আমার বাঁকুড়া

আমার বাঁকুড়া আমার জেলা, আমার শহর

গঙ্গায় ঝাঁপ  দেওয়ার আগে শেষ গান লিখলেন," আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি!"সাথে সাথেই শেষ হয়ে গেল স্বর্ণ যুগের এক ...
09/07/2025

গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে শেষ গান লিখলেন,
" আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি!"

সাথে সাথেই শেষ হয়ে গেল স্বর্ণ যুগের এক গীতিকারের জীবন!
তিনি হলেন পুলক বন্দ্যোপাধ্যায় (১৯৩১- ১৯৯৯)

ছাত্রজীবন থেকেই কবিতা,গান লেখার নেশা। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক। পুলক বন্দ্যোপাধ্যায় দ্রুত গান লিখতে পারতেন।

অনেকদিন পর একদিন পুলক বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে এলেন। হেমন্ত মুখোপাধ্যায় বেশ কিছুক্ষণ পরে বাথরুম থেকে স্নান করে বেরোলেন। পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে বললেন: হেমন্ত, কতদিন পরে এলে, একটু বসো। পুলক বন্দ্যোপাধ্যায় ডায়েরি বার করে বসে বসে একটা গান লিখে ফেললেন,
" কতদিন পরে এলে একটু বোসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোন।"
হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন সেই গান।

তারপর আরো কত গান,
"একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম।"

একবার প্লেনে এক সুন্দরী বিমানবালাকে দেখে লিখে ফেললেন,
"ও চাঁদ সামলে রেখো জোছনাকে/ কারো নজর লাগতে পারে। "

এক সুন্দরী ভদ্রমহিলার কান থেকে একটা ঝুমকো পড়ে যেতে দেখে লিখলেন একটি গান,
"জড়োয়ার ঝুমকো থেকে একটি মতি খসে পড়েছে, আমি কুড়িয়ে নিয়েছি।"

তারপর,
" মা, মাগো মা, মা গো মা, আমি তোমার কোলে... "

" ক ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে। "

এই বর্ষা দিনে,
" রিমঝিম বৃষ্টি... "

পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দের জন্যে সবথেকে বেশি গান লিখেছেন।

আরতী মুখার্জি গাইলেন,
" এক বৈশাখে দেখা হল দুজনার।"
" যদি আকাশ হতো আঁখি।"

শ্যামল মিত্র গাইলেন,
" আমি তোমার কাছে ফিরে আসব।"
" ধরো কোন এক গানের পাখি। "

তারপর লতা মঙ্গেশকারের কণ্ঠে,
" আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো।"
" নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা। "

কিশোর কুমার গাইলেন,
আজ মিলনতিথির পূর্ণিমা চাঁদ মোছায়। "

পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানের জন্যে কেরিয়ারের শুরুতে কুমার শানুর নাম ছড়িয়ে পড়েছিল,
" অমরশিল্পী তুমি কিশোরকুমার, তোমায় জানাই প্রণাম।"

হৈমন্তী শুক্লার তখন বাজার খুব খারাপ। পুলক বন্দ্যোপাধ্যায়কে এসে ধরলেন।পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে-র জন্য রেখে দেওয়া দুটো গান হৈমন্তীকে দিলেন। হৈমন্তী শুক্লা আবার গানের জগতে ফিরে এলেন। সেই গান দুটি হল,
" আমার বলার কিছু ছিল না।"
" ঠিকানা না রেখেই ভালোই করেছ বন্ধু।"

জীবনের শেষদিকে প্রায়ই গঙ্গার ঘাটে একা বসে থাকতেন।
মৃত্যুর দু'দিন আগে ৫ সেপ্টেম্বর শেষগান লিখলেন,
" আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি।"

এর দু'দিন পর গঙ্গায় ঝাঁপ দিলেন।
মান্না দে সেই গান পরে রেকর্ড করলেন।
শোনা যায়, এই গান রেকর্ড করার মান্না দের চোখ জলে ভরে গেছিল!

স্বর্ণ যুগের বাংলা গানের এক হীরে চিরতরে হারিয়ে গেলেন!

An Animesh
✍️ পীযূষ দত্ত

68122/68121 পুরুলিয়া হাওড়া পুরুলিয়া মেমু (ভায়া মশাগ্রাম) ৩০ শে জুন হাওড়া থেকে এবং ১ লা জুলাই পুরুলিয়া থেকে যাত্রা ...
30/06/2025

68122/68121 পুরুলিয়া হাওড়া পুরুলিয়া মেমু (ভায়া মশাগ্রাম) ৩০ শে জুন হাওড়া থেকে এবং ১ লা জুলাই পুরুলিয়া থেকে যাত্রা শুরু করবে।

🚉 ৬৮১২২ পুরুলিয়া হাওড়া মেমু 🚆
পুরুলিয়া থেকে ছাড়বে ভোর ৪:০০
আদ্রা থেকে ভোর ৪:৫৩
ঝান্টিপাহাড়ি থেকে সকাল ৫:২৪
ছাতনা থেকে সকাল ৫:৩২
বাঁকুড়া থেকে সকাল ৬:০০
বেলিয়াতোড় থেকে সকাল ৬:৩০
সোনামুখি থেকে সকাল ৭:০০
মশাগ্রাম থেকে সকাল ৯:৪৫
হাওড়া পৌঁছাবে সকাল ১১:৪০

🚆 ৬৮১২১ হাওড়া পুরুলিয়া মেমু 🚉
হাওড়া থেকে ছাড়বে বিকাল ৪:১৫
মশাগ্রাম থেকে সন্ধ্যা ৬:৩৫
সোনামুখি থেকে রাত ৮:৫০
বেলিয়াতোড় থেকে রাত ৯:২৩
বাঁকুড়া থেকে রাত ১০:১০
ছাতনা থেকে রাত ১০:২৪
ঝান্টিপাহাড়ি থেকে রাত ১০:৩৫
আদ্রা থেকে রাত ১১:০০
পুরুলিয়া পৌঁছাবে রাত ১১:৫৫





সরাসরি মশাগ্রাম হয়ে, বাঁকুড়া থেকে হাওড়া যাবার ট্রেনের সূচনা হচ্ছে আগামীকাল ২৮.০৬.২০২৫ থেকে। এটি শুধুমাত্র আনুষ্ঠানিক ...
27/06/2025

সরাসরি মশাগ্রাম হয়ে, বাঁকুড়া থেকে হাওড়া যাবার ট্রেনের সূচনা হচ্ছে আগামীকাল ২৮.০৬.২০২৫ থেকে।

এটি শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধন সময়সূচি।

দুপুর ১:৩০ > পুরুলিয়া থেকে ছাড়বে।
২:৩০ > আদ্রা থেকে ছাড়বে।
৩:৪০ > বাঁকুড়া থেকে ছাড়বে।
সন্ধ্যা ৭:২৩ > মশাগ্রাম থেকে ছাড়বে।
রাত্রি ৯:৩০ > হাওড়ায় পৌঁছাবে।


বাঁকুড়া জেলার গর্ব।
04/05/2022

বাঁকুড়া জেলার গর্ব।

শাক সব্জি লাগানোর বর্ষপঞ্জী।
22/11/2021

শাক সব্জি লাগানোর বর্ষপঞ্জী।

 #বিশ্ববাংলা_শারদ_সম্মান_২০২১
12/10/2021

#বিশ্ববাংলা_শারদ_সম্মান_২০২১

শুরু হয়েছে বাঁকুড়া জেলা বইমেলা।  ২৭শে ডিসেম্বর ২০২০ থেকে ০১ লা জানুয়ারি ২০২১ পর্যন্ত।
27/12/2020

শুরু হয়েছে বাঁকুড়া জেলা বইমেলা। ২৭শে ডিসেম্বর ২০২০ থেকে ০১ লা জানুয়ারি ২০২১ পর্যন্ত।

29/08/2019

Plan ur dream house & enjoy

শরতের আগমন বার্তা.মেঘের ঘনঘটা, কমলপুর, বাঁকুড়া.
20/09/2018

শরতের আগমন বার্তা.মেঘের ঘনঘটা, কমলপুর, বাঁকুড়া.

বাংলার অপরূপ রূপ আমাদের মুকুটমনিপুর, বাঁকুড়া
28/07/2018

বাংলার অপরূপ রূপ আমাদের মুকুটমনিপুর, বাঁকুড়া

22/07/2018

."ɐɥɥɔǝɥqns ɹǝɥʇoɹ oʇƖn" সবাইকে

30/05/2018

শোনা যাচ্ছে, তেলের দাম বাড়ায় নাকি চপের দাম বাড়তে চলেছে|😀😁

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার বাঁকুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share