09/04/2026
বাঁকুড়া শহর আজও বহু মৌলিক সমস্যার সঙ্গে প্রতিদিন লড়াই করছে।
একদিকে ভাঙাচোরা রাস্তা, অন্যদিকে যানজট, অপর্যাপ্ত ড্রেনেজ, ড্রেনে পড়ে দীর্ঘদিনের পলি ও প্লাস্টিক, পানীয় জলের সমস্যা, রাতের অপ্রতুল আলোর ব্যবস্থা—সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ।
🚶 ফুটপাত দখল এখন শহরের অন্যতম বড় সমস্যা। পথচারীদের জন্য তৈরি ফুটপাত দোকান, অবৈধ স্টল ও দখলের কারণে ব্যবহারই করা যায় না। ফলে মানুষকে বাধ্য হয়ে মূল রাস্তায় হাঁটতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। শহরের বাইপাশের অধিকাংশ এলাকা সামনের অংশ বাঁশের বেড়া। ফলে বড়ো গাড়ি দাঁড়াচ্ছে রাস্তার ওপরেই। শহরের ভেতর শপিং মলগুলির পার্কিং ব্যাবস্থায় কোনো সুনির্দিষ্ট প্ল্যানিং নেই। চার চাকা নিয়ে শপিং মল কেনা কাটা করতে আসতে পারে না শহরের বাইরের মানুষ।
তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রুটবিহীন অতিরিক্ত টোটোর সংখ্যা শহরের যানজটকে আরও ভয়াবহ করে তুলেছে। যেখানে যেখানে যাত্রি হাত তুললেই হঠাৎ দাঁড়িয়ে পড়ে টোটো। ফলে পিছন থেকে আসা গাড়িগুলির পক্ষে যে কোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে। কোনও নির্দিষ্ট নিয়ম বা রুট ছাড়া যত্রতত্র টোটো চলাচল ও দাঁড়িয়ে থাকা শহরের প্রধান রাস্তাগুলোকে প্রায় অচল করে দিচ্ছে।
🚦 এর সঙ্গে রয়েছে সংকীর্ণ ও ভিড়াক্রান্ত রাস্তা, অপরিকল্পিত পার্কিং, ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব এবং সামান্য বৃষ্টিতেই জল জমার সমস্যা।
🌧️ সামান্য বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়।
🚦 গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব দেখা যায়।
💧 অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে।
🏥 শহরের স্বাস্থ্য পরিষেবাতেও আরও উন্নতির প্রয়োজন।
🚌 বাসস্ট্যান্ড ও শহরের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এখন সময়ের দাবি।
🌳 পার্ক, খেলার মাঠ ও সাধারণ মানুষের বিশ্রামের জন্য আরও উন্মুক্ত পরিসর দরকার।
আমরা বাঁকুড়াবাসী উন্নয়ন চাই, শুধু প্রতিশ্রুতি নয়—বাস্তব পরিবর্তন চাই।
একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত বাঁকুড়া শহর গড়ে তোলা এখনই জরুরি।
আপনার এলাকায় সবচেয়ে বড় সমস্যা কী? কমেন্টে জানান।
#বাঁকুড়া #বাঁকুড়াশহর
#রূপসী_বাঁকুড়া