AMAR ZELA Birbhum

AMAR ZELA Birbhum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMAR ZELA Birbhum, Social service, বোলপুর (শান্তিনিকেতন), Bolpur.

02/04/2026

বিশৃঙ্খলার উপর ভর করে মমতার উত্থান- আবার বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যেই পতনের ইঙ্গিত সুস্পষ্ট!

13/12/2025
16/08/2025
29/07/2025

৭৫/২৫ এখন বাতিল,
১০০তে ১00 ই চাই!

26/07/2025

মমতাকে বাঁচানোর জন্য মোদির সিবিআই যে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি (!) পালন করেছে, সেটা দিনের আলোয় মতো স্পষ্ট হয়ে গেছে।
কেন্দ্র ও রাজ্যের শাসক , উভয়েই নির্বিঘ্নে এবং নিরাপদে টিকে থাকার জন্য তাদের বোঝাপড়া চলছে,একেই বলা হচ্ছে'সেটিং'।
অতএব ধরে নেওয়া যেতেই পারে , RSS এর DURGA ,রাজ্যে ক্ষমতায় আসীন থেকেই যাবে!

23/07/2025
13/04/2025

রাজ্য জুড়ে অস্থির সাম্প্রদায়িক পরিস্থিতির জন্য দায়ী কে?
বিচারের ভার আমাদের সকলের।

13/04/2025

শাসক রূপে এবং তার রাজনৈতিক জীবন সায়াহ্নের শেষের দিকে এসে তিনি একটি অবিশ্বাস্য কথা বলে জনগণের কাছে একটি লুকানো/গোপন পারিবারিক কথা বলে নিজের রাজনৈতিক কৌলিন্য প্রকাশ করার চেষ্টা করেছেন !

তার বাবা যে একজন মহান বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন- এই প্রথম তার মুখ‌ থেকে গভীর তাৎপর্যপূর্ণ এই বাক্যটি বের হওয়ায় আমরা গভীর আহ্লাদে আপ্লুত না হয়ে পারছি না
তার বাবা কী ধরনের স্বাধীনতা সংগ্রামী ছিলেন- তার কোন তথ্য ভূ-ভারতের কোথাও দু-একটি অক্ষরে লেখা আছে,এমন কথা আজ পর্যন্ত জানা যায়নি!
কিন্তু যেহেতু তার মুখ থেকে এই বাণী নিঃসৃত হয়েছে ,অতএব দেশবাসীকে তা মেনে নিতেই হবে , নতুবা তার কোপ দৃষ্টিতে পরার সম্ভাবনাই প্রবল !
..........................
এইরকম একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীর 'বেটি' আবার লন্ডন শহরে স্বঘোষিত আমন্ত্রিত হয়ে একটি সভায় ভাষণের মাধ্যমে, ব্রিটিশ শাসকদের কী না প্রশংসা করেছেন !
তারা কলকাতাকে যেভাবে বড় বড় অট্টালিকায় সাজিয়ে তুলেছেন ,তার গুরুত্ব এবং প্রশংসা করে অর্থাৎ ব্রিটিশদের দালালি করে ভারতবাসীর মুখে বেশ সুচারু ভাবে কালিমা লেপন করে নিজের অজান্তেই নিজেকে ব্রিটিশের দালাল হিসেবে প্রমাণিত করে ফেলেছেন।
...........................
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে যোগ্য- অযোগ্যদের তালিকা প্রকাশ না করে ; তিনি সকলের চাকরি খেয়ে নিয়েছেন।
চাকরির নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে তাদের মক্কেল/আবেদনকারীর হয়ে বিকাশ ভট্টাচার্য মহাশয় ও তার সহযোগীরা মামলায় সওয়াল করেছেন মাত্র।
কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য অভিযোগ করছেন যে, এরাই নাকি তাদের চাকরি খেয়ে নিয়েছেন!
এই কথাটি কি মুখ্যমন্ত্রীর পাগলের প্রলাপ, নিছক ভন্ডামি না চতুরতা ?কোনটা প্রযোজ্য তা আপনারাই বলুন। তবে তিনি যে একজন চতুর ,ভণ্ড এবং মিথ্যাবাদী মহিলা ,এটা আজ সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে।
.............................
প্রথমতঃ, শিক্ষক নিয়োগের এই তালিকা প্রকাশ করলে তৃণমূলের নেতারা যেসব প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন, চাকরিচ্যুত শিক্ষকদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসাটাই স্বাভাবিক ঘটনা।
আর টাকা ফেরত দিতে না পারলে ; তাদের পিঠের চামড়া বাঁচানো মুশকিল হয়ে যাবে, এই আশঙ্কায় তিনি এই দু-নম্বরী তালিকা প্রকাশ না করে; মহামান্য আদালতকে বারবার বিভ্রান্ত করেছেন।
কোন প্রকার সুযোগ পেলেই তিনি নিজে যে একজন আইনজীবি ; জনগণের সামনে তার প্রমাণ করার জন্য গলা ফাটাতেও কুন্ঠাবোধ করেন না।
তবে সেই ডিগ্রিটা আসল না নকল; তা আজও আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি !
........................
মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি তার "ডাকাত ভাই"দের বাঁচাতে গিয়ে তিনি আদালত অবমাননার যে জালে জড়িয়ে পড়েছেন ; তাতে দুর্নীতির প্রমাণ হবেই এবং তার জেলযাত্রা যে শুধু মাত্র সময়ের অপেক্ষা , সেটা আমরা অচিরেই দেখতে পাবো।
তার দলীয় 'তুতো' ঘুষখোর ,চোর ভাইদের বাঁচাতে গিয়ে আমাদের রাজস্বের কোটি কোটি টাকা উকিলদের পেছনে গুঁজে দিয়ে তিনি বাঁচার যে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তা বিভীষিকায় পরিণত হবে।
................….........
ওয়াকফ আন্দোলনকে হাতিয়ার করে, রাজ্যময় অশান্তির আগুন জ্বালানোর উন্মত্ত খেলায় তিনি ক্রমশই নিজের জালে জড়িয়ে পড়ে ;নিজের চরিত্র উলঙ্গ করে ফেলেছেন।
উপরন্তু গোদের উপর বিষ ফোঁড়ার মতো চাকরী হারা শিক্ষকদের পিঠে পুলিশের লাঠি এবং পেটে লাথি -সেটাও ক্রমশই তার বিরুদ্ধে ভয়ঙ্কর রোষে পরিণত হচ্ছে ।
অতএব , অচিরেই তার সরকারের পতন এবং সপরিবারে তার জেল যাত্রা শুধুমাত্র সময়ের অপেক্ষা! জেলের ভাত তাদের খেতেই হবে।
--------০০০০------

Address

বোলপুর (শান্তিনিকেতন)
Bolpur
731204

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMAR ZELA Birbhum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AMAR ZELA Birbhum:

Share

Category