SDPO Bishnupur

SDPO Bishnupur Sub-divisional Police Officer, Bishnupur
Turki , Sitarampur, Bishnupur
Pin -722122 , Ph No - 99073 06101

সকল বিষ্ণুপুর বাসীকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা।Bankura District Police
14/01/2026

সকল বিষ্ণুপুর বাসীকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা।

Bankura District Police

কোতুলপুরে চুরির কেসের কিনারা ! উদ্ধার সব মাল। গত ইংরেজি 26.12.25 তারিখে কোতুলপুর ইলেকট্রিক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বি...
07/01/2026

কোতুলপুরে চুরির কেসের কিনারা ! উদ্ধার সব মাল।

গত ইংরেজি 26.12.25 তারিখে কোতুলপুর ইলেকট্রিক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মণ্ডল কোতুলপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ করেন যে নেতাজি মোড়ের নিকট তার ভাড়ার বাড়িতে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি ল্যাপটপ সহ বেশ কিছু গহনা এবং টাকা চুরি গেছে। এর উপর ভিত্তি করে কোতুলপুর থানায় একটি চুরির কেস রুজু করা হয়। ঘটনার তদন্ত চলাকালীন ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং আরো বেশ কিছু ডিজিটাল এভিডেন্সকে কাজে লাগিয়ে, বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকা থেকে গুলশান দালাল পিতা লেট মইনুর দালাল কে এরেস্ট করা হয়। ধৃতের বয়ান অনুযায়ী আরেকজন অপরাধী সেরাফত দালালকেও গ্রেফতার করা হয়। তাদের বয়ান মোতাবেক রিমান্ড চলাকালীন চুরি যাওয়া ল্যাপটপ বেশ কিছু গহনা এবং ঘরের চাবিকাটার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সিজ করা হয়।

Bankura District Police

পাঁচ দিনের মধ্যে চোরের গ্যাং ধরলো জয়পুর থানা !গত 26.12.2025 তারিখ মধ্যরাত্রে জয়পুর থানার অন্তর্গত জয়পুর মিদ্যা পাড়া ...
01/01/2026

পাঁচ দিনের মধ্যে চোরের গ্যাং ধরলো জয়পুর থানা !

গত 26.12.2025 তারিখ মধ্যরাত্রে জয়পুর থানার অন্তর্গত জয়পুর মিদ্যা পাড়া ও বনফুল লজ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর সাথে আরও দুটি বাড়ি ও একটি দোকানে চুরির চেষ্টাও হয়।

এই মর্মে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর একটি কেস রুজু করা হয় ও জয়পুর থানার একটি বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্তে নিযুক্ত হয়। অবশেষে গতকাল বিশেষ সূত্র মারফত খবর পেয়ে এবং তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে জয়পুর থানার তদন্তকারী দলটি বাঁকুড়া থানার কেথারডাঙ্গা এলাকা থেকে তিনজন চুরির সাথে জড়িত আসামি যথাক্রমে - হাসেন আলী খান, শারাফত দালাল ও আমির মন্ডলকে গ্রেফতার করে এবং আজকে তাদেরকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।

চুরি যাওয়া সমস্ত মাল উদ্ধার করার সাথে সাথে এই অপরাধে অন্য কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে সত্য উদঘাটন করার জন্য তিনজনকেই রিমান্ডে নেওয়া হবে।

Bankura District Police

বিষ্ণুপুর মেলা ২o২৫ ! আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।কোন পথে যাবেন? কোথায় পার্ক করবেন আপনার মোটরসাইকেল বা গাড়ি? কোন রাস্ত...
23/12/2025

বিষ্ণুপুর মেলা ২o২৫ !
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

কোন পথে যাবেন? কোথায় পার্ক করবেন আপনার মোটরসাইকেল বা গাড়ি? কোন রাস্তায় One way Traffic? কোথায় কোন যানবাহনের জন্য No Entry? কোথায় কোন মঞ্চ? কোথায় পুলিশ সহায়তা কেন্দ্র? কোথায় Medical Camp?

নীচের QR code টি আপনার মোবাইলে Google search এর ক্যামেরার মাধ্যমে scan করুন আর Google Map এ দেখে নিন ও জেনে নিন সবকিছু। আর যে জায়গায় পৌঁছতে চান সেই পয়েন্টে ক্লিক করে পথনির্দেশ পেয়ে যান যে কোন জায়গা থেকে।

ধন্যবাদ।

Bankura District Police

বিষ্ণুপুর মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার্থীদের জন্য, রইলো আগাম শুভেচ্ছা।যাত...
21/12/2025

বিষ্ণুপুর মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার্থীদের জন্য, রইলো আগাম শুভেচ্ছা।

যাতে সমস্ত পরীক্ষার্থী নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে ও সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা দায়িত্ববদ্ধ এবং সচেষ্ট।

অভিভাবক/ পরীক্ষার্থীদের অনুরোধ : কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সত্বর নিকটবর্তী কর্তব্যরত পুলিশ কর্মীর কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান অথবা পরীক্ষার্থীদের জন্য বিশেষ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন।

Sub Divisional Control Room:
03244 299960 /9907306101

District Control Room :
03242 250345 / 9147888799

Bankura District Police

বিষ্ণুপুর মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার্থীদের জন্য, রইলো আগাম শুভেচ্ছা...
29/11/2025

বিষ্ণুপুর মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার্থীদের জন্য, রইলো আগাম শুভেচ্ছা।

সমস্ত পরীক্ষার্থী নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে ও সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা দায়িত্ববদ্ধ এবং সচেষ্ট।

অভিভাবক/ পরীক্ষার্থীদের অনুরোধ : কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সত্বর নিকটবর্তী কর্তব্যরত পুলিশ কর্মীর কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান অথবা পরীক্ষার্থীদের জন্য বিশেষ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন।

Sub Divisional Control Room:
03244 299960 /9907306101

District Control Room :
03242 250345 / 9147888799

Bankura District Police

দুই নাবালিকা উদ্ধার করলো ইন্দাস থানা ! গতকাল সকাল নটা নাগাদ টিউশন যাবার নাম করে বাড়ি থেকে বের হয় দুই নাবালিকা বান্ধবী ...
14/11/2025

দুই নাবালিকা উদ্ধার করলো ইন্দাস থানা !

গতকাল সকাল নটা নাগাদ টিউশন যাবার নাম করে বাড়ি থেকে বের হয় দুই নাবালিকা বান্ধবী । সম্বল বলতে যৎসামান্য টাকা। ইন্দাস থেকে তারা বাসে করে যায় বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড , সেখান থেকে ১০৮ শিবমন্দির যেতে গিয়ে ভুল বাসে উঠে পড়ায় মাঝপথে দুজন বর্ধমান শহরে নেমে পড়ে ।

এদিকে মেয়ে দুটিকে টিউশন থেকে ফিরতে না দেখে উতলা হয়ে ওঠেন তাদের পরিবারবর্গ এবং অভিযোগ জানান ইন্দাস থানায়। রুজু হয় নির্দিষ্ট ধারায় কেস। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য অবলম্বনে ইন্দাস থানা খবর পায় মেয়ে দুটি অসহায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বর্ধমানের গোলাপবাগ নামক স্থানে।রাত্রি তখন ১২ টা।অবিলম্বে যোগাযোগ স্থাপিত হয় বর্ধমান জেলা পুলিশের সাথে এবং বর্ধমান মহিলা থানার অফিসাররা তৎক্ষণাৎ গিয়ে উদ্ধার করেন মেয়ে দুটিকে।

তারপর? আর কি ? ইন্দাস থানার কেসটির তদন্তকারী অফিসার বর্ধমান মহিলা থানা থেকে মেয়ে দুটিকে নিয়ে এসে তুলে দেন তাদের মা বাবার হাতে।

Bankura District Police

বর্তমানে একটি নতুন প্রতারণার ট্রেন্ড ছড়িয়ে পড়ছে WhatsApp-এ, যেখানে ভুয়া বিয়ের নিমন্ত্রণপত্রের নামে .exe বা .apk ফাই...
12/11/2025

বর্তমানে একটি নতুন প্রতারণার ট্রেন্ড ছড়িয়ে পড়ছে WhatsApp-এ, যেখানে ভুয়া বিয়ের নিমন্ত্রণপত্রের নামে .exe বা .apk ফাইল পাঠানো হচ্ছে। এই ফাইলগুলো ডাউনলোড বা ওপেন করবেন না; এগুলো আপনার ফোনে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে, ফোন হ্যাক করতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এবং এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নিতে পারে। কোনো অ্যাটাচমেন্ট খোলার আগে প্রেরকের সত্যতা যাচাই করুন এবং এমন মেসেজ সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন। সচেতন থাকুন এবং আপনার ফোন সুরক্ষিত রাখুন।

Bankura District Police

জুয়ার ঠেক ভাঙ্গলো পুলিশ ! গ্রেপ্তার পাঁচ। গতকাল রাত্রি আনুমানিক ৯টা নাগাদ বিশেষ সূত্র মারফত খবর পেয়ে সোনামুখী থানার পু...
28/10/2025

জুয়ার ঠেক ভাঙ্গলো পুলিশ ! গ্রেপ্তার পাঁচ।

গতকাল রাত্রি আনুমানিক ৯টা নাগাদ বিশেষ সূত্র মারফত খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ, মানিকবাজার জিপির অন্তর্গত, কৃষ্ণবাটি জঙ্গলে অবৈধ জুয়া খেলার বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় ও সেখানে জুয়া চলাকালীন জুয়ার ঠেক থেকে, পাঁচজন আসামিকে গ্রেফতার করে। একই সাথে তাদের হেফাজত থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি মোটরসাইকেল, বিপুল অংকের টাকা, জুয়া খেলার তাস ও অন্যান্য সামগ্রী সিজ করা হয় ও আইনের নির্দিষ্ট ধারায় কেস করে আজ তাদের মহামান্য বিষ্ণুপুর আদালতে পাঠানো হয়।

জুয়ার বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা পুলিশের অভিযান জারি থাকবে।

Bankura District Police

19/10/2025

বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে আমরা সকল নাগরিককে ট্রাফিক নিরাপত্তার নিয়ম মেনে চলার জন্য দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই।

এখানে ট্র্যাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি হাস্যরসাত্মকভাবে তৈরি ভিডিও শেয়ার করা হচ্ছে, যাতে প্রত্যেককে বাইক চালানোর সময় হেলমেট পরা, অতিরিক্ত গতি এড়ানো এবং মদ্যপান করে গাড়ি না চালানোর কথা মনে করানো যায়। আসুন আমরা সবাই মিলিত হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে যানবাহন চালাই এবং সবার জন্য পথ নিরাপত্তা নিশ্চিত করি।

Bankura District Police

অবৈধ চাঁদা তোলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ !রাস্তায় যানবাহন আটকে চাঁদা তোলার অপরাধে বিষ্ণুপুর থানার পুলিশ আজ দুপুরে বিষ্ণুপ...
16/10/2025

অবৈধ চাঁদা তোলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ !

রাস্তায় যানবাহন আটকে চাঁদা তোলার অপরাধে বিষ্ণুপুর থানার পুলিশ আজ দুপুরে বিষ্ণুপুর - তালডাঙ্গরা রাস্তায় ঘুঘিমুরা থেকে পাঁচ জনকে হাতেনাতে অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে। আগামীকাল ধৃতদের বিষ্ণুপুর আদালতে তোলা হবে।

রাস্তা আটকে এভাবে চাঁদা আদায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা পুলিশের এই অভিযান জারি থাকবে। সকলকে অনুরোধ এধরনের ঘটনা নজরে এলে অবিলম্বে 03244 299960 /9907306101 নম্বরে খবর দিন।

পুনশ্চ: অভিভাবকদের প্রতি আবেদন আপনারা নজর রাখুন আপনাদের নাবালক সন্তানরা যাতে এধরনের অপরাধে লিপ্ত না হয়ে পড়ে। এতে তাদের দুর্ঘটনায় পড়ার সম্ভাবনাও থাকছে।

Bankura District Police

৩৬ ঘন্টার মধ্যেই ধৃত ভিন জেলার দুই আসামী! কোতুলপুর থানার অন্তর্গত কোয়ালপাড়া আইসিডিএস সেন্টারে গত ১২ ই  অক্টোবর রাতে দু...
14/10/2025

৩৬ ঘন্টার মধ্যেই ধৃত ভিন জেলার দুই আসামী!

কোতুলপুর থানার অন্তর্গত কোয়ালপাড়া আইসিডিএস সেন্টারে গত ১২ ই অক্টোবর রাতে দুই ভিন জেলার চোর একটি পিক আপ ভ্যান নিয়ে এসে সেন্টারে সংরক্ষিত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালায়।

ঘটনার উপর কোতুলপুর থানায় একটি চুরির মামলা রুজু হয়। তদন্তে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকার সিসিটিভি দেখে ও অন্যান্য টেকনিক্যাল ইনপুট বিশ্লেষণ করে হুগলি জেলায় অভিযান চালানো হয় এবং সিঙ্গুর থানার জমপুকুর গ্রামের বাসিন্দা বিজন ধারাকে গত 13.10.25 তারিখে গ্রেপ্তার করা হয় এবং 4 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়। রিমান্ডের সময়কালে তার কনফেশনাল স্টেটমেন্ট অনুসারে আরামবাগ থানার আওতাধীন হরিণখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুব্রত খানকে ১৪.১০.২৫ তারিখে গ্রেপ্তার করা হয় এবং চুরির মাল পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটি (wb17p2109) সিজ করা হয়।

তদন্তে উঠে এসেছে যে দুই আসামী এই গাড়িটির সাহায্যে একই ধরনের ক্রাইম বিগত এক বছরে বহুবার সংঘটিত করেছে।

Bankura District Police

Address

Turki , Sitarampur
Bishnupur
722122

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPO Bishnupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share