SUCI communist PURBA Bardhaman

SUCI communist PURBA Bardhaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUCI communist PURBA Bardhaman, Political organisation, Katwa, Burdwan.

জেলার কালনা, মঙ্গলকোট ও আউসগ্ৰাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে প্রচার।
14/04/2026

জেলার কালনা, মঙ্গলকোট ও আউসগ্ৰাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে প্রচার।

জেলা জুড়ে চলছে সাধারণ মানুষের বাঁচার লড়াইকে তীব্রতর করতে সংগ্ৰামী বামপন্থী দল এস‌ইউসিআই (সি) প্রার্থীদের প্রচার
13/04/2026

জেলা জুড়ে চলছে সাধারণ মানুষের বাঁচার লড়াইকে তীব্রতর করতে সংগ্ৰামী বামপন্থী দল এস‌ইউসিআই (সি) প্রার্থীদের প্রচার

13/04/2026

সাধারণ মানুষের বাঁচার লড়াইকে তীব্রতর করতে সংগ্ৰামী বামপন্থীদের সমর্থন করুন।

13/04/2026

রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী রেখে শিক্ষা দিবস নষ্ট করা এবং ক্লাসের ঘাটতি পূরণে ইউটিউবে আরো বেশি ভিডিও আপলোডের মতো অবৈজ্ঞানিক পরিকল্পনার তীব্র নিন্দা করে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বিবৃতিতে বলেন-
" আমরা ছাত্রসংগঠন এআইডিএসও'র পক্ষ থেকে নির্বাচন ঘোষনার প্রাক্কালে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী রেখে শিক্ষা দিবস নষ্ট করার পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীকে ফেব্রুয়ারী মাসে চিঠি পাঠিয়েছিলাম, রাজ্যের সমস্ত জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিলাম। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম সেই চিঠির তো কোনো সদউত্তর দেওয়া হলো না উপরন্তু রাজ্য সরকার নির্বাচন কমিশনের পরিকল্পনাকে নির্বিবাদে কার্যকর করল রাজ্য সরকার। ফলে কেন্দ্রীয় বাহিনী ঢোকার ফলে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও একাদশের প্রাক্টিক্যাল পরীক্ষা সহ অনান্য পরীক্ষাও বন্ধ করতে হয়েছে। স্বভাবতই একটি প্রশ্ন উঠছে যেখানে এই বিধানসভা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে স্কুল ঘরের পরিবর্তে অন্য কোথাও রাখার পরিকল্পনা কি করা যেত না? রাজ্য সরকার কি সাধারন ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুল গুলিকে চালুরাখার প্রশ্নে নির্বাচন কমিশনকে বিকল্প প্রস্তাব রাখতে পারতো না? রাজ্য সরকারের আজানা নয় স্কুলগুলিতে শিক্ষক সংকট ও লাগাতার পরিকাঠামো সংকট সহ হাজার একটা সংকটের মধ্যে স্কুলগুলিকে যেতে হচ্ছে। অচিরেই এইভাবে শিক্ষাদিবস নষ্ট করার মানে কার্যত তিলে তিলে স্কুলশিক্ষাকেই ধ্বংস করে দেওয়ার আয়োজন ছাড়া আর কি বলা চলে? এবং উদ্ভুত সমস্যার মোকাবিলা করার ক্ষেত্রে আরও অবৈজ্ঞানিক এবং ছাত্র স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে আরো বেশি বেশি করে ইউটিউবে ভিডিও আপলোডের নিদান দিচ্ছেন তা এককথায় পরিতাজ্য পরিকল্পনা। ইতিমধ্যে অনলাইন শিক্ষার অসারতা এবং সীমাবদ্ধতা শিক্ষক সমাজ সহ শিক্ষাবিদদের বহুলাংশ একবাক্যে যেভাবে স্বীকার করেন শিক্ষা সংসদের ভাবনাচিন্তা তার ধারেও ঘেঁষে না।। তা সত্বেও সরকার এই গুরুত্বপূর্ণ দিকগুলোকে বিবেচনা না করে যে সিদ্ধান্ত নিতে চলেছে তা এককথায় শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে ক্রমাগত এগিয়ে চলছে। আমরা সরকারের এই অবৈজ্ঞানিক এবং শিক্ষা দিবস নষ্ট করার পরিকল্পনাকে আবার ও তীব্র প্রতিবাদ জানিয়ে সমস্ত শিক্ষাপ্রেমী ছাত্র সহ সাধারণ মানুষকে এগিয়ে এসে আন্দোলন সংগঠিত করতে আহ্বান জানাই।"

10/04/2026

পূর্ব বর্ধমান জেলার
জামালপুর বিধানসভা কেন্দ্রের প্রচারাভিযান

10/04/2026
10/04/2026

সংবাদ সম্মেলন

১০ এপ্রিল, বিকাল ৪ টা এসইউসিআই(সি), কেন্দ্রীয় কার্যালয় ৪৮, লেনিন সরণি, কলকাতা-১৩

SUCI(COMMUNIST)
WEST BENGAL STATE COMMITTEE

09/04/2026

Address

Katwa
Burdwan

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUCI communist PURBA Bardhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share