26/05/2026
⭕"মুর্শিদাবাদ - আসানসোল"
⭕“400 কিমি ঘুরপথ নয় 🔄 200 কিমির সরাসরি ট্রেন চাই”⭕
✅বহরমপুর - রামপুরহাট দিয়ে অন্ডাল (কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের সঙ্গে মুর্শিদাবাদ - বীরভূম রেল সংযোগ তৈরি হলে ✈️ এয়ারপোর্ট ব্যবহার বাড়বে।)
✅ভারতের রূঢ় দুর্গাপুরে শিল্প অঞ্চল বিভিন্ন আইটি সেক্টর, পড়াশোনা ও চিকিৎসার জন্য অনেক মানুষ এখন দুর্গাপুরে যায়।
✅পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর আসানসোল, এখান থেকে পাশ্ববর্তী শিল্প অঞ্চল ধানবাদ, বোকারো স্টিল সিটি, রাঁচি, আদ্রা, পুরুলিয়া (অয্যোধ্যা পাহাড় পর্যাটক কেন্দ্র) টাটা জামসেদপুর এই সমস্ত এলাকায় যাতায়াতের সুবিধা হবে।
⭕এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে, কাশ্মীর, ছত্রিশগড়, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি বিস্তীর্ণ এলাকা যাওয়ার জন্য মুর্শিদাবাদের মানুষ কলকাতা, হাওড়া যায়। অথচ কলকাতা, হাওড়া থেকে ট্রেনগুলো এইসব জায়গায় যেতে আসানসোলের উপর দিয়ে যায়।
নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমবাসী এই সুবিশাল নেটওয়ার্ক থেকে কার্যত কাটা পড়ে আছে।
⭕ডাইরেক্ট বহরমপুর থেকে আসানসোলের প্রায় 200 KM. কিন্তু মুর্শিদাবাদবাসীকে প্রথমে 200 KM.অতিক্রম করে কলকাতায়, হাওড়া যেতে হচ্ছে সেখান থেকে ট্রেন ধরে যে ট্রেনটি আসানসোলের উপর দিয়েই যাচ্ছে আরও 200 KM. যেতে হচ্ছে। মানে আসানসোল অব্দি যেতে 400 KM. রানিং চলে যাচ্ছে। তাই বহরমপুর থেকে আসানসোল ট্রেন চললে মুর্শিদাবাদ বাসির সময় অর্থ দুটোই বাঁচবে।
⭕বহরমপুর থেকে আজিমগঞ্জ, নলহাটি, রামপুরহাট, তারাপিট, সাঁথিয়ায়, শিউড়ি, দুবরাজপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল, রানিগঞ্জ আসানসোল অন্য দিকে অন্ডাল দুর্গাপুর এর সঙ্গে যোগাযোগ হলে পর্যটন সার্কিট জোরদার হবে, শ্রমিক, ছোট ব্যবসায়ী, কৃষিপণ্য, আম,লিচু, মিষ্টি, রেশম, হস্তশিল্প পরিবহন সহজ হবে। স্থানীয় হাট–বাজার ও MSME শিল্পে গতি আসবে কর্মসংস্থান সৃষ্টি হবে। এই সমস্ত এলাকায় উন্নতি এবং পিছিয়ে থাকা ব্লক গুলো মূলস্রোতে ফিরে আসবে।
⭕রেলওয়ের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য :-
✅বিদ্যমান রেললাইন ব্যবহার করেই সম্ভব, নতুন জমি অধিগ্রহণের প্রয়োজন নেই।
✅শিয়ালদহ–হাওড়া করিডরের অতিরিক্ত ভিড় ও রেলের ওপর চাপ কমবে অপরদিকে প্রায় যাত্রীশূন্য আজিমগঞ্জ - রামপুরহাট রুটে যাত্রী সংখ্যা বাড়বে।
✅রেল প্রশাসনের দিক থেকেও এটা "ব্যয় সাশ্রয়ী বিকল্প রুট”।
✅আঞ্চলিক ভারসাম্য দক্ষিণবঙ্গকেন্দ্রিক (কলকাতা, হাওড়া) রেল নেটওয়ার্কের বাইরে এসে ➤ মধ্যবঙ্গের (আসানসোল) ভারসাম্য উন্নয়ন।
✅মুর্শিদাবাদ–বীরভূমবাসীর দীর্ঘদিনের বঞ্চনা কমবে।
☑️জোরালো দাবি উঠুক সর্বত্র ছড়িয়ে পড়ুক☑️
সংগৃহীত