Samobyathi - A liberal wing

Samobyathi - A liberal wing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samobyathi - A liberal wing, Social service, Bankura.

♥️
15/10/2023

♥️

অনাবিল হাসি দেখার আশায় আমাদের ছুটে যাওয়া।বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের অন্তর্গত সুতানগ্রাম। সুতান গ্রাম এবং প্রাথমিক ...
15/10/2023

অনাবিল হাসি দেখার আশায় আমাদের ছুটে যাওয়া।

বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের অন্তর্গত সুতানগ্রাম। সুতান গ্রাম এবং প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমরা কাজ শুরু করি ২০১৮ সাল থেকে, সুতান গ্রামের পরিবেশ,পরিস্থিতি নিয়ে আমরা অনেক বলেছি। প্রতি পোস্টে জানিয়েছি সেখানকার মানুষের অভাবের কথা, দারিদ্র্যের কথা।সেখানে চাষবাস পর্যন্ত হয় না। একবার খাওয়ার পর দ্বিতীয়বার কি খাবে সে পরিকল্পনা তাদের নেই। মোবাইল নেটওয়ার্ক নেই।সেই জায়গাতে আমরা ছুটে যাই বারবার বাচ্চাগুলোর হাসি মুখ দেখার আশায়। এইবারে মহালয়ার দিন আমরা পৌঁছে গিয়েছিলাম সুতান প্রাথমিক বিদ্যালয়ে, বাচ্চাগুলোর জন্য নিয়ে যেতে পেরেছিলাম টিফিন,চকলেট, পড়াশুনোর যাবতীয় সামগ্রী, ছাতা, স্কুল ব্যাগ, নতুন জামা এবং ছোট ছোট বাচ্চা মেয়েগুলো নতুন জামা পরবে কিন্তু সাজবে না এমনটাতো হতে পারে না।তাই সমব্যথীর দিদি-বোনেরা মিলে পরিকল্পনা করে বাচ্চা মেয়েগুলোর জন্য নতুন জামার সাথে সাজার জিনিসও নিয়েছিল।

এই সবকিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও সাহায্যের ফলে। এইভাবেই সমব্যথীর সাথে থাকুন। আপনারা সবাই সুস্থ্য থাকুন। পুজো ভালোভাবে কাটান।

বাঁকুড়ার জঙ্গলমহলের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম সুতান৷ এই আদিবাসী প্রধান গ্রামটি অর্থনৈতিক ভাবে অনেকটাই পিছিয়ে। তাই আমরা স...
28/09/2023

বাঁকুড়ার জঙ্গলমহলের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম সুতান৷ এই আদিবাসী প্রধান গ্রামটি অর্থনৈতিক ভাবে অনেকটাই পিছিয়ে। তাই আমরা সমব্যথীর তরফে ঠিক করেছি এবার পুজোয় সুতানের স্কুল পড়ুয়া কঁচিকাচাদের পুজোয় নতুন জামা উপহার দেবো। যেন এবারের পুজোটা ওদের কাছেও আনন্দের হয়ে ওঠে।
আর হ্যাঁ শুধু নতুন জামা আর হই-হুল্লোড় করলেই তো চলবে না , মন দিয়ে পড়াশুনোটাও তো করতে হবে নাকি? তাই ওদের সারাবছরের প্রয়োজন মাফিক খাতা-পেন-পেনসিল ইত্যাদি দেওয়া হবে।

আর এই কাজটা বাস্তবায়িত করার জন্য সমব্যথীর পক্ষ থেকে আমরা আন্তরিক ভাবে আপনার/তোমার কাছে সাহায্য চাইছি।

Paytm / phone pe / Google pay

8906928434 (Koushik Karmakar)

১৪ তারিখ,শনিবার মহালয়ার দিন আমরা যাচ্ছি সুতান ৷ আপনারা যারা সমব্যথীকে চেনেন তারা জানেন সুতানে এই কর্মকান্ড আমাদের প্রথম নয়। তবে ফের সুতানেই ফিরে যাওয়া বিষ্ণু,পূর্ণিমাদের খোঁজ নিতে।

সেদিন সশরীরে আপনারাও সামিল হতে পারেন। পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করে।

ভালো থাকবেন। ভালো কাটুক শারদোৎসব।

পাঁচবছর আগে একটা স্বপ্ন দেখেছিলাম বন্ধুরা মিলে ; হাতে হাত রেখে যতটা সম্ভব মানুষের জন্য কিছু করার..। হ্যাঁ, যতটা সম্ভব..।...
17/12/2022

পাঁচবছর আগে একটা স্বপ্ন দেখেছিলাম বন্ধুরা মিলে ; হাতে হাত রেখে যতটা সম্ভব মানুষের জন্য কিছু করার..। হ্যাঁ, যতটা সম্ভব..। আমাদের এই দলটা আজও সেই কলেজদিনের মতো দলই থেকে গেছে..। নিঃশর্ত স্বাধীন স্বপ্নের একটা দল - Samobyathi - A Liberal Wing (সমব্যথী)

সমব্যথীর দাদা-দিদি ও আপনারা পাশে না থাকলে হয়তো এই স্বপ্নিল ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যেতো।

আজ রানিবাঁধ ব্লকের প্রত্যন্ত একটা গ্রামে শীতের ওম নিয়ে গেছিলাম কচিকাঁচাদের জন্য.. যা নিয়ে গেছিলাম তারচেয়ে ঢের বেশি হাসি আর ভালোবাসাবাসি নিয়ে ফিরেছি.....🌼

সবাই খুব ভালো থাকুন, ভালোবাসুন...❤️

সমব্যথীর মহালয়া ❤️২০১৭ র বন্যার সময় যখন টিভিতে দেখেছিলাম বন্যায় ভেসে যাচ্ছে ঘরবাড়ি,ভেসে যাচ্ছে  মানুষ। টিভির স্ক্রিনে আছ...
27/09/2022

সমব্যথীর মহালয়া ❤️

২০১৭ র বন্যার সময় যখন টিভিতে দেখেছিলাম বন্যায় ভেসে যাচ্ছে ঘরবাড়ি,ভেসে যাচ্ছে মানুষ। টিভির স্ক্রিনে আছড়ে পড়ছে মৃত্যু। তখন একটা কনফারেন্স কলে বাঁকুড়ার কলেজের বন্ধুবান্ধবরা মিলে ঠিক করেছিলাম যেভাবেই হোক কিছু একটা করব। তারপর বাঁকুড়ার রাস্তায় গলায় প্লেকার্ড ঝুলিয়ে মিছিল, অভাবনীয় ভাবে অসংখ্য মানুষকে পাশে পেয়ে "সমব্যথী " নাম দিয়ে একটা দল খুলে ফেলা। তারপর ঘাটাল দাসপুর উত্তরবঙ্গ থেকে আনন্দবাজার ; সে এক অনাদি স্মৃতির ইতিহাস। সেই প্রথম কনফারেন্সের বন্ধুরা, সেই প্রথম মিছিলের হাঁটা মানুষজন সবাই আজ নানান কাজে,ঘাত প্রতিঘাতে ছিটকে ছড়িয়ে পড়েছি। তবুও বছরের মহালয়ার দিন কিংবা শীতের উত্তাপের আশায়,যৎসামান্য পাশে থাকা আর "কিছু একটা করতে হবে" -র এই ছোঁয়াচে আইডিয়া নিয়ে পাঁচ পাঁচটা বছর কাটিয়ে ফেলেছে সমব্যথী।

কাজের চাপে, চাকরির সন্ধানে, পরীক্ষার ইতিউতি ফাঁকে ফুসরতে যেটুকু হাতে হাত রাখা যায় আর কি!
তাই, এবারের মহালয়ার কাজ ছিলো বাঁকুড়া রানিবাধ ব্লকের প্রত্যন্ত গ্রাম পানিজিয়ার প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন কঁচিকাচা পড়ুয়াদের পুজোর নতুন জামা দেওয়া ,স্কুল ব্যাগ, সারা বছরের প্রয়োজনীয় খাতা,পেন, পেন্সিল, টুকিটাকি স্বাস্থ্য সচেতনতার উপাদান দেওয়া আর বিনিময়ে অনেক আনন্দ নিয়ে ফেরা।

আমাদের প্রতিটা কাজে গ্রুপের দাদা,দিদিরা এবং আপনারা যেভাবে সাহায্য করে এসেছেন তাতে কোনোবারই "কিছু একটা করতে হবে" ভেবে আমাদের "কিছুই করা গেলো না" হতে হয়নি কখনো। এ ভালোবাসার কাছে আমরা বিনম্র হই বারবার।

সবার পুজো ভালো কাটুক। সবাই ভীষণ ভালো থাকুক।

Bhottobabur page - ভট্টবাবুর Page ভাই সমব্যথীর এবারের কাজের জন্য বানিয়ে দেওয়া পোস্টারটার জন্য টিম সমব্যথীর তরফে ভালোবাসা রইল ❤️🌼

বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের একটি প্রত্যন্ত গ্রামের নাম পানিজিয়া। এই আদিবাসী গ্রামটি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে ...
05/09/2022

বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের একটি প্রত্যন্ত গ্রামের নাম পানিজিয়া। এই আদিবাসী গ্রামটি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে তাই আমরা ঠিক করেছি এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত কঁচিকাচা পড়ুয়াকে পুজোয় নতুন জামা উপহার দেবো। যাতে এবারের পুজোটা ওদের কাছেও আনন্দের হয়ে ওঠে।

আর হ্যাঁ শুধু নতুন জামা আর হই-হুল্লোড় করলেই তো চলবে না , মন দিয়ে পড়াশুনাটাও তো করতে হবে নাকি?
তাই ওদের সারাবছরের প্রয়োজন মাফিক খাতা-পেন-পেনসিল ইত্যাদি যা কিছু লাগবে সেটাও ওদের দেওয়া হবে।

আর এই কাজটা বাস্তবায়িত করার জন্য সমব্যথীর পক্ষ থেকে আমরা আন্তরিক ভাবে আপনার/তোমার কাছে সাহায্য চাইছি।

paytm / phone pe / Google pay
9635947869

২৫ তারিখ মহালয়ার দিন আমরা যাচ্ছি পানিজিয়া ৷ আপনারাও আসতে পারেন। পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করে।
ভালো থাকবেন। ভালো কাটুক শারদোৎসব।

প্রতিবছরের ন্যায় এই বছর ও মহালয়ার দিনে আমরা 'সমব্যথী' জড়ো হয়েছিলাম বাচ্চাদের মুখে এক টুকরো হাসি ফোটানোর জন্য। জানি হাসি...
07/10/2021

প্রতিবছরের ন্যায় এই বছর ও মহালয়ার দিনে আমরা 'সমব্যথী' জড়ো হয়েছিলাম বাচ্চাদের মুখে এক টুকরো হাসি ফোটানোর জন্য। জানি হাসি হয়তো ক্ষনস্থায়ী নয় তবু ওদের মুখের সেই হাসি ই আমাদের এক অপার তৃপ্তি দিয়েছে।
আমরা এইবারে উপস্থিত হয়েছিলাম সুমন্ত দার মা আমাদের সকলের প্রিয় 'হেলেন বসু(জ্যাঠিমার)বিনা পয়সার ' 'সহজ পাঠ' এর পাঠশালা তে। হেলেন জ্যাঠিমা এক অসাধ্য সাধন করার চেষ্টা করে চলেছে। জ্যাঠিমাদের ই পাশের বস্তির ছেলে মেয়েরা যারা পড়াশোনা,ভালো শিক্ষা থেকে বিচ্যুত ছিলো তাদের সবাইকে নিয়ে এক প্রচেষ্টা করে চলেছে তাদের সঠিক শিক্ষা, সঠিক আচরণ শেখানোর।
আর আমাদের প্রিয় চাঁদনী দায়িত্ব নিয়েছে তাদের নাচ শেখানোর। আমরা গিয়ে দেখলাম সত্যই শিশুগুলো তাতে অনেক টা অগ্রসর হয়েছে।
এবারে আমরা নিজেরাই টাকা জমিয়ে(আমাদের দলে বেশিরভাগ ই ছাত্র - ছাত্রী) বাচ্চা গুলোর জন্য নতুন জামা আর টিফিনের, চকলেট এর ব্যবস্থা করেছিলাম।
আর ওদের পড়ার সুবিধার জন্য আমরা একটা বোর্ড দিলাম। আর হেলেন জ্যাঠিমা কে এই সুন্দর প্রচেষ্টার জন্য একটা বিষ্ণুপুরের মাটির কৃষ্ণ মূর্তির ফুলদানি দেওয়া হলো । আবার আমরা যে কোনও অসুবিধা তে ওদের পাশে থাকবো কথা দিয়েছি।
আমাদের সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো...।❤️❤️

।। চতুর্থ পর্ব ।।ঘূর্নিঝড় ইয়াশ আক্রান্ত মানুষের পাশে ... করোনার মৃত্যু মিছিল আমাদের জীবনকে  অনিশ্চয়তার স্রোতে তো ফেলেইছি...
12/06/2021

।। চতুর্থ পর্ব ।।

ঘূর্নিঝড় ইয়াশ আক্রান্ত মানুষের পাশে ...

করোনার মৃত্যু মিছিল আমাদের জীবনকে অনিশ্চয়তার স্রোতে তো ফেলেইছিলো তারপর এই ইয়াসের ভয়াবহতা অসংখ্য বন্যাকবলিত মানুষের জীবিকা-যাপনের সমস্ত সম্ভাবনাগুলোকেও প্রায় নস্যাৎ করে দিয়েছে। লকডাউন - গৃহবন্দী, এই শব্দবন্ধগুলোও এখন তাদের কাছে প্রহসন। গৃহ থাকলে তবেই না মানুষ গৃহবন্দী থাকবে। এই প্রবল দূর্যোগে গৃহসম্বলহীন হয়ে পড়েছে অজস্র মানুষ।

তবুও এই আকালে ওই নিঃস্ব,নির্মোকহীন ভাঙাচোরা মুখগুলোতে হাসি ফোটানোর স্বপ্ন দেখছি আমরা, দেখতে পারছি শুধু আপনাদের সহযোগিতায়, পাশে থাকায়, ভালোবাসায়। যে ভরসায় আপনারা প্রতিবার আমাদের পাশে এসে দাঁড়ান, সে ভরসাটুকু নিয়েই আমরা এগোচ্ছি।

আপনারা সবাই জানেন ইতিমধ্যে দীঘা ও কাকদ্বীপের নানান এলাকায় এখনো যেখানে সেরকমভাবে ত্রাণ এসে পৌঁছায় নি, সেইসমস্ত জায়গায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছে। এবার কাকদ্বীপ এর দুর্গাপুর গ্রামের মানুষজন দের হতে কিছু শুকনো খাবার , সাবান এবং আরো বেশ কিছু জিনিস পৌঁছে দেওয়া হলো। পরবর্তীকালে আরও বেশকিছু জায়গায় সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

শুধু এইটুকুই বলবো বাঁকুড়ার এই ৫ টি সংগঠন গতবারের মতো এবারেও এগিয়ে এসেছে আপনাদের ভরসায়,স্নেহে আর আন্তরিকতায়। ক্ষতি কি যদি সবাই মিলে এই আকালেও স্বপ্ন দেখি ভালো রাখার,ভালো থাকার।

এভাবেই পাশে থাকুন, আপনার অল্প সাহায্যও একজনের জীবনসংগ্রামের অস্ত্র হতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন ।
এভাবেই বেঁধে বেঁধে থাকলে আমরা নিশ্চয়ই এই অসময় কাটিয়ে উঠব। উঠবই।
আমাদের সাহায্য পাঠান
Phone pay -9635947869
Paytm -9635947869
Google pay - 9635947869
Account holder - PARTHASARATHI MANDAL
Account no - 35384733622
IFSC - SBIN0015937
হার্দিক || ব্যতিক্রম || মাতৃভূমি || সমব্যথী || স্মাইলস ।।

।। তৃতীয় পর্ব ।। 'ঘূর্নিঝড় ইয়াশ আক্রান্ত মানুষের পাশে'করোনার মৃত্যু মিছিল আমাদের জীবনকে  অনিশ্চয়তার স্রোতে তো ফেলেইছিলো ...
07/06/2021

।। তৃতীয় পর্ব ।।

'ঘূর্নিঝড় ইয়াশ আক্রান্ত মানুষের পাশে'

করোনার মৃত্যু মিছিল আমাদের জীবনকে অনিশ্চয়তার স্রোতে তো ফেলেইছিলো তারপর এই ইয়াসের ভয়াবহতা অসংখ্য বন্যাকবলিত মানুষের জীবিকা-যাপনের সমস্ত সম্ভাবনাগুলোকেও প্রায় নস্যাৎ করে দিয়েছে। লকডাউন - গৃহবন্দী, এই শব্দবন্ধগুলোও এখন তাদের কাছে প্রহসন। গৃহ থাকলে তবেই না মানুষ গৃহবন্দী থাকবে। এই প্রবল দূর্যোগে গৃহসম্বলহীন হয়ে পড়েছে অজস্র মানুষ।

তবুও এই আকালে ওই নিঃস্ব,নির্মোকহীন ভাঙাচোরা মুখগুলোতে হাসি ফোটানোর স্বপ্ন দেখছি আমরা, দেখতে পারছি শুধু আপনাদের সহযোগিতায়, পাশে থাকায়, ভালোবাসায়। যে ভরসায় আপনারা প্রতিবার আমাদের পাশে এসে দাঁড়ান, সে ভরসাটুকু নিয়েই আমরা এগোচ্ছি।

আপনারা সবাই জানেন ইতিমধ্যে দীঘা ও কাকদ্বীপের নানান এলাকায় এখনো যেখানে সেরকমভাবে ত্রাণ এসে পৌঁছায় নি, সেইসমস্ত জায়গায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছে। মৌসুনী দ্বীপের মানুষজন দের হতে কিছু শুকনো খাবার , সাবান এবং আরো বেশ কিছু জিনিস পৌঁছে দেওয়া হলো। পরবর্তীকালে আরও বেশকিছু জায়গায় সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

শুধু এইটুকুই বলবো বাঁকুড়ার এই ৫ টি সংগঠন গতবারের মতো এবারেও এগিয়ে এসেছে আপনাদের ভরসায়,স্নেহে আর আন্তরিকতায়। ক্ষতি কি যদি সবাই মিলে এই আকালেও স্বপ্ন দেখি ভালো রাখার,ভালো থাকার।

এভাবেই পাশে থাকুন, আপনার অল্প সাহায্যও একজনের জীবনসংগ্রামের অস্ত্র হতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন ।
এভাবেই বেঁধে বেঁধে থাকলে আমরা নিশ্চয়ই এই অসময় কাটিয়ে উঠব। উঠবই।
হার্দিক || ব্যতিক্রম || মাতৃভূমি || সমব্যথী || স্মাইলস ।।

।। দ্বিতীয় পর্ব।। ঘূর্নিঝড় ইয়াশ আক্রান্ত মানুষের পাশে ... করোনার মৃত্যু মিছিল আমাদের জীবনকে  অনিশ্চয়তার স্রোতে তো ফেলেইছ...
01/06/2021

।। দ্বিতীয় পর্ব।।

ঘূর্নিঝড় ইয়াশ আক্রান্ত মানুষের পাশে ...

করোনার মৃত্যু মিছিল আমাদের জীবনকে অনিশ্চয়তার স্রোতে তো ফেলেইছিলো তারপর এই ইয়াসের ভয়াবহতা অসংখ্য বন্যাকবলিত মানুষের জীবিকা-যাপনের সমস্ত সম্ভাবনাগুলোকেও প্রায় নস্যাৎ করে দিয়েছে। লকডাউন - গৃহবন্দী, এই শব্দবন্ধগুলোও এখন তাদের কাছে প্রহসন। গৃহ থাকলে তবেই না মানুষ গৃহবন্দী থাকবে। এই প্রবল দূর্যোগে গৃহসম্বলহীন হয়ে পড়েছে অজস্র মানুষ।

তবুও এই আকালে ওই নিঃস্ব,নির্মোকহীন ভাঙাচোরা মুখগুলোতে হাসি ফোটানোর স্বপ্ন দেখছি আমরা, দেখতে পারছি শুধু আপনাদের সহযোগিতায়, পাশে থাকায়, ভালোবাসায়। যে ভরসায় আপনারা প্রতিবার আমাদের পাশে এসে দাঁড়ান, সে ভরসাটুকু নিয়েই আমরা এগোচ্ছি।

আপনারা সবাই জানেন ইতিমধ্যে দীঘা ও কাকদ্বীপের নানান এলাকায় এখনো যেখানে সেরকমভাবে ত্রাণ এসে পৌঁছায় নি, সেইসমস্ত জায়গায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছে। এবার কাকদ্বীপ এর বুদ্ধপুরে মানুষজন দের হতে কিছু শুকনো খাবার , সাবান এবং আরো বেশ কিছু জিনিস পৌঁছে দেওয়া হলো। পরবর্তীকালে আরও বেশকিছু জায়গায় সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

শুধু এইটুকুই বলবো বাঁকুড়ার এই ৫ টি সংগঠন গতবারের মতো এবারেও এগিয়ে এসেছে আপনাদের ভরসায়,স্নেহে আর আন্তরিকতায়। ক্ষতি কি যদি সবাই মিলে এই আকালেও স্বপ্ন দেখি ভালো রাখার,ভালো থাকার।

এভাবেই পাশে থাকুন, আপনার অল্প সাহায্যও একজনের জীবনসংগ্রামের অস্ত্র হতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন ।
এভাবেই বেঁধে বেঁধে থাকলে আমরা নিশ্চয়ই এই অসময় কাটিয়ে উঠব। উঠবই।
আমাদের সাহায্য পাঠান
Phone pay -9635947869
Paytm -9635947869
Google pay - 9635947869
Account holder - PARTHASARATHI MANDAL
Account no - 35384733622
IFSC - SBIN0015937
হার্দিক || ব্যতিক্রম || মাতৃভূমি || সমব্যথী || স্মাইলস ।।

'ইয়াসে' বিপর্যস্ত মানুষের জন্য...“এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও,মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়া...
30/05/2021

'ইয়াসে' বিপর্যস্ত মানুষের জন্য...

“এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও,
মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।”
কাজ চলছে! কাজ চলছে পাশে থাকার।
চলবেও। মানুষের এই অসময়ে যতটুকু মানুষের পাশে থাকা যায় ; সেটাই তো মনুষ্যত্ব। আপনাদের সবাইকে অজস্র ভালোবাসা এভাবে এগিয়ে আসার জন্য। বাঁকুড়ার এই কয়েকটি ছাত্র সংগঠন ভালোবাসবার যে স্বপ্নটা দেখেছিলো,আপনাদের ভালোবাসা ছাড়া হয়তো তা পূরণ হতো না ।এভাবেই পাশে থাকবেন।
ইতিমধ্যে দীঘা ও কাকদ্বীপের নানান এলাকায় এখনো যেখানে সেরকমভাবে ত্রাণ এসে পৌঁছায় নি,সেইসমস্ত জায়গায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছে। দীঘার বেশকিছু জায়গায় পানীয় জল নেই, সেই সমস্ত স্থানে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। পরবর্তীকালে আরও বেশকিছু জায়গায় সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
সাথে থাকুন। ভালোবাসুন।
হার্দিক || ব্যতিক্রম || মাতৃভূমি || সমব্যথী || স্মাইলস ।।
আমাদের সাহায্য পাঠান
Phone pay -9635947869
Paytm -9635947869
Google pay - 9635947869
Account holder - PARTHASARATHI MANDAL
Account no - 35384733622
IFSC - SBIN0015937

Address

Bankura
722101

Telephone

+919635947869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samobyathi - A liberal wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category