Bankura Police Station

Bankura Police Station This is official page of Bankura Police station

পথ নিরাপত্তা সপ্তাহ – ষষ্ঠ দিন পথ নিরাপত্তা সপ্তাহের ষষ্ঠ দিনে বাঁকুড়া মিউনিসিপালিটি হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ...
08/08/2026

পথ নিরাপত্তা সপ্তাহ – ষষ্ঠ দিন
পথ নিরাপত্তা সপ্তাহের ষষ্ঠ দিনে বাঁকুড়া মিউনিসিপালিটি হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং নিরাপদে পথ চলার বিষয়ে সচেতন করা হয়।
নিরাপদ সড়ক, নিরাপদ জীবন—
ট্রাফিক নিয়ম মেনে চলুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন।

পথ নিরাপত্তা সপ্তাহের পঞ্চম দিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাঁকুড়া থানা ও বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের উদ্যোগে আজ বা...
07/08/2026

পথ নিরাপত্তা সপ্তাহের পঞ্চম দিন
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাঁকুড়া থানা ও বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের উদ্যোগে আজ বাঁকুড়া কাটজুরিডাঙ্গার সরস্বতী ক্লাব প্রাঙ্গণে এলিমেন্টারি ট্রেনিং স্কুলের প্রায় ৯০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ট্র্যাফিক সচেতনতা বিষয়ক 'বসে আঁকো' প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিরাপত্তা, সড়ক পরিবহন আইন মেনে চলা, ট্র্যাফিক সিগন্যালের গুরুত্ব, পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
সচেতনতাই নিরাপদ সড়কের প্রথম ধাপ।
নিয়ম মেনে চলুন, নিরাপদে থাকুন।

পথ নিরাপত্তা সপ্তাহ – চতুর্থ দিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ বাঁকুড়া থানা ও বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের যৌথ উদ্যো...
06/08/2026

পথ নিরাপত্তা সপ্তাহ – চতুর্থ দিন
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ বাঁকুড়া থানা ও বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের যৌথ উদ্যোগে বাঁকুড়া সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল এবং জগদল্লা গোরাবাড়ি মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যালয়-এ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ট্র্যাফিক নিয়ম মেনে চলা, রাস্তা নিরাপদে পারাপার, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার, গাড়িতে সিটবেল্ট পরিধান এবং দায়িত্বশীল পথ ব্যবহারকারী হওয়ার গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
শিশু-কিশোরদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।
সচেতনতাই নিরাপত্তা।
ট্র্যাফিক নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন।

পথ নিরাপত্তা সপ্তাহ – তৃতীয় দিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে তৃতীয় দিনে বাঁকুড়া থানা ও বাঁকুড়া সদর ট্রাফিক গার্ডের যৌ...
05/08/2026

পথ নিরাপত্তা সপ্তাহ – তৃতীয় দিন
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে তৃতীয় দিনে বাঁকুড়া থানা ও বাঁকুড়া সদর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে গোবিন্দনগর বাস স্ট্যান্ডে একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়।
উক্ত শিবিরে বাস ও অন্যান্য যানবাহনের চালক, সহকারী চালক, পথ ব্যবহারকারী এবং সাধারণ নাগরিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি, নিরাপদ সড়ক ব্যবহারে সুস্থ দৃষ্টিশক্তির গুরুত্ব, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও, ছাত্র-ছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ভেদুয়া শালবনী হাই স্কুল, বিকনা প্রাইমারি স্কুল এবং পুরান্দরপুর হাই স্কুল-এ বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ট্রাফিক সিগন্যাল, নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং একজন দায়িত্বশীল পথ ব্যবহারকারী হিসেবে তাদের করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
"সচেতনতা, শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার মধ্য দিয়েই গড়ে উঠবে নিরাপদ সড়ক।"

পথ নিরাপত্তা সপ্তাহের দ্বিতীয় দিন,  আজ বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের যৌথ উদ্যোগে এক বিশেষ সচেতনতাম...
04/08/2026

পথ নিরাপত্তা সপ্তাহের দ্বিতীয় দিন, আজ বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের যৌথ উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বাঁকুড়া জেলা স্কুল ও মিশন বয়েজ স্কুলের প্রায় ১৫০ জন ছাত্র অংশগ্রহণ করে।
স্কুলডাঙা মোড়ে ছাত্রছাত্রীদের মাধ্যমে পথচারী ও মোটরসাইকেল চালকদের মধ্যে চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে নিরাপদে ও ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জী সহ বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের অন্যান্য পুলিশ কর্মীবৃন্দ।

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া সদর থানার উদ্যোগে আজ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা ...
03/08/2026

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া সদর থানার উদ্যোগে আজ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী নীলাদ্রি শেখর দানা, শ্রী অনীশ দাশগুপ্ত, আইএএস, জেলা শাসক, বাঁকুড়া, শ্রী পি. ভি. জি. সতীশ, আইপিএস, পুলিশ সুপার, বাঁকুড়া, শ্রী কৃষাণু রায়, অতিরিক্ত পুলিশ সুপার, বাঁকুড়া, এআরটিও, বাঁকুড়া, ডাঃ পঞ্চানন কুণ্ডু, অধ্যক্ষ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ডাঃ অর্পণ গোস্বামী, এমএসভিপি, সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দের উপস্থিতিতে একটি সচেতনতামূলক বাইক র‍্যালির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহের শুভ সূচনা করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা এবং নিরাপদ সড়ক ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করা।
নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।
ট্রাফিক আইন মেনে চলুন, নিজের ও অন্যের জীবন সুরক্ষিত রাখুন।

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া থানার উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রী ...
06/07/2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া থানার উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জী, ভারপ্রাপ্ত আধিকারিক, বাঁকুড়া থানার নির্দেশনায় একটি বর্ণাঢ্য র‍্যালি এবং "বসে আঁকো" প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রতিযোগী ও অংশগ্রহণকারী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ, দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং সমাজের প্রতি তাঁর অসামান্য অবদানকে স্মরণ ও নতুন প্রজন্মের মধ্যে সেই মূল্যবোধের প্রসার ঘটানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

বাঁকুড়া থানা ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে এ ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে চলবে।

আজ বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্রাফিক-এর উদ্যোগে বাইকের অতিরিক্ত শব্দ দূষণ রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভি...
26/05/2026

আজ বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্রাফিক-এর উদ্যোগে বাইকের অতিরিক্ত শব্দ দূষণ রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী কিছু মোটরসাইকেল আটক করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের মোটরযানের সাইলেন্সার পরিবর্তন ও শব্দ দূষণ সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন ও অবগত করা হয়।
সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। সকল যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত শব্দযুক্ত যানবাহন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আজ বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয়ের তত্ত্বাবধানে এবং বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের...
15/05/2026

আজ বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয়ের তত্ত্বাবধানে এবং বাঁকুড়া সদর ট্র্যাফিক গার্ডের সহযোগিতায় বাঁকুড়া জুনবেদিয়া মোড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে পথচলতি সাধারণ মানুষ, যানবাহনের চালক ও যাত্রীদের ট্র্যাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার, সিটবেল্ট পরিধান এবং নিরাপদে সড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সকলকে জানানো হয় যে, সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। জনসাধারণও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্র্যাফিক নিয়ম মেনে চলার অঙ্গীকার করেন। নিরাপদ সমাজ ও দুর্ঘটনামুক্ত সড়ক গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”এই ভাবধারাকে সামনে রেখে বাঁকুড়া থানার উদ্যোগে ও বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্...
09/05/2026

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”
এই ভাবধারাকে সামনে রেখে বাঁকুড়া থানার উদ্যোগে ও বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জী মহাশয়ের তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো কবিগুরুর জন্মজয়ন্তী।
এই বিশেষ দিনে থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে উপস্থিত সকলেই শ্রদ্ধা জানান বিশ্বকবিকে। অনুষ্ঠানে উপস্থিত পুলিশকর্মীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী চিন্তাধারা ও সমাজ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

Address

Feeder Road
Bankura
722101

Telephone

+918944037726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bankura Police Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bankura Police Station:

Shortcuts

Share

Category