10/03/2026
বিচার চেয়ে আক্রান্ত, মধুবনীতে গ্রাম প্রধানের ছেলের নেতৃত্বে গণপিটুনি; মৃত্যু মুসলিম মহিলার
বিহারের মধুবনী জেলার ঘোগারডিহার আমহি গ্রামে জনতার আক্রমণে আহত হয়ে মৃত্যু হল রোশন খাতুন নামক এক মুসলিম মহিলার। গ্রাম্য বিরোধ মেটানোর জন্য গ্রামপ্রধানের কাছে সাহায্য চাইতে গেলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর ওপর হামলা এবং গত ১ মার্চ পাটনা মেডিকেল কলেজে আক্রান্ত মহিলার মৃত্যু হয়। ইতিমধ্যেই এই ঘটনার জেরে পুলিশ স্থানীয় গ্রামপ্রধানের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
দ্য কুইন্ট-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, আমহি গ্রামের গ্রাম প্রধানের ছেলে মনু সিং এবং তাঁর সঙ্গে আরও কিছু ব্যক্তি রোশন খাতুনকে লাঞ্ছিত করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে, স্থানীয় বিরোধ মেটাতে গ্রাম প্রধানের কাছে গেলে তাঁকে খুঁটির সাথে বেঁধে মারধোর করা হয়। এই সময় তিনি উপবাসে ছিলেন।
want justice.