বড়জোড়া বিধানসভা B.J.P 253

  • Home
  • India
  • Barjora
  • বড়জোড়া বিধানসভা B.J.P 253

বড়জোড়া বিধানসভা B.J.P 253 The official page of BJP Barjora Assembly,West Bengal

যদি সত্যিই লুকোনোর কিছু না থাকে, তবে বিচারপ্রক্রিয়া শুরু হতে বাধা কোথায়? আর যদি নির্দোষ হন, তবে তদন্তের মুখোমুখি হতে আ...
18/02/2026

যদি সত্যিই লুকোনোর কিছু না থাকে, তবে বিচারপ্রক্রিয়া শুরু হতে বাধা কোথায়? আর যদি নির্দোষ হন, তবে তদন্তের মুখোমুখি হতে আপত্তি কেন? এই প্রশ্নের উত্তর রাজ্য সরকারকে দিতেই হবে, মাননীয়াকে দিতেই হবে

16/02/2026

অনেক হয়েছে তৃণমূলের অত্যাচার, শোষণ, নাগরিক অধিকার হরণ। আর নয়, এবার বাংলার মানুষ ছিনিয়ে নেবে তার অধিকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।

14/02/2026

শুধু একবছরেই ১,১১২ জন গর্ভবতী মায়ের প্রাণ গেল
রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার লজ্জা!

যে রাজ্যে চাকরি নেই, দুর্নীতি আর কাটমানিই একমাত্র শিল্প — সেখানে স্কুল থাকলে সমস্যা।কারণ স্কুল থাকলে শিক্ষিত প্রজন্ম তৈর...
13/02/2026

যে রাজ্যে চাকরি নেই, দুর্নীতি আর কাটমানিই একমাত্র শিল্প — সেখানে স্কুল থাকলে সমস্যা।
কারণ স্কুল থাকলে শিক্ষিত প্রজন্ম তৈরি হবে।
শিক্ষিত প্রজন্ম প্রশ্ন করবে।
আর প্রশ্ন শাসক দলের পছন্দ নয়।

উত্তর দিনাজপুরের কালিগছ আদিবাসী জুনিয়র হাই স্কুল —
একজন অতিথি শিক্ষক অবসর নিতেই তালা ঝুলে গেল দরজায়।
পরিকাঠামো আছে, ছাত্র আছে — নেই শিক্ষক।
টিসি দিয়ে বিদায় করে দেওয়া হল পড়ুয়াদের।

২০২২-এ শিক্ষক বদলি।
২০২৫-এ আরেকজন বদলি।
শেষ ভরসা ছিলেন একমাত্র অতিথি শিক্ষক।
তিনি গেলেন, স্কুলও গেল।

এটা কোনো একক ঘটনা নয়।
হাজার হাজার স্কুলে শিক্ষক নেই।
৮০০০-র বেশি স্কুল কার্যত বন্ধ।
সব বিষয়ের শিক্ষক আছে — এমন স্কুল হাতে গোনা।

পশ্চিমবঙ্গ কি শিক্ষাহীন ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে?
মানুষকে ভাবতেই হবে — এই পথ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের?

শিক্ষা নষ্ট হলে প্রজন্ম নষ্ট হয়।
আর প্রজন্ম নষ্ট হলে রাজ্যও বাঁচে না।

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জন্য ক্ষতিকর, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তৃণমুল কে সরানো প্রয়োজন

PLI প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে শিল্প সম্প্রসারণ নিশ্চিত করেছে।শিল্পই উন্নয়নের চাবিকাঠি। দিল্লি থেকে বি...
12/02/2026

PLI প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে শিল্প সম্প্রসারণ নিশ্চিত করেছে।

শিল্পই উন্নয়নের চাবিকাঠি। দিল্লি থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার যদি পশ্চিমবঙ্গের জন্য এতটা করতে পারে, তাহলে রাজ্যে বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে যেতে পারে, তা সহজেই কল্পনা করা যায়।
#পালটানোদরকার চাই বিজেপি সরকার ।

সমর্পণ দিবস!প্রখর জাতীয়তাবাদী, দক্ষ সংগঠক, এবং অন্ত্যোদয় ও অখণ্ড মানবতাবাদের প্রণেতা, আমাদের পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উ...
11/02/2026

সমর্পণ দিবস!

প্রখর জাতীয়তাবাদী, দক্ষ সংগঠক, এবং অন্ত্যোদয় ও অখণ্ড মানবতাবাদের প্রণেতা, আমাদের পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

দ্রুতগতির ট্রেন, আধুনিক স্টেশন এবং বিশ্বমানের মেট্রো সংযোগ 🚇কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোতে ঐতিহাসিক বিনি...
10/02/2026

দ্রুতগতির ট্রেন, আধুনিক স্টেশন এবং বিশ্বমানের মেট্রো সংযোগ 🚇

কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোতে ঐতিহাসিক বিনিয়োগ, যা রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং লক্ষ লক্ষ মানুষের জন্য আরও সহজ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করবে।

নিয়োগ চাই বিজেপি তাই - যুব সমাজের এই দাবি সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে মালিয়া...
09/02/2026

নিয়োগ চাই বিজেপি তাই - যুব সমাজের এই দাবি সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে মালিয়ারা হাটতলার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।



09/02/2026
চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নেতা বীর শহিদ সূর্য সেনের সাথী, সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের চিরস্মরণীয় ব্যক্তিত্ব কল...
08/02/2026

চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নেতা বীর শহিদ সূর্য সেনের সাথী, সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের চিরস্মরণীয় ব্যক্তিত্ব কল্পনা দত্তের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

বিকশিত পশ্চিমবঙ্গ, বিজেপির গ্যারান্টি!প্রায় ৫ দশকের বাম-তৃণমূল অপশাসনে বাংলা আজ দুর্নীতি, তোলাবাজি, ভয়-সন্ত্রাস আর আইনহী...
07/02/2026

বিকশিত পশ্চিমবঙ্গ, বিজেপির গ্যারান্টি!

প্রায় ৫ দশকের বাম-তৃণমূল অপশাসনে বাংলা আজ দুর্নীতি, তোলাবাজি, ভয়-সন্ত্রাস আর আইনহীনতার শিকার। মমতা সরকারের আমলে সুশাসন ধ্বংস, প্রশাসন দলীয় ক্যাডারের দখলে। এবার এই অরাজকতা শেষ করে বিজেপির নেতৃত্বে বাংলায় সুশাসন প্রতিষ্ঠার সময়।

আপনার পরামর্শই আমাদের শক্তি, আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। মতামত জানান 09727294294 নম্বরে।

Address

Barjora
722202

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড়জোড়া বিধানসভা B.J.P 253 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share