাকা ছাদ। এছাড়া ঘরে ঘরে পরিস্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।

স্বাস্থ্য পরিষেবা এবার পৌঁছে যাবে আপনার ঘরের আঙিনায়। প্রতিটি ব্লক ও টাউনে প্রতি বছর আমার সরকার আয়োজন করবে 'দুয়ারে চিকিৎসা' শিবির, যাতে হাতের নাগালেই আপনারা পাবেন উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা।

ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে 'বাংলার শিক্ষায়তন' প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন করতে আমি বদ্ধপরিকর।

আমি পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাকে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বমানের লজিস্টিকস, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার তৈরির মাধ্যমে আমি বাংলাকে বিনিয়োগ ও ব্যবসার শ্রেষ্ঠ গন্তব্য করে তুলব।

প্রবীণ নাগরিকদের সুরক্ষা আমার পবিত্র কর্তব্য। বর্তমান সকল উপভোক্তার জন্য নিরবচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা নিশ্চিত করার পাশাপাশি, ধীরে ধীরে এই ভাতার সুরক্ষা পরিধিকে আরও সম্প্রসারিত করে সকল যোগ্য প্রবীণ নাগরিককে এর আওতায় নিয়ে আসা হবে।

এছাড়াও আমি প্রতিজ্ঞা করছি, সাধারণ মানুষের কাছে প্রশাসনকে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে ৭টি নতুন জেলা তৈরি করব এবং সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পৌরসভার সংখ্যা বৃদ্ধি করব।

এই ১০টি ‘প্রতিজ্ঞা’ হবে আমার আগামী পাঁচ বছরের সুশাসনের মূল ভিত্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার পথচিত্র।

পূর্বস্থলী-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার জনমুখী প্রকল্প “যুব...
06/03/2026

পূর্বস্থলী-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার জনমুখী প্রকল্প “যুব সাথী”-কে ধন্যবাদ জ্ঞাপন করে "বাইক রেলি"।

ভাতার ব্লক তৃণমূল যুব কংগ্রেস এর উদ্যোগে আয়োজিত ইফতার পার্টি।
06/03/2026

ভাতার ব্লক তৃণমূল যুব কংগ্রেস এর উদ্যোগে আয়োজিত ইফতার পার্টি।

বর্ধমান-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার জনমুখী প্রকল্প “যুব সা...
05/03/2026

বর্ধমান-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার জনমুখী প্রকল্প “যুব সাথী”-কে ধন্যবাদ জ্ঞাপন করে "বাইক রেলি"।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে কাটোয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহরের ০২,১২,১৫ নং ওয়ার্ডে বিভিন্ন ধরনের ক্...
27/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে কাটোয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহরের ০২,১২,১৫ নং ওয়ার্ডে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মধ্য দিয়ে "খেলা হবে" কর্মসূচি পালন করা হলো।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে দাঁইহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহরের সমস্ত ওয়ার্ডে বিভিন্ন ধরনের ক্রীড়া ...
27/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে দাঁইহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহরের সমস্ত ওয়ার্ডে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মধ্য দিয়ে "খেলা হবে" কর্মসূচি পালন করা হলো।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে রায়না-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আরুই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের ক্...
24/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে রায়না-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আরুই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মধ্য দিয়ে "খেলা হবে" কর্মসূচি পালন করা হলো।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে রায়না-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাইটা-২ নং গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধর...
24/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে রায়না-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাইটা-২ নং গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মধ্য দিয়ে "খেলা হবে" কর্মসূচি পালন করা হলো।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গুসকরা-২ নং গ্রাম পঞ্চায়েতে শিবদা ম...
24/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গুসকরা-২ নং গ্রাম পঞ্চায়েতে শিবদা মিলন সংঘ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মধ্য দিয়ে "খেলা হবে" কর্মসূচি পালন করা হলো।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বর্ধমান-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নবস্থা-১ নং গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ...
24/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বর্ধমান-২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নবস্থা-১ নং গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মধ্য দিয়ে "খেলা হবে" কর্মসূচি পালন করা হলো।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বর্ধমান-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বন্ডুল-১ নং গ্রাম পঞ্চায়েতে কামার কি...
24/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বর্ধমান-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বন্ডুল-১ নং গ্রাম পঞ্চায়েতে কামার কিতা গ্রামে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মধ্য দিয়ে "খেলা হবে" কর্মসূচি পালন করা হলো।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে "খেলা হবে" কর্মসূচির আওতায় কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কালনা শহরের ০৫ নং...
23/02/2026

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে "খেলা হবে" কর্মসূচির আওতায় কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কালনা শহরের ০৫ নং ওয়ার্ডে চাঁদ স্মৃতি সংঘের ময়দানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

Address

Burdwan
713103

Alerts

Be the first to know and let us send you an email when Purba Barddhaman Trinamool Youth Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Purba Barddhaman Trinamool Youth Congress:

Share