Barrackpore - অন্যচোখে

Barrackpore - অন্যচোখে প্রগতিশীল সামাজিক ও রাজনৈতিক পেজ

⚫ রাজস্থানের দুই বোনের লাগাতার গণধর্ষণ এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তায় তাদের আত্মহত্যার যে মর্মান্তিক ঘটনা সামনে এসেছে তার ...
19/05/2026

⚫ রাজস্থানের দুই বোনের লাগাতার গণধর্ষণ এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তায় তাদের আত্মহত্যার যে মর্মান্তিক ঘটনা সামনে এসেছে তার প্রতিবাদে
⚫ দিল্লী রাজস্থান সহ দেশজুড়ে বাড়তে থাকা এই ধরনের জঘন্য অপরাধ অবিলম্বে বন্ধ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যারাকপুরে বিক্ষোভ দেখায় SUCI(C) দলের কর্মীরা।

পেট্রোল-ডিজেল এবং দুধের মূল্য বৃদ্ধির প্রত্যাহারের দাবী জানিয়ে ব্যারাকপুর স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে SUCI(C)।
15/05/2026

পেট্রোল-ডিজেল এবং দুধের মূল্য বৃদ্ধির প্রত্যাহারের দাবী জানিয়ে ব্যারাকপুর স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে SUCI(C)।

04/04/2026

SUCI (COMMUNIST) এর প্রার্থীরা নমিনেশন জমা করলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। পানিহাটী , ব্যারাকপুর , জগদ্দল , ভাটপাড়া, নৈহাটি, বিজপুর সহ মোট ৮ টি কেন্দ্রে মনোনয়ন জমাকরলেন প্রার্থীরা।


যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও এবং সরকারি শিক্ষা বাঁচাও: এই দাবিতে রাজ্য জুড়ে স্কুল ছাত্রছাত্রীদের পথে নামার ডাক দেয় AID...
17/05/2025

যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও এবং সরকারি শিক্ষা বাঁচাও: এই দাবিতে রাজ্য জুড়ে স্কুল ছাত্রছাত্রীদের পথে নামার ডাক দেয় AIDSO -------------

বিকাশ ভবনে আন্দোলনরত যোগ্য শিক্ষকদের ওপর লাঠি চালনার প্রতিবাদ জানিয়ে এবং সরকারি স্কুল শিক্ষাকে রক্ষা করার আহ্বানে শনিবার এআইডিএসও রাজ্যজুড়ে স্কুল ছাত্র ছাত্রীদের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল। আজ ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে চিড়িয়া মোড় পর্যন্ত একদল স্কুল ছাত্র ছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয়। তারা দাবি তোলে শিক্ষকের অভাবে রাজ্যের বহু স্কুলে ক্লাস হচ্ছে না, রাজ্যের বহু সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, দিনের পর দিন ছুটি দিয়ে স্কুল কে বন্ধ করে রাখা হচ্ছে, স্কুলের শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে মার খাচ্ছে রক্তাক্ত হচ্ছে - আমরা আমাদের স্কুল কে রক্ষা করতে আজকে রাস্তায় নেমেছি। প্রবল দাবদাহের মধ্যেও ছাত্রছাত্রীরা স্কুল শিক্ষার রক্ষা করো এবং যোগ্য শিক্ষকদের স্কুল ফেরাও এই দাবি সামনে রেখে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে চিড়িয়া মোড় হয়ে আবার ব্যারাকপুর স্টেশনে এসে মিছিল শেষ করে। মিছিল শেষে একটা সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। AIDSO'র পক্ষ থেকে স্কুল শিক্ষাকে রক্ষা করার দাবিতে সমস্ত মানুষকে এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানায়।

বিকাশ ভবনে শিক্ষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে 'সারা বাংলা প্রতিবাদ দিবস' পালন করল SUCI(C)----------গতকাল বিকাশ ভবনে যোগ...
16/05/2025

বিকাশ ভবনে শিক্ষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে 'সারা বাংলা প্রতিবাদ দিবস' পালন করল SUCI(C)----------
গতকাল বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের ওপরে বর্বরচিত পুলিশি অত্যাচারের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করল এসইউসিআই(কমিউনিস্ট) দল। আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় এসইউসিআই(কমিউনিস্ট) দলের কর্মীদের। তাদের দাবি যোগ্য শিক্ষকদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে এবং তার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের। দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশি অত্যাচারের ঘটনার জন্য রাজ্য সরকারকে ধিক্কার জানায় তারা। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে গুলিয়ে দিয়ে আদতে দুর্নীতিকে ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার, পাশাপাশি এত ব্যাপক সংখ্যক শিক্ষকের অভাবে আদতে সরকারি স্কুল শিক্ষাই ধ্বংস হবে। তাই সরকারি শিক্ষা বাঁচাতে শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার জন্য সমস্ত স্তরের মানুষের কাছেও আহ্বান জানান তারা।

কাঁচরাপাড়া গ্রুপ সাপ্লাই অফিসে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের(ABECA) স্মার্ট মিটার চালুর প্রতিবাদে ডেপ...
15/05/2025

কাঁচরাপাড়া গ্রুপ সাপ্লাই অফিসে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের(ABECA) স্মার্ট মিটার চালুর প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হয়।

15/05/2025

আজকে অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন(ABECA) পক্ষ থেকে কাঁচরাপাড়া গ্রুপ সাপ্লাই অফিসে স্মার্ট মিটার চালুর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তারা দাবি জানায় গ্রাহক স্বার্থ বিরোধী এবং কর্পোরেটের স্বার্থে স্মার্ট মিটার চালু করা চলবে না। বিদ্যুৎ সংস্থার বেসরকারীকরণ এবং ব্যাপক কর্মী ছাটাই এর পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ কোম্পানি তার বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। গ্রাহকদের কাছে আবেদন জানায় এই দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার।

এসইউসিআই (সি) দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশ আগামী ২৪ শে এপ্রিল শহীদ মিনার ময়দানে। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থ...
14/04/2025

এসইউসিআই (সি) দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশ আগামী ২৪ শে এপ্রিল শহীদ মিনার ময়দানে। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। তারই প্রচারে নেমেছেন দলের কর্মীরা। ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করতে দেখা গেল তাদের।

সরকারি শিক্ষা বাঁচাতে এবং যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ব্যারাকপুর জুড়ে বিভিন্ন স্কুলের গেটে  ছাত্র ...
12/04/2025

সরকারি শিক্ষা বাঁচাতে এবং যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ব্যারাকপুর জুড়ে বিভিন্ন স্কুলের গেটে ছাত্র সংগঠন এআইডিএসও প্রচার চালাচ্ছে। তাদের দাবি এত বিপুল সংখ্যক শিক্ষকের অভাবে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

রাজ্যজুড়ে চাকরিহারা শিক্ষকদের উপর ব্যাপক লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার প্রতিবাদে ও দোষী পুলিশদের শাস্তির দাবিতে ...
10/04/2025

রাজ্যজুড়ে চাকরিহারা শিক্ষকদের উপর ব্যাপক লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার প্রতিবাদে ও দোষী পুলিশদের শাস্তির দাবিতে এসইউসিআই(সি) দল সারা বাংলার প্রতিবাদ দিবস ও জেলায় জেলায় থানায় বিক্ষোভের ডাক দেয়। এই কর্মসূচিতে সামিল হয় বারাকপুর মহকুমা জুড়ে এসইউসিআই(সি) দলের কর্মীরা। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে, ভাটপাড়া ও বীজপুর থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেয় এসইউসিআই(সি) দলের কর্মী সমর্থকরা।

Address

Ghoshpara Road, Shyamnagar
Barrackpore
743127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barrackpore - অন্যচোখে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category