Abhishek Mohor Chatterjee BJP Ward No 25 Barasat

Abhishek Mohor Chatterjee BJP Ward No 25 Barasat Official Page Of Abhishek Mohor Chatterjee and his Municipal Ward No 25 Area B.J.P.

বর্তমানে বারাসাত মহাবিদ্যালয়, বারাসাতের পুরোনো বাসিন্দাদের কাছে যেটি সান্ধ্য কলেজ বলে সুপরিচিত। সেই বারাসাত মহাবিদ্যালয...
22/08/2026

বর্তমানে বারাসাত মহাবিদ্যালয়, বারাসাতের পুরোনো বাসিন্দাদের কাছে যেটি সান্ধ্য কলেজ বলে সুপরিচিত। সেই বারাসাত মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির নব সভাপতি রূপে বারাসাতের মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জী মহাশয়কে নিযুক্ত করার জন্য, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় কে জানাই আন্তরিক ধন্যবাদ ও গৈরিক অভিনন্দন।





Sankar Chatterjee Shuvankar Sen Krishanu Majumder Jagannath Chattopadhyay -VP।MLA-285 Suri

বারাসাত বিজেপির একজন মুশকিল আসান মানুষ আজ আমাদের মাঝে নেই…ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের নিষ্ঠাবান কার্যকর্তা, বারাসাত ...
20/08/2026

বারাসাত বিজেপির একজন মুশকিল আসান মানুষ আজ আমাদের মাঝে নেই…

ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের নিষ্ঠাবান কার্যকর্তা, বারাসাত সাংগঠনিক জেলার মেডিকেল সেলের প্রাক্তন কনভেনর, আমাদের সকলের অত্যন্ত প্রিয় দাদা, বাব্লু দা (বাবলু সাহা) আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

এখনও বিশ্বাস করতে পারছি না—যে মানুষটার সঙ্গে রাতের পর রাত ফোনে কথা হয়েছে, দলের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জীবনের কঠিন সময়ে যার কাছ থেকে পেয়েছি মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশ… সেই মানুষটাই আজ আর ফোনের ওপারে নেই! ফোন নম্বর টা থেকে যাবে, কিন্ত ওই পাশ থেকে আর কেউ বলবেনা “মোহর বল....” এই কথাটা.... 😢

বাইরে থেকে কিছুটা রাশভারী মনে হলেও, বাব্লু দার অন্তরটা ছিল একেবারে মাটির মানুষের মতোই সরল, আন্তরিক ও মানবিক। দলের কঠিন সময়ে সংগঠনের জন্য লড়াই করা থেকে শুরু করে অসহায়, মুমূর্ষু রোগীর চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে দেওয়া—সবেতেই ছিল তাঁর অসামান্য ভূমিকা।

বাব্লু দা মানেই ছিল—যে কোনো সমস্যার মুশকিল আসান।

রাত যতই গভীর হোক, কোনো অসুস্থ মানুষের ফোন এলেই তিনি ছুটে বেড়াতেন। হাসপাতালে ভর্তি করানো, চিকিৎসার ব্যবস্থা করা কিংবা বিপদের মুহূর্তে পরিবারের পাশে দাঁড়ানো—মানুষের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেওয়াই যেন তাঁর জীবনের ব্রত ছিল।

তাই “বাব্লু দা” আর “মেডিকেল সেল”—এই দুটি নাম আজও বারাসাত সাংগঠনিক জেলার প্রতিটি কার্যকর্তার স্মৃতিতে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে।

সবচেয়ে বড় বেদনা হয়তো এখানেই—
যে মানুষটি দিনের পর দিন অসংখ্য অসুস্থ মানুষের জীবন বাঁচাতে, তাঁদের সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিতে নিজের সর্বস্ব দিয়ে ছুটে বেড়িয়েছেন, আজ সেই মানুষটির জীবনটাই আমরা রক্ষা করতে পারলাম না।

এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।
বাব্লু দা হয়তো আজ আমাদের চোখের সামনে নেই, কিন্তু তাঁর অসংখ্য সেবামূলক কাজ, তাঁর পরামর্শ, তাঁর আন্তরিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর সেই অদম্য মানসিকতা আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।

বাব্লু দা, তোমাকে আমরা কোনোদিন ভুলব না।
তোমার শূন্যতা আমাদের সংগঠনে, আমাদের হৃদয়ে এবং অসংখ্য মানুষের জীবনে চিরকাল অনুভূত হবে।

বাব্লু দার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকস্তব্ধ ও বাকরুদ্ধ।

পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, বাব্লু দার বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক। তাঁর পরিবার, পরিজন, আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ীকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করুন।

ওঁ শান্তি। 🙏







Samik Bhattacharya Amitava Chakravorty Suvendu Adhikari Sankar Chatterjee Shuvankar Sen Dilip Ghosh Raja Sahani Krishanu Majumder Abhishek Mohor Chatterjee

ভারতের জাতীয় কংগ্রেসের উচ্চ নেতৃত্বের দ্বারা আমাদের রাষ্ট্রীয় গীত “বন্দেমাতরম”-এর অবমাননার বিরুদ্ধে আজ ভারতীয় জনতা পা...
16/08/2026

ভারতের জাতীয় কংগ্রেসের উচ্চ নেতৃত্বের দ্বারা আমাদের রাষ্ট্রীয় গীত “বন্দেমাতরম”-এর অবমাননার বিরুদ্ধে আজ ভারতীয় জনতা পার্টি, বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ থেকে বারাসাতের চাঁপাডালি মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ মঞ্চে উপস্থিত থেকে সকলে একত্রে প্রতিবাদ জানালাম।

“বন্দেমাতরম” শুধু একটি গান নয়—এটি কোটি কোটি ভারতবাসীর আবেগ, দেশপ্রেম, আত্মত্যাগ ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধার প্রতীক। এই পবিত্র জাতীয় আবেগকে অবমাননা করার অধিকার কারও নেই।

দেশের গৌরব, জাতীয় চেতনা ও মাতৃভূমির সম্মানের প্রশ্নে আপস নয়, নীরবতা নয়—প্রতিবাদ চলবে, প্রতিবাদ আরও তীব্র হবে।

#বন্দেমাতরম 🇮🇳
ভারত মাতা কি জয়। 🙏🇮🇳








Krishanu Majumder

প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারত রত্ন কার্গিল যুদ্ধ বিজয়ের নেপথ্য কারিগর, কবি অটল বিহারী বাজপেয়ী জীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা...
16/08/2026

প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারত রত্ন কার্গিল যুদ্ধ বিজয়ের নেপথ্য কারিগর, কবি অটল বিহারী বাজপেয়ী জীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।


🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবসের প্রীতি, শ্রদ্ধা ও গৈরিক অভিনন্দন 🇮🇳ভারতবর্ষ এবং ভারতবর্ষের পবিত্র মাটি থেকে পৃথিবীর বিভিন্ন প্র...
15/08/2026

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবসের প্রীতি, শ্রদ্ধা ও গৈরিক অভিনন্দন 🇮🇳

ভারতবর্ষ এবং ভারতবর্ষের পবিত্র মাটি থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার সকল ভারতীয় ভাই-বোন, বন্ধু ও প্রিয়জনকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের হৃদয় নিংড়ানো প্রীতি, আন্তরিক শুভেচ্ছা ও রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন। 🇮🇳🙏

এই স্বাধীনতা শুধুমাত্র একটি অর্জন নয়—এটি অসংখ্য বীরের রক্ত, অশ্রু, ত্যাগ ও আত্মবলিদানের পবিত্র উত্তরাধিকার। যাঁদের আত্মত্যাগে আমরা স্বাধীন ভারতের আকাশে বুক উঁচিয়ে তেরঙ্গা উড়াতে পারি, সেই সকল অমর শহিদ ও বীর স্বাধীনতা সংগ্রামীদের জানাই বিনম্র শ্রদ্ধা। 🙏

আজ আসুন, এই পবিত্র দিনে স্বাধীনতার মর্যাদা রক্ষার শপথ নিই—দেশের ঐক্য, অখণ্ডতা ও গৌরবকে সর্বদা অক্ষুণ্ণ রাখব এবং আগামী প্রজন্মের জন্য আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গৌরবময় ভারত গড়ব।

আমার ভারত—আমার গর্ব।
আমার তেরঙ্গা—আমার অহংকার।
আমার মাতৃভূমি—আমার আবেগ, আমার অস্তিত্ব। 🇮🇳❤️

ভারত মাতা কি জয়!🇮🇳
বন্দে মাতরম্!🇮🇳
জয় হিন্দ! 🇮🇳





বারাসাতবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এর আহবান, “হর ঘর তিরঙ্গা” এর বার্তা পৌঁছে দিতে, বারাসাতের মাননীয...
15/08/2026

বারাসাতবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এর আহবান, “হর ঘর তিরঙ্গা” এর বার্তা পৌঁছে দিতে, বারাসাতের মাননীয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জী মহাশয়ের সঙ্গে তিরঙ্গা হাতে রাষ্ট্র্ববাদী জনতা ও বারাসাতের বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন।








Narendra Modi Suvendu Adhikari Samik Bhattacharya Amitava Chakravorty Sankar Chatterjee Shuvankar Sen

ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজীর দেশবাসীর প্রতি করা আহ্বানের প্রতি সম্মান জানিয়ে, আম...
14/08/2026

ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজীর দেশবাসীর প্রতি করা আহ্বানের প্রতি সম্মান জানিয়ে, আমিও আমার বাড়ির ছাদে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করলাম।
🇮🇳 বন্দে মাতরম🇮🇳
🇮🇳ভারত মাতা কি জয়।🇮🇳







Narendra Modi Samik Bhattacharya Suvendu Adhikari Sankar Chatterjee Sunil Bansal Amitava Chakravorty

🇮🇳 ঘর ঘর তিরঙ্গা | তিরঙ্গা যাত্রা 🇮🇳ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজী-র আহ্বানে আজ ...
11/08/2026

🇮🇳 ঘর ঘর তিরঙ্গা | তিরঙ্গা যাত্রা 🇮🇳

ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজী-র আহ্বানে আজ আসমুদ্র-হিমাচল জুড়ে চলছে দেশপ্রেম ও জাতীয় গৌরবের মহাঅভিযান— “ঘর ঘর তিরঙ্গা”।

মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে পাথেয় করে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশনায়, বারাসাতের মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জী মহাশয়ের নেতৃত্বে আগামী ১৪ আগস্ট, ২০২৬ (শুক্রবার) বারাসাতের রথতলা ময়দান থেকে আয়োজন করা হয়েছে এক সুবিশাল তিরঙ্গা যাত্রা।

জাতীয় পতাকা আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয় এবং অগণিত বীর শহিদের আত্মত্যাগের পবিত্র প্রতীক। তাই এই গৌরবময় তিরঙ্গা যাত্রাকে সফল ও সর্বজনীন করে তুলতে বারাসাতের সকল রাষ্ট্রবাদী নাগরিক, বিভিন্ন ক্লাব ও উন্নয়ন সমিতি, সমাজসেবী সংগঠন এবং সর্বস্তরের মানুষকে সপরিবারে ও সানন্দে অংশগ্রহণ করার জন্য জানাই আন্তরিক আহ্বান।

আসুন, হাতে হাতে তিরঙ্গা তুলে নিয়ে ঐক্য, দেশপ্রেম ও জাতীয়তাবাদের অটুট বন্ধনকে আরও সুদৃঢ় করি।

🇮🇳 তিরঙ্গার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক,
🇮🇳 ভারতমাতার জয়ধ্বনিতে মুখরিত হোক বারাসাত।

জয় হিন্দ!
বন্দে মাতরম্! 🇮🇳









Narendra Modi Suvendu Adhikari Samik Bhattacharya Sankar Chatterjee

গতকাল ১০/০৮/২৬ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা (তিরঙ্গা যাত্রায়) যাত্রায় অংশগ্রহণ করতে...
10/08/2026

গতকাল ১০/০৮/২৬ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা (তিরঙ্গা যাত্রায়) যাত্রায় অংশগ্রহণ করতে ভারতীয় জনতা পার্টি, বারাসাত মণ্ডল -১ এর পক্ষ থেকে কোলকাতার রাজপথে অগণিত রাষ্ট্রবাদী দেশভক্তের সঙ্গে উপস্থিত ছিলাম আমরাও।



গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏নোবেলজয়ী কবি, দার্শনিক, সাহিত্যিক এবং ভারতে...
08/08/2026

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏

নোবেলজয়ী কবি, দার্শনিক, সাহিত্যিক এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালজয়ী সাহিত্য, গভীর চিন্তাধারা এবং মানবতা ও দেশপ্রেমের চিরন্তন দর্শনের মাধ্যমে আমাদের সভ্যতা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

তাঁর অমর সৃষ্টি ও আদর্শ আগামী প্রজন্মকে চিরকাল আলোকিত করবে এবং ভারতের সাংস্কৃতিক চেতনাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

গুরুদেবকে জানাই কোটি কোটি প্রণাম। 🌺

Address

K. N. C Road
Barasat
700124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abhishek Mohor Chatterjee BJP Ward No 25 Barasat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share