Souvik Patra MLA

Souvik Patra MLA এম এল এ ২৫১ তালডাংরা বিধানসভা
বিজেপি
সভাপতি বিজেপি তালডাংরা মন্ডল ৩
সদস্য সিমলাপল পঞ্চায়েত সমিতি (১৪নং)

30/05/2026
খাতড়া মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দের উপস্থিতি তে প্রশাসনিক বৈঠকে হলো এই বৈঠকে আমি নিজেও উপস্থিত ছিল...
29/05/2026

খাতড়া মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দের উপস্থিতি তে প্রশাসনিক বৈঠকে হলো এই বৈঠকে আমি নিজেও উপস্থিত ছিলাম।।

অন্নপূর্ণা যোজনা  নিয়ে আর কোনো বিভ্রান্তি নয়....১লা জুন থেকে টাকা পাওয়ার আগে জেনে নিন আসল সত্য, পাড়ার চায়ের দোকানের আলো...
29/05/2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কোনো বিভ্রান্তি নয়....

১লা জুন থেকে টাকা পাওয়ার আগে জেনে নিন আসল সত্য, পাড়ার চায়ের দোকানের আলোচনা বা হোয়াটসঅ্যাপের ভুলভাল মেসেজে কান দিয়ে প্যানিক করবেন না,কোনো যোগ্য মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত না হন।

নিচের নিয়মগুলো ভালো করে মিলিয়ে নিন:

কারা এই টাকা পাবেন না (বয়সের শর্ত):
যাদের বয়স ২৫ বছরের কম কিংবা ৬০ বছরের বেশি, তারা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই টাকা পাওয়ার যোগ্য।

স্বামীর বা পরিবারের অন্য কারো চাকরি/উপার্জন কি বাধা হবে?
একেবারেই নয়! আপনার স্বামী সরকারি বা বেসরকারি যত বড় অফিসারই হোন না কেন, কিংবা পরিবারের অন্য কেউ (বাবা, দাদা, ভাই, মা, বোন) যত ইচ্ছাই উপার্জন করুক বা ইনকাম ট্যাক্স দিক—তাতে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। শর্ত শুধু একটাই, আপনার নিজের যেন কোনো সরকারি ফিক্সড বেতনের চাকরি বা নিজস্ব ট্যাক্স দেওয়ার মতো আয় না থাকে।

কারা এই অনুদান পাবেন না (চাকরি ও করের শর্ত):
কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য সরকার, সরকারি স্কুল, পঞ্চায়েত বা মিউনিসিপালিটির অধীনে কোনো ফিক্সড বেতনে চাকরি করেন, তবে তিনি টাকা পাবেন না।
যারা সরকারি চাকরি থেকে নিজে সরাসরি পেনশন পান, তারাও পাবেন না।

যারা বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসা (দোকান, বুটিক ইত্যাদি) করেন এবং বছরে ১২ লক্ষ টাকার ওপর আয় করে ইনকাম ট্যাক্স (Income Tax) দেন, তারা এই ৩০০০ টাকা পাবেন না। (তবে ব্যবসা/চাকরি থাকা সত্ত্বেও যদি আপনি ট্যাক্স স্ল্যাবের নিচে থাকেন এবং ইনকাম ট্যাক্স না দেন, তবে আপনি অবশ্যই টাকা পাবেন)।

পেনশন ও ফ্যামিলি পেনশনের নিয়ম:
স্বামী জীবিত আছেন এবং পেনশন পান, কিন্তু স্ত্রী গৃহবধূ—সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।
কিন্তু, স্বামীর অবর্তমানে স্ত্রী যদি তাঁর জায়গায় 'ফ্যামিলি পেনশন' সরাসরি নিজের নামে পান, তবে তিনি আর এই যোজনার জন্য আবেদন করতে পারবেন না।

নাগরিকত্ব ও স্পেশাল ছাড় (এসআইআর/সিএএ নিয়ম):
২০২৬ সালের এসআইআর (SIR)-এ যাদের নাম বৈধ নাগরিক হিসেবে কাটা গেছে, তারা এই টাকা পাবেন না।
তবে দুটি বিশেষ ছাড় রয়েছে: ১) যারা সিএএ (CAA)-তে আবেদন করেছেন (সার্টিফিকেট এখনো পাননি), তারা টাকা পাবেন। ২) যাদের নাম ভুলবশত এসআইআর-এ ওঠেনি বা কাটা গেছে এবং তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তারাও টাকা পাবেন।

নতুন করে কি আবেদন করতে হবে?
হ্যাঁ। যারা এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পাচ্ছিলেন, তারা ‘অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার’-এর ৩০০০ টাকা পাবেন। কিন্তু নতুন করে আবেদন করতে হবে।

যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা যাদের সবেমাত্র ২৫ বছর বয়স হলো, তারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজে বা সাইবার ক্যাফেতে গিয়ে নতুন রেসিপিয়েন্ট হিসেবে আবেদন করতে পারবেন।

ব্যাংক অ্যাকাউন্টের দুটি জরুরি কাজ (অবশ্যই করুন):
১) আধার লিঙ্ক: আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটির সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যাতে কোনো ভুতুড়ে অ্যাকাউন্ট আপনার টাকা না খেতে পারে।

২) ডিবিটি (DBT) অ্যাক্টিভেশন: আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে যে অ্যাকাউন্টে সরকারি সুবিধা পেতে চান, সেটিতে ব্যাংকে গিয়ে ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ডিবিটি অপশনটি চালু করে নিন। এটি মাত্র কয়েক মিনিটের কাজ।

আজকের দিনে বিভিন্ন স্বার্থে মানুষকে ভুল বোঝানোর লোক প্রচুর বেড়ে গেছে। তাই কনফিউশন দূর করতে এবং সাধারণ মানুষের উপকার করতে এই তথ্যগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে দিন.....

জেলার বিশেষ বৈঠকে উপস্থিত ছিলাম
28/05/2026

জেলার বিশেষ বৈঠকে উপস্থিত ছিলাম

🙏🙏🙏
28/05/2026

🙏🙏🙏

আজ পবিত্র রহিন পরবের শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।রহিন পরব শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ...
28/05/2026

আজ পবিত্র রহিন পরবের শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রহিন পরব শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষিজীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক আবেগের নাম। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, মাটির প্রতি ভালোবাসা এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার এক অনন্য বার্তা বহন করে এই পরব।
গ্রামের মাঠে মাঠে যখন নতুন আশার আলো জ্বলে ওঠে, কৃষকের মুখে ফুটে ওঠে হাসি, তখনই রহিনী পরব আমাদের মনে করিয়ে দেয়— একতা, পরিশ্রম ও মানবতার শক্তিই সমাজকে এগিয়ে নিয়ে যায়।
আসুন, এই শুভ দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি মানুষের পাশে থাকার, সমাজের উন্নয়নের জন্য একসাথে কাজ করার এবং আমাদের সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে আরও গর্বের সঙ্গে তুলে ধরার।
পবিত্র রহিনী পরব সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন আশার বার্তা নিয়ে আসুক।
শুভ রহিনী পরব। 🙏

28/05/2026

শাসকের আইন চলবে না❌
আইনের শাসন চলবে ✅

Address

Bikrampur, Krishnapur
Bankura
722151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Souvik Patra MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share