15/04/2025
আমার আদর্শ,আমার রাজনৈতিক অভিভাবক প্রানপ্রিয় নেতৃত্ব!
আমি যার কথা বলি আর যার দেখানো পথেই চলি,শ্রীচরণে আমার #বিনম্র #আবেদন...!
আমার অহংকার,আমার গর্ব
আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক!
আমি বজবজ বিধানসভার বজবজ-২নং ব্লকের সাউথ বাওয়ালী অঞ্চলের দু-বারের কার্যকরী সভাপতি,দীর্ঘ ১৮বছর দলের বুথ সভাপতি,দলের সোশ্যাল মিডিয়ার সৈনিক, সেখ সাগির উদ্দিন!অর্থের অভাবে বজবজ কলেজে বি.কম ফাইনালে বসতে না পারা ছাত্র!
আমি কি অশিক্ষিত?পঞ্চায়েত নির্বাচন এলেই প্রতিবার অঞ্চল নেতৃত্ব উচ্চ নেতৃত্বকে মিস গাইড /সাজানো ভুল তথ্য দিয়ে,এলাকার ৯০%মানুষ আমাকে চাওয়া সত্ত্বেও দলীয় প্রার্থী হওয়া থেকে বঞ্চিত করা হয়েছে এবং প্রতিবারই বলা হয়েছে গর্বের সাংসদ #শ্রী #অভিষেক #ব্যানার্জী মহাশয়ের নির্দেশ এক বাড়িতে দু-জনকে প্রার্থী করা যাবে না!আচ্ছা এটা কি ঠিক কথা?এক বাড়িতে দুজন যোগ্য থাকলে আর গরিষ্ঠ মানুষ চাইলে দল টিকিট কোথাও দেয়নি?জানতে খুব ইচ্ছে করে!বর্তমানে অঞ্চলের গরিষ্ঠের সমর্থনে #চকমানিক #কো- #অপারেটিভ #সোশ্যাইটির নির্বাচিত সদস্য!
অষ্টম-নবম শ্রেনীতে পড়া আবার অনেকে দলের ও প্রশাসনিক পদে থাকা তারা যদি বোর্ড অফ ডিরেক্টর এর নয় জনের কমিটিতে সদস্য তালিকাভুক্ত হয়,সেক্ষেত্রে আমি কেন ব্রাত্য!আমি এতটাই দলের অযোগ্য সৈনিক!
সারাটা জীবন শুধু দলের ঝান্ডা বয়ে বেড়াবো?বাওয়ালীতে বিরোধীদের সঙ্গে দলের স্বার্থে রাজনৈতিক লড়াইয়ে সামনে কে?একটাই উত্তর আসবে সাগির!সব জায়গায় আমাকে আটকানো হচ্ছে কেন?
আমি আমার প্রিয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষনেই অনেক যন্ত্রনা কষ্ট বুকে নিয়েই কথা গুলো বললাম।
ভুল হলে ক্ষমা করবেন!
Abhishek Banarjee
Jahangir Khan