02/11/2024
তো কি লিখব তোমাকে নিয়ে ....
যা লিখব তাই কম মনে হবে , ঐ যে কথায় আছে না যে প্রিয় মানুষের জন্য যাই লেখা হয় তাই কম মনে হয়।
সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প যার সাক্ষী আছে গোটা দুনিয়া ।
মাত্র ৫০ টাকা নিয়ে মুম্বাই শহরে পা রেখেছিল এক যুবক , তার চোখে ছিল একটা স্বপ্ন , নিজেকে প্রতিষ্ঠিত করা স্বপ্নের নগরীতে । কিভাবে হবে সেই স্বপ্ন পূরণ ?? কেমন করে হল সেই স্বপ্ন সত্যি ??
সিনেমা জগতে পা রাখার আগে টেলিভিশনে অভিনেতা হিসাবে দেখা যায় এই যুবক কে ১৯৮৯ সালে ফৌজী (প্রথম কাজ) এবং ১৯৮৯-৯০ সালে সার্কাস ।
তার এই অভিনয়ের তারিফ সেই সময় হয়েছিল বিশিষ্ট অভিনেতা দিলীপ কুমারের মত অভিনয়ের প্রতিভা আছে তার এমন প্রশংসা । কিন্তু সেই সময়ে সিনেমায় অভিনয়ের কথা ভাবে নি সেই যুবক । ১৯৯১ সালে হঠাৎ করে তার মায়ের মৃত্যুর পর পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতে দিল্লি থেকে মুম্বাই শহরে সিনেমায় কাজ করবে এই সিদ্ধান্ত নিয়ে চলে আসে । একবছর অপেক্ষার পর দিওয়ানা ছবিতে ।
কোয়ি না কোয়ি চাহিয়ে প্যার কারনেওয়ালা
কোয়ি না কোয়ি চাহিয়ে হ্যামপে মারেনওয়ালা
দিওয়ানা ছবিতে এই দৃশ্য টা মনে পড়ছে কি , বাইকে বসে একজন নবাগত নায়ক মুম্বাইয়ের রাস্তায় সিনেমা জগতে তার প্রথম সিনেমায় অভিনয় করেছে । আর এটাই ছিল তার জীবন পরিবর্তনের সেইসময় যার জন্য সে অপেক্ষা করছিল অনেক দিন ধরেই । এই সিনেমাটি এতটাই বিখ্যাত হয় যে ১৯৯২ সালেই চামাৎকার সিনেমায় হিরোর রোলে অভিনয় করতে দেখা যায় সুপারস্টার শাহরুখ খানেকে ।
১৯৯৩ সালে ড্যার , বাজিগর , ১৯৯৪ সালে আনজাম এই সিনেমা গুলিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠে শাহরুখ খান । এরপর শুরু হয় আরেক নতুন চমক রোমান্টিক হিরো ওঠা ১৯৯৫ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে , ১৯৯৭ দিল তো পাগল হে , ১৯৯৮ কুছ কুছ হোতা হে , ২০০০ মহ্যাব্যাতে । এতদিনে অভিনয়ের অজস্র প্রশংসা ছড়িয়ে পড়ে তার ।
এর পাশাপাশি অন্যরকমের চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহরুখ খানকে ২০০১ কাভী খুশি কাভী গ্যাম , ২০০২ দেবদাস , ২০০৩ কাল হো না হো , ভির জারা , মে হু না , স্বাদেশ, ২০০৬ ডন, ২০০৭ চ্যাক দ্যে ইন্ডিয়া , ২০১০ মাই নেম ইজ খান , ২০১১ রা ওয়ান , ডন ২ , ২০১৬ ফ্যান , ডিয়ার জিন্দেগী , ২০১৭ রায়িস ।
২০০০ সালে প্রথমবার আমি তোমাকে সিনেমার পর্দায় দেখেছিলাম ফির ভি দিল হে হিন্দুস্তানি সিনেমায় ।
অভিনয় , চরিত্র যাই হোক না কেন প্রতিবার মন জয় করেছে আমাদের সবার । টানা পোড়ন তো সবার জীবনে থাকে । সময় খারাপ গেলে ও আমাদের ভালোবাসা কমেনি তোমার জন্য আর কমবে ও না ।
শুভ জন্মদিন কিং অফ রোমান্স , বাদশা শাহরুখ খান
কলমে : সৌরদ্বীপ