10/08/2023
হঠাৎ কয়েকজন বামপন্থা নিয়ে কটাক্ষ করেছেন সিপিআইএম কর্মীদের। বলছি আপনারা রাজ্যের অনুন্নয়নের কান্ডারী দের সাথে হাথ মিলিয়ে ছিলেন। এই রাজ্যে পরিকল্পনা মাফিক আরেকটা হলদিয়া হলো না। হলো না আরেকটা টাটার কারখানা। আপনারা যারা টর্চের আলো দিয়ে সব কিছুকে নিজের মতো দেখতে চাইছেন, আপনারা পারবেন বুদ্ধ বাবুকে অসৎ বলে দাবী করতে? পারবেন এই অনুভূতি নিয়ে আপনার কোনো নেতার ছবি দেখাতে। আমরা কখনোই দাবী করি না যে কমিউনিস্ট হতে গেলে জ্যোতি বাবু বা বুদ্ধবাবু কে জানতেই হবে। যেখানে আপনারা দাবী করেন শিবদাস ঘোষের লেখা না পড়লে বোধহয় কমিউনিস্ট হওয়া যায় না। আপনারা ক্ষমতার বিরুদ্ধে শুধু নয়, আপনারা অন্যায়ের সঙ্গে সংঘবদ্ধ হয়েছেন। আপনাদের সো কোল্ড "কমরেড" শিবদাস ঘোষ কি তাই বলেছেন? বামপন্থা কারুর বাপের প্যাটেন্ট নয়। এই পৃথিবীতে যেসব মানুষ উন্নত জীবনের জন্য পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই করছে, তারা সবাই কমিউনিস্ট। সময়ের সাথে সাথে বামপন্থাই বামপন্থার বিকল্প। এ যেমন সিপিআইএমের প্যাটেন্ট নয় তেমনই কোনো দলের বাপের সম্পত্তি নয়। কিছু এস ইউ সি আই কর্মীর সাথে কথা বলে জেনেছি ওরা ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে। অর্থাৎ, ওরা জনগণের সাধারণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিরুদ্ধে। বাকি, বুদ্ধবাবুর মত নেতাদের কমরেড বলে ডাকতে নিশ্চই কারুর কোনো আপত্তি নেই। কমরেডশিপ গর্বের। এবং সেটাও কারুর বাপের সম্পত্তি নয়।
উডল্যান্ডস হসপিটালের এক কর্মীর লেখা
🖊️সৌম্যজিৎ মুখার্জি (কর্মী, উডল্যান্ডস নার্সিংহোম)
★
"আজ সকালে মানে কিছুক্ষন আগে আমি একটা কাজের জন্য হাজরার দিকে আসছিলাম। National Library-তে সিগনাল প্রতিদিনই খেতে হয় তাই আজও খেয়েছিলাম, মানে woodlands multi-speciality hospital এর পাশেই। কিন্তু বুঝিনি আজ পুলিশি তৎপরতা একটু বেশি, আর সিগনালও প্রায় ৫ মিনিট বন্ধ! বুঝতে পারলাম না কিছু, দাড়িয়ে আছি। কিন্তু জনতা অত ঠান্ডা মাথার না, তারা শুরু করলো হর্নবাজি, চেঁচামেচি, পুলিশকে গালাগাল।
হটাৎ করেই একজন ট্রাফিক সার্জেন্ট এসে বললেন, "একটু দাঁড়ান! বুদ্ধবাবু বাড়ি যাচ্ছেন, অ্যাম্বুলেন্সটা বেরিয়ে গেলেই সিগনাল খুলে দেব।
নিমেষের মধ্যে সবাই চুপ, চুপ মানে চুপ।
একটা অ্যাম্বুলেন্স গেলো, কোনো প্রটেকশন ছাড়া, কোনো লোকবল ছাড়া। সিগনাল খুলে গেলো, সব গাড়ি ইঞ্জিন স্টার্ট করল, আর কেউ একজন অস্ফুটে বলে উঠলো, 'এই মানুষটার দরকার, মানুষটা ভালো হয়ে যাক।'
সাদা পাঞ্জাবি আজও সাদা। ❤️