02/05/2022
বোম্বাই থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনের সিটের নিচে লুকিয়ে রয়েছেন,, একজন বছর দশেকের বালিকা।। পরনে ময়লা,, ছেঁড়া,, পুরানো ফ্রক।। কালো কোট পরিহিত TC কে দেখে মেয়েটি ভয়ে একেবারে জড়োসড়ো।।
TC বললেন - "টিকিট দেখাও।।"
ছোট্ট মেয়েটি বললো - "টিকিট নেই।।"
TC রেগে গিয়ে বললেন - "পরের ষ্টেশনে নেমে যেও।।"
"এর টিকিটের টাকা আমি দিচ্ছি।।" সিটে বসা এক মধ্যবয়স্ক ভদ্রমহিলা বললেন।। ভদ্রমহিলা পেশায় প্রফেসর,, নাম ঊষা ভট্টাচার্য।।
ঊষা বলেন - "কোথায় যাবে ??"
মেয়েটি বলে - "জানিনা ম্যাডাম।।"
ঊষা বলেন - "তাহলে আমার সঙ্গে চলো,, ব্যাঙ্গালোর।।"
মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানায়।।
"তোমার নাম কি ??" ঊষা প্রশ্ন করেন।।
মেয়েটি বলে -- "চিত্রা।।"
ব্যাঙ্গালোর পৌঁছে ঊষা ভট্টাচার্য মেয়েটিকে তাঁর পরিচিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিলেন।। চিত্রাকে ভালো স্কুলে ভর্তি করে দিলেন।।
কয়েক বছর পরেই ঊষা ভট্টাচার্য দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেলেন।। চিত্রার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।। মাঝে মাঝে NGO তে ফোন করে চিত্রার খবরাখবর নিতেন।।
প্রায় কুড়ি বছর অতিক্রান্ত।। সান ফ্রান্সিসকো-তে লেকচারার হিসাবে আমন্ত্রিত হলেন ঊষা ভট্টাচার্য।। অনুষ্ঠান শেষে হোটেল রিসেপশনে গেলেন বিল পরিশোধ করতে।। রিসেপশন থেকে জানিয়ে দেওয়া হয়,, বিল অলরেডি পরিশোধ করে দেওয়া হয়েছে।। এক সুদর্শন দম্পতি বিল পরিশোধ করে,, তাঁর জন্য অপেক্ষা করে বসে রয়েছেন।।
ঊষা ভট্টাচার্য দম্পতিকে চিনতে পারলেন না।। বলেন - "আমার বিল আপনি পেমেন্ট করলেন কেনো।।"
মহিলা বলেন - "এই টাকাটা মুম্বাই টু ব্যাঙ্গালোর টিকিটের চেয়ে অত্যন্ত নগণ্য,, ম্যাম।।"
মহিলাকে বুকে জড়িয়ে নিলেন ঊষা ভট্টাচার্য্য।। --- "চিত্রা........."
মহিলা বলেন - "ইয়েস ম্যাম।।"
সেদিনের ছোট্ট বালিকা চিত্রা তখন ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা "নারায়ণ মূর্তি"-র সহধর্মিণী "সুধা মূর্তি।।"
সুধা মূর্তি তাঁর আত্মজীবনী গ্রন্থ "দ্য ডে আই ষ্ট্যান্ড ড্রিঙ্কিং মিল্ক" গ্রন্থে ঘটনাটি উল্লেখ করেছেন।।
পরবর্তীতে চিত্রা ওরফে সুধা মূর্তি,, পদ্মশ্রী ,, দানা চিন্তামনি সহ বিভিন্ন এ্যাওয়ার্ড পেয়ে সম্মানিত হয়েছেন।।
কখনো কখনো অসহায় মানুষের প্রতি বাড়িয়ে দেওয়া সামান্যতম সাহায্যের হাত,, তার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে।।
❤️❤️❤️❤️❤️
ভাল লাগল তাই এখানে শেয়ার করলাম।
Medical HTML Template