সবজি ATM

সবজি ATM Social Work Activities

08/04/2026

সবজি ATM ওয়েলফেয়ার সোসাইটি,বালুরঘাট দক্ষিন দিনাজপুর। আজ ৮-ই এপ্রিল সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা দিবস। গুটি গুটি পায়ে পথচলা শুরু হয়েছিল ২০২০ সালে কবি কোভিড দাবহে, আজ ষষ্ঠবর্ষ পূর্তি,সপ্তম বর্ষে পদার্পণ। সংস্থার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উদযাপন করা হলো। ❤️❤️❤️

সবজি ATM ওয়েলফেয়ার সোসাইটি, বালুরঘাট দক্ষিন দিনাজপুর। জেলা হাসপাতালে যখন রক্তের জোগান অপ্রতুল ঠিক এই সময়েই জনৈকা রোগি...
28/02/2026

সবজি ATM ওয়েলফেয়ার সোসাইটি, বালুরঘাট দক্ষিন দিনাজপুর। জেলা হাসপাতালে যখন রক্তের জোগান অপ্রতুল ঠিক এই সময়েই জনৈকা রোগিনীর নির্দিষ্ট রক্তের প্রয়োজনে, সোসাইটির আহবানে হাত বাড়িয়ে রক্ত দিতে এগিয়ে এলেন সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির নিয়মিত রক্তদাতা, প্রণব পাল (হাবাই)! আমরা যেমন রোগীর স্বাভাবিক জীবন কামনা করছি তেমনি সোসাইটির পক্ষ থেকেও রক্তদাতা প্রণব পাল কে কুর্নিশ জানাই ! বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন।🙏🙏🙏

25/01/2026

জাতীয় ভোটার দিবস উদযাপন: ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

বালুরঘাটঃ ২৫শে জানুয়ারী রবিবার সকালে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে "মেরা যুবা ভারত" (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবস্থাপনায় এবং সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানটি জটালি মোড়ে অনুষ্ঠিত হয়।

জটালী মোড় থেকে বেলতলা পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়, এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ ভোটারদের সংবর্ধনা দেওয়া হয়। নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস জানান, "জাতীয় ভোটার দিবসের এবারের থিম ছিল 'মাই ইন্ডিয়া, মাই ভোট'। পাশাপাশি ট্যাগলাইন ছিলো 'ইন্ডিয়ান সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্র্যাসি'। নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার এই প্রচেষ্টা নিঃসন্দেহ এক অভিনন্দনযোগ্য প্রয়াস।"

মাই ভারত দক্ষিণ দিনাজপুরের রাজেন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত সকলকে ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য শপথ গ্রহণ করানো হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রেরণা পেয়েছে।

24/01/2026
সবজি ATM ওয়েলফেয়ার সোসাইটি, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। বন্ধুরা...খাদিমপুর স্কুল পাড়ার জনৈকা ডায়ালিসিস পেশেন্টের জরুরী...
20/01/2026

সবজি ATM ওয়েলফেয়ার সোসাইটি, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। বন্ধুরা...খাদিমপুর স্কুল পাড়ার জনৈকা ডায়ালিসিস পেশেন্টের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজনে, সবজি ATM-এর আহবানে সাড়া দিয়ে এগিয়ে এলেন নিয়মিত রক্তদাতা বালুরঘাটের সজল কুন্ডু মহাশয়। হাত বাড়িয়ে ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করছেন। বন্ধুরা,,,,পাশে থাকুন,সাথে থাকুন। 🩸🩸🩸

৮-ই জানুয়ারি  ২০২৬, বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের  student week -2 উদযাপিত হয়। সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে দুস্থ ছাত্র...
09/01/2026

৮-ই জানুয়ারি ২০২৬, বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের student week -2 উদযাপিত হয়। সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এরকম মহতী কর্মকান্ডে সাক্ষী হয়ে রইলাম।,,,,,, আমাদেরকে এই সম্মাননা জ্ঞাপন করার জন্য সবজি ATM ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏🙏

Address

Balurghat
733101

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবজি ATM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category