22/02/2026
বসন্তের শুকনো হাওয়ায় একটা-আধটা ঝরা পাতা উড়ে এসে পড়ছে সাদা কাগজে। আলগা হাতে আনমনে সেগুলো সরিয়ে দিয়ে শব্দ দিয়ে জীবনের গল্প আঁকছে বিষ্ণুপুর মহকুমার প্রাক্-মাধ্যমিক শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।
এই গল্পটা আমাদের মাতৃভাষার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হল বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রাঙ্গনে। মাতৃভাষার উদ্যাপনে সংস্কৃতি অনুরাগী মহকুমাবাসী শ্রদ্ধা জানালেন বাংলাভাষার সৃজনশীলতার অন্যতম প্রতীক শ্রী যদুভট্ট, কবিগুরু রবীন্দ্রনাথ, শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়, শ্রী অন্নদাশঙ্কর রায় প্রমুখের মূর্তিতে।
বাংলা ভাষায় রচনা হল ছাত্রছাত্রীদের মনের গল্প। কথায়-কবিতায়-সুরে এক সকাল ভাষাযাপন।।
ব্যবস্থাপনায় : মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিষ্ণুপুর
সহযোগিতায় : বিষ্ণুপুর পৌরসভা।।