18/07/2026
কোলকাতা নিবাসী সৌমজিৎ জানার ছেলে সোহমের জন্মদিন উপলক্ষ্যে আজ ভড়া রাসবিহারিদাস কাঠিয়াবাবা বৃদ্ধ আশ্রমের আবাসিকদের খাবারের ব্যবস্থা করতে বলেছিলেন। আমরা কেক , আপেল,খেজুর ইত্যাদি সহযোগে টিফিনের ও রাত্রির খাবারের ব্যবস্থা করে সোহমের জন্মদিন পালন করলাম। আশ্রমের আবাসিকরা তৃপ্তির সাথে খাওয়া দাওয়া করলেন। তারা সোহম যাতে ভাল মানুষ হয় তার জন্য শুভকামনা করলেন। আশ্রমের পক্ষ থেকে আমরাও সোহমের জন্মদিনে তার জন্য শুভকামনা করি ও তার পরিবারের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।🙏🙏🙏