Paschim RARH Itihas O Sanskriti Charcha Kendra Library &Museum Bankura

  • Home
  • India
  • Bankura
  • Paschim RARH Itihas O Sanskriti Charcha Kendra Library &Museum Bankura

Paschim RARH Itihas O Sanskriti Charcha Kendra Library &Museum Bankura It is a Museum, Library of Archaeology, History& Culture Regional level Research Organisation .

15/05/2025

আগামী ১৮ ই মে ২০২৫ আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস পালিত হবে পশ্চিম রাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র লাইব্রেরি ও মিউজিয়ামে। সময় :ঐদিন
বিকেল ৪.৩০ মিনিটে। সকল জ্ঞানান্বেষী জনকে সাদর আমন্ত্রণ। থাকবে আলোচনা সভা।

আগামী ১৪ ই এপ্রিল সংবিধান প্রনেতা ড. বি. আর. আম্বেদকরের জন্মদিনে তাঁর জীবন কৃতি বিষয়ে আলোচনা সভা। বক্তব্য রাখবেন মৈনাক অ...
09/04/2025

আগামী ১৪ ই এপ্রিল সংবিধান প্রনেতা ড. বি. আর. আম্বেদকরের জন্মদিনে তাঁর জীবন কৃতি বিষয়ে আলোচনা সভা। বক্তব্য রাখবেন মৈনাক অধিকারী ও বিশিষ্ট আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। স্থান: চর্চাকেন্দ্র ভবন, সময় বিকাল ৪.০০টা

এখনো ঘোর ভাঙ্গে না তোর যে মেলে না তোর আঁখি কাঁটার বনে ফুল ফুটেছে রে...গত রবিবার ১৬ ই মার্চ পলাশ শিমূল নন্দিত চৈত্রের দহন...
18/03/2025

এখনো ঘোর ভাঙ্গে না তোর যে
মেলে না তোর আঁখি
কাঁটার বনে ফুল ফুটেছে রে...
গত রবিবার ১৬ ই মার্চ পলাশ শিমূল নন্দিত চৈত্রের দহন বেলায় পশ্চিম রাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র লাইব্রেরি ও মিউজিয়াম নানা চড়াই উৎরাই পেরিয়ে গৌরবোজ্জ্বল ২৫ বছর অতিক্রমকালে পূজা পর্যায়ের জাগরনের রবীন্দ্রসঙ্গীতে অনুরণিত প্রত্যয় ধ্বনিত হল মাননীয়া শিক্ষিকা সুদীপা মুখার্জি র উদ্বোধনী সঙ্গীতে। এই রাঢ়ের গৌরবময় সম্পদ তার ইতিহাস ও সংস্কৃতি চর্চায় সদা প্রয়াসী রয়েছে ও থাকবে প্রতিষ্ঠানের পূর্বাপর পথচলা। যে দূরদর্শী স্বারস্বত ব্যাক্তিবর্গ এর প্রতিষ্ঠা বিগত ২৫ বছর পূর্বে করে গেছেন তাঁদের গভীর অবদান ও প্রেরণা আমাদের অন্তরে সদা জাগরূক। এ দিন যাঁদের উপস্থিতিতে উজ্জ্বল হল সভা : প্রধাণ অতিথি রূপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের মাননীয় অধ্যাপক ড প্রেমাংশু চক্রবর্তী বক্তব্য , জীবনকৃতি সম্মাননা নবতিপর গোপাল চন্দ্র পাল, -বালসী পাত্রসায়ের) গ্রন্থাগার আন্দোলনে অমূল্য অবদানের জন্য। অপর জীবনকৃতি সম্মাননা:-অচিন্ত্য জানা মহাশয়কে: সমবায় রূপায়ণ ও জনজাতি ও লোকসংস্কৃতির মৌলিক গবেষণা র জন্য , বক্তব্য রাখলেন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম দে, সভানেত্রী প্রণতি সেনগুপ্ত, বিশিষ্ট প্রত্নতত্ত্ব গবেষক জলধর হালদার, কারা দপ্তর পদস্থ আধিকারিক অপূর্ব সেন, অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, ক্রীশ্চান কলেজ ইতিহাস শিক্ষিকা তানিয়া পাল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সোমা সন্নিগ্রাহী, নবীন গবেষক অধ্যাপক শোভন ঘোষাল, ইতিহাসের ছাত্রী ক্রেসিডা চট্টোপাধ্যায় প্রমূখজন। উপস্থিত ছিলেন রেভেনিউ কমিশনার জয়দীপ মুখোপাধ্যায়, খেয়ালী পত্রিকা সম্পাদক গিরীন্দ্র শেখর চক্রবর্তী, অনিল বরণ বন্দ্যোপাধ্যায়, মৈনাক অধিকারী, তৃষ্ণা ধবল,পাপিয়া নন্দী সহ শতাধিক নবীন ও প্রবীণ বিশিষ্ট জ্ঞানান্বেষী জন। সঞ্চালনায় ছিলাম যেমন বিগত দুই দশক রয়েছি - চন্দন শুক্ল।

আগামীকাল ১৬ ই মার্চ চর্চা কেন্দ্রের ২৫ বছর। ২০০০-২০২৫..জ্ঞানান্বেষীজন সকলকে সাদর আমন্ত্রণ। সময় সকাল ১০ টা।স্থান : চর্চা ...
15/03/2025

আগামীকাল ১৬ ই মার্চ চর্চা কেন্দ্রের ২৫ বছর। ২০০০-২০২৫..জ্ঞানান্বেষীজন সকলকে সাদর আমন্ত্রণ। সময় সকাল ১০ টা।স্থান : চর্চা কেন্দ্র ভবন।

হে দরদী তুমরাই জানো....সূদূর অতীতের পৃথিবীর মহাদেশীয় সঞ্চারনে কেমন করে দক্ষিণ গোলার্ধ থেকে আমাদের ভারতীয় উপমহাদেশের  ভূখ...
10/12/2024

হে দরদী তুমরাই জানো....
সূদূর অতীতের পৃথিবীর মহাদেশীয় সঞ্চারনে কেমন করে দক্ষিণ গোলার্ধ থেকে আমাদের ভারতীয় উপমহাদেশের ভূখন্ড উত্তরে উঠে এল, প্রায় ৯ কোটি বছরের প্রাচীন এ রাঢ় ভূমির প্লিস্টোসীন পর্বে ল্যাটারাইটের লালমাটির এ দিগন্ত তৈরি হল। এ ই প্রাকৃতিক ঐতিহ্য কিভাবে সাংস্কৃতিক ঐতিহ্যের রূপান্তর প্রাগৈতিহাসিক মানব সংস্কৃতি র প্রস্তর হাতিয়ার নির্মাণ পর্ব থেকে খাদ্য উৎপাদক, সংরক্ষণ চাষাবাদের সূচনা ঘটল, ক্রমে ধাতুতত্ত্বের বিকাশ, আমাদের এলাকার আদি ঐতিহাসিক জৈন বৌদ্ধ যুগ বিকশিত হল বাঁকুড়া জেলার ইতিহাসের দৃশ্য দেখে শুনে গেল যারা তারা বাঁকুড়া খৃষ্টান কলেজের ইতিহাস বিভাগের ২১ জন ছাত্র ছাত্রী। মিউজিয়ামে সংরক্ষিত প্রত্নবস্তু সমূহের পরিদর্শন। একেবারে হাতে কলমে চর্চা। যাতে তাদের মনে থাকে। সঙ্গে ছিলেন কলেজের বিভাগীয় শিক্ষিকা তানিয়া পাল। সঙ্গে ছিল চর্চা কেন্দ্রের গ্রন্থাগারিক সুশান্ত গাঙ্গুলী। আমাদের প্রতিষ্ঠানে প্রায় প্রতি বছর তারা এই শিক্ষাগত ভিজিট করে থাকেন। আমরা পেলাম একদম নতুন একঝাঁক কে যারা আমাদের বাঁকুড়া কে নিয়ে দক্ষিণবঙ্গ কে চর্চা করবে ভালবাসবে।

পশ্চিমরাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে গ্রন্থপ্রকাশ আগামী ৮ ই ডিসেম্বর ২০২৪ রবিবার  : বাঁকুড়ার প্রাচীন স্থাপত্য ও প্...
05/12/2024

পশ্চিমরাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে গ্রন্থপ্রকাশ আগামী ৮ ই ডিসেম্বর ২০২৪ রবিবার : বাঁকুড়ার প্রাচীন স্থাপত্য ও প্রত্নচর্চা : উৎসাহীজনকে জানাই সাদর আমন্ত্রণ। সময় বেলা ২.৩০ মিনিট।

এমনকি বাংলাতেও পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্য সাহিত্যপ্রতিভার আলোকে সতত মুগ্ধ সচেতন মনন তথা কলকাতার বিদ্বৎসমাজে ...
04/08/2024

এমনকি বাংলাতেও পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্য সাহিত্যপ্রতিভার আলোকে সতত মুগ্ধ সচেতন মনন তথা কলকাতার বিদ্বৎসমাজে তাঁর ৪০০ বছর বর্ষপূর্তিতে আজ থেকে ষাট বছর আগে ১৯৬৪ সালে যে উদ্দীপনা অনুভূত হয়েছিল তার ফলস্বরূপ শেক্সপিয়রের উপর প্রকাশিত হয় মহামতি পন্ডিতবর্গের রচিত একটি অমূল্য সংকলন। কিন্তু বিগত অর্ধ শতাব্দীতে তা বঙ্গে এমনকি কলকাতাতেও সম্পূর্ন লোকচক্ষু র অন্তরালে চলে যায়। তাকে পুনরূদ্ধার করে আবার প্রকাশ ঘটবে পশ্চিমরাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র লাইব্রেরি ও মিউজিয়াম বাঁকুড়া উদ্যোগে আগামী ১১ ই আগস্ট ২০২৪ বিকেল ৪.৩০ মিনিট একটি অনুষ্ঠানে। বিনম্র আমন্ত্রণ সকল জ্ঞানান্বেষীজনকে।

ইতিহাস চর্চার সাব অলটার্ন স্টাডিজ এর রূপকার রনজিৎ গুহ সম্পর্কে বক্তৃতা রাখবেন বিশিষ্ট ও বরিষ্ঠ ইতিহাস বিদ অধ্যাপক গৌতম ভ...
16/02/2024

ইতিহাস চর্চার সাব অলটার্ন স্টাডিজ এর রূপকার রনজিৎ গুহ সম্পর্কে বক্তৃতা রাখবেন বিশিষ্ট ও বরিষ্ঠ ইতিহাস বিদ অধ্যাপক গৌতম ভদ্র আগামী ১৮ ই ফেব্রুয়ারী ২০২৪, বিকেল ৪.৩০, চর্চা কেন্দ্র ভবনে। জানাই সাদর আমন্ত্রণ।

আজ বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রীনগর পল্লীতে পশ্চিম রাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র লাইব্রেরি ও ম...
31/01/2024

আজ বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রীনগর পল্লীতে পশ্চিম রাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র লাইব্রেরি ও মিউজিয়ামে অনুষ্ঠিত হল ' ঐতিহ্য ভূগোলের আলোকে রাঢ়বঙ্গ ' শীর্ষক আলোচনা সেমিনার। এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান প্রফেসর ড. প্রেমাংশু চক্রবর্তী। সভাপতি ছিলেন বাঁকুড়া খ্রীষ্টান কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সুব্রত পান। প্রেমাংশুবাবু বক্তব্যে ঐতিহ্য ভূগোলের তাত্বিক দিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর তথ্য ও বিশ্ব দরবারে তার প্রদর্শন ও
প্রতিষ্ঠায় করনীয় বিষয়গুলি তুলে ধরেন। যা শ্রোতাদের ঋদ্ধ করে।
বাঁকুড়া সহ রাঢ়ের অন্যান্য ঐতিহ্যের পাশাপাশি চর্চা কেন্দ্র টি বিগত ২৪ বছরে ঐতিহ্য ও ইতিহাস চর্চায় নিজেই এক ঐতিহ্যসম প্রতিষ্ঠান হয়ে উঠেছে। সভাপতি ড. সুব্রত পান ভারত ভ্রমনকালে আমেরিকান লেখক মার্ক টোয়েনের ভারতের ঐতিহ্য সম্পর্কে মনোজ্ঞ বক্তব্য রাখেন। এরপর চর্চা কেন্দ্রের গবেষক ও গাইড চন্দন শুক্ল তার বক্তব্যে রাঢ়ের ভূতত্ত্ব থেকে ঐতিহ্য যোগসূত্র ও প্রত্নতাত্ত্বিক বিশিষ্টতা তুলে ধরেন। পরিশেষে দর্শকদের মধ্যে থেকে বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন শিক্ষক শান্তব্রত সেন বক্তব্য রাখেন।

পাঠকের সমক্ষে উন্মোচিত হল "রাজবৃত্তে রাঢ়ের প্রজাজীবন" জনসাধারণের জীবনের সাবঅলটার্ন হিস্ট্রি। উদ্বোধক প্রেসিডেন্সী বিশ্বব...
05/11/2023

পাঠকের সমক্ষে উন্মোচিত হল "রাজবৃত্তে রাঢ়ের প্রজাজীবন" জনসাধারণের জীবনের সাবঅলটার্ন হিস্ট্রি। উদ্বোধক প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক রূপেন্দ্রকুমার চট্টোপাধ্যায়, গ্রন্থকার সুদীপ্ত পোড়েল, বিশিষ্ট গবেষক অজয় ঘোষ,সুবক্তা ডা. অমিতাভ চট্টরাজ, প্রাবন্ধিক কবি
সম্পাদক মধুসূদন দরিপা, অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায় প্রমূখজনের বক্তব্য ও বাঁকুড়ার বহূ জ্ঞানান্বেষীজনের সাগ্রহ উপস্থিতি উল্লেখ্য।

জ্ঞানান্বেষীজন সাদর আমন্ত্রণ
03/11/2023

জ্ঞানান্বেষীজন সাদর আমন্ত্রণ

২১শে মে ২০১৬ তারিখটি খ্যাতিমান এভারেষ্টজয়ী শহীদ পর্বতারোহী বাঁকুড়ার সুসন্তান সুভাষ পালের সাফল্য আমাদের সতত প্রেরনার। এই ...
21/05/2023

২১শে মে ২০১৬ তারিখটি খ্যাতিমান এভারেষ্টজয়ী শহীদ পর্বতারোহী বাঁকুড়ার সুসন্তান সুভাষ পালের সাফল্য আমাদের সতত প্রেরনার। এই দিনেই তিনি শিখর জয় করেছিলেন। তাঁর স্মৃতিতে বাঁকুড়া নেচার এক্সপ্লোরেশন একাডেমী র উদ্যোগে ও পরিচালনায় ও পশ্চিমরাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র লাইব্রেরি ও মিউজিয়াম এর সহায়তায়, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজও হাসপাতালের দ্বারা আজ ২১ শে মে ২০২৩ এই রক্তদান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিপ্রদাস মিদ্যা, বিশাখা পাল (সুভাষ পালের স্ত্রী), সেক আলিমুদ্দিন, গৌতম দে, প্রনতি সেনগুপ্ত, রাজীব ও কস্তুরী হাজরা, প্রমূখজন ও আরো অনেকে।

1) sk alimuddin
2) pintu gorai
3) Arup patra karmakar
4) souvik bhakt
5) Ranjit patra
6) Rajesh rahaman
7) Shahadat hossion
8) Sourin bid
9) Debopriyo
10) Subrata bag
12) Kajal day
13) Haradhon karmakar
14) Munna pal
15) Rajib hazra
16) Ashim pal
17) Soumyadeep pal
18) Ujjal chakravorty
19) Monirul islam
20) Tanushree Gorai
21) Deep kumbhakar
22) Pappu khan
23) Milan poti
24) Madhusudan gorai
25) Jayanta Pal
26) Pranab pal
27) Monojog kundu
28)Mithun nandi
29)Minhaz Ziya Mollah
30)Bisakha Paul
31) Uday das
32) Paritosh Layek
33) Sk Saju
34) Mustafa Mirza
35) Subhodip Pal
36) Saileswar Marik
37) Bubun Biswas
38) Rakesh Ruidas
39) Susanta Ganguly
40) Saheb Uddin
41) Golam Ambia
42) Buddhadeb Das
43)Sourav Layek
44) Asish Dey
45) Samrat Sarkar
46) Anjan S**t
যুবা যারা রক্তদাতা এ মহতী দানের মধ্য দিয়ে রক্তদান কর্মসূচীকে সফল করে তোলার জন্য সকলকে জানাই বিনম্র কৃতজ্ঞতা, নমস্কার ও অভিনন্দন।

Address

Srinagar Palli Gobindanagar Ailakundi Road
Bankura

Opening Hours

Wednesday 4pm - 8pm
Friday 4pm - 8pm
Sunday 4pm - 8pm

Telephone

+918617565986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paschim RARH Itihas O Sanskriti Charcha Kendra Library &Museum Bankura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Paschim RARH Itihas O Sanskriti Charcha Kendra Library &Museum Bankura:

Share

Category