05/02/2026
একটি মানবিক আবেদন:
প্রতি বছরের ন্যায় এই বছরও (২০২৫) আমাদের পক্ষ থেকে পুরুলিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দুর্গাপূজার উপহার নিয়ে আমরা পৌঁছে গেছিলাম ।পুরুলিয়ার মামোডি গ্রামের নীচপাড়ায় পৌঁছে এক অভিজ্ঞতা সম্মুখীন হলাম আমরা।সেই ঘটনাই আজ শোনাবো আপনাদের । গ্রামটিতে বিদ্যুৎ পরিষেবা নেই। স্থানীয় একজন স্বহৃদয় ব্যক্তি এখানকার বাচ্চাদের পড়ায় বিনা মূল্যে পড়ানোর দায়িত্ব পালন করছেন। কিন্তু বিদ্যুৎ পরিষেবা না থাকায় বাচ্চা গুলোকে একবেলাই পড়ায় । তাদের অনুরোধ আমরা যদি তাদের পাঠশালায় একটা সোলার সিস্টেমের ব্যবস্থা করে দেই তাহলে বাচ্চাগুলো একটু ভালো ভাবে পড়াশোনা করে পারে । আমরা কিছু টা অর্থ জোগাড় করতে পেরেছি আর কিছুটা আপনাদের সাহায্য চাই ।
আমরা সকলে একত্রে এগিয়ে আসলেই এই অন্ধকার ঘুঁচিয়ে আলোর পথে এগিয়ে চলতে পারবো ।
ধন্যবাদ
মামোডি গ্রাম ,নীচ পাড়া
পুরুলিয়া