লক্ষ্য The Aim

লক্ষ্য The Aim লক্ষ্য - The Aim is Non Government Organisation ( NGO), Social service ,

নেতাজী
23/01/2024

নেতাজী

গত 15/10/2023 তারিখে লক্ষ্য - The Aim  এর বস্ত্র বিতরণ কর্মসূচী হয়ে গেছে। পুজো উপলক্ষ্যে প্রায় 70 জন শিশুর হাতে নতুন ব...
17/10/2023

গত 15/10/2023 তারিখে লক্ষ্য - The Aim এর বস্ত্র বিতরণ কর্মসূচী হয়ে গেছে। পুজো উপলক্ষ্যে প্রায় 70 জন শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আর যাদের দেওয়া হয়েছে তারা একদমই দুঃস্থ। বালুরঘাট সিটি অফিসিয়াল পেজে পোস্ট করার পর অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
অনেককেই পার্সোনাল ভাবে এসএমএস করা হয়েছিল , তাতে অনেকেই সাহায্য করেছিলেন, অনেকেই ইগনোর করেছেন, অনেকেই কিছু না বলতেই দিয়েছেন ,, আমরা সকলের কাছেই আনতমস্তকে কৃতজ্ঞতা জানাই।
, আপনাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়েছে। আমরা আশা করবো ভবিষ্যতেও আপনারা সাহায্যের হাত একই ভাবে বাড়িয়ে দেবেন।

আমাদের পরবর্তী প্রোগ্রাম সকলের কাছ থেকে পুরোনো বস্ত্র সংগ্রহ করে সেগুলো যাদের প্রয়োজন তাদের মধ্যে বিলিয়ে দেওয়া। পুরোনো বস্ত্র আমরা এখনও সংগ্রহ করছি। কেউ দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। শর্ত হলো - যে কোনো বয়সের যে কোনো ধরনের পোশাক যেমন - জামা, প্যান্ট, শাড়ি, চুড়িদার, সোয়েটার ফ্রক, কুর্তা ইত্যাদি। কিন্তু সেগুলো যেনো ছেঁড়া ফাটা বা খারাপ না থাকে। 🙏🙏 যোগাযোগ - 9679378432

আর কয়দিন পর তো মা আসছেন। আপনারা নিশ্চয় সেই স্বপ্নে বিভোর। কতো গুলো অনলাইন শপিং হলো, কতগুলো বড়ো বড়ো শপিং মল থেকে শপিং...
12/10/2023

আর কয়দিন পর তো মা আসছেন। আপনারা নিশ্চয় সেই স্বপ্নে বিভোর। কতো গুলো অনলাইন শপিং হলো, কতগুলো বড়ো বড়ো শপিং মল থেকে শপিং হলো, বন্ধু বান্ধবী দের সাথে দিন রাত সেই গল্প আবার এখন থেকেই কোন দিন কি পড়বেন, কোনদিন কোথায় খাবেন এই সব প্ল্যান করছেন। হয়তো বিছানায় শুয়ে শুয়ে বা ঘরে বসে বসে সেই প্ল্যানিং চলছে। , কিন্তু দেখুন এই যে ঘর গুলো এগুলোও কারোর মাথা জোগাড় জায়গা, এগুলোও কারোর স্বপ্ন দেখার জায়গা। কয়েক দিনের টানা বৃষ্টি তে এই এই সব মাটির ঘর গুলোর এই অবস্থা। তাহলে কি মা দুর্গা এদের কাছে আসবেন না ? তাহলে কি এদের কোনো অধিকার নেই মা কে দেখার ? চলুন না আমরা প্রত্যেকে এই রকম এক একজনের পোষাকের দায়িত্ব নেই। চলুন না এদেরকেও বুঝিয়ে দেই যে আমাদের থেকে পিছিয়ে পড়া নয়, বরং আমরা একসাথে চলবো। ওদের হাত টা ধরুন না একটু শক্ত করে, দেখবেন অনেক শান্তি পাবেন। এক একজনের পোষাকের জন্য মাত্র ২৫০ টাকা করে লাগছে। আসুন না কম করে একজনের মুখে হাসি ফুটিয়ে তুলুন।

নতুন পোষাকের দুঃস্বপ্নে থাকা শিশুদের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলুন "লক্ষ্য - The Aim" এর সাথে। যখন আপনার শিশুর মতো ওপর শিশুটির মুখেও আনন্দের হাসি আসবে তখন দেখবেন ভগবান আপনার শিশুটিকেও আশীর্বাদ করবেন প্রাণ ভরে। এই মহতী অনুষ্ঠান টিতে সামিল হোন।
স্থান - শালগ্রাম প্রাইমারি স্কুল প্রাঙ্গণ। সময় - সকাল ৮ টা থেকে। তারিখ - আগামী ১৫ ই অক্টোবর রবিবার। আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। (একটি পোশাক এর মূল্য ২৫০ টাকা)। অনলাইন - 9679378432 gpay

sokole sahajjer hat bariye diben 🙏
03/10/2023

sokole sahajjer hat bariye diben 🙏

আসন্ন শারদীয়া উপলক্ষ্যে প্রতিবছরের মতো এই বছরেও "লক্ষ্য - The Aim " দরিদ্র কিছু শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেবে আগামী ১৫ ই অক্টোবর। যাতে ওরাও আমাদের সাথে শারদীয়ার আনন্দে মেতে উঠতে পারে। একমাত্র আপনাদের সাহায্যই পারে ওদের মুখে হাসি ফোটাতে। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। 9679378432 ( Gpay)। ( একটি পোষাকের মূল্য ২৫০ টাকা ) ।

আসন্ন শারদীয়া উপলক্ষ্যে প্রতিবছরের মতো এই বছরেও  "লক্ষ্য - The Aim " দরিদ্র কিছু শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেবে আগাম...
03/10/2023

আসন্ন শারদীয়া উপলক্ষ্যে প্রতিবছরের মতো এই বছরেও "লক্ষ্য - The Aim " দরিদ্র কিছু শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেবে আগামী ১৫ ই অক্টোবর। যাতে ওরাও আমাদের সাথে শারদীয়ার আনন্দে মেতে উঠতে পারে। একমাত্র আপনাদের সাহায্যই পারে ওদের মুখে হাসি ফোটাতে। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। 9679378432 ( Gpay)। ( একটি পোষাকের মূল্য ২৫০ টাকা ) ।

আসন্ন দুর্গা পূজা ২০২৩ উপলক্ষ্যে লক্ষ্য The Aim এর পক্ষ থেকে বস্ত বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দারিদ্র্য সীমার নীচে ...
01/09/2023

আসন্ন দুর্গা পূজা ২০২৩ উপলক্ষ্যে লক্ষ্য The Aim এর পক্ষ থেকে বস্ত বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দারিদ্র্য সীমার নীচে যারা বসবাস করে তাদের দুর্গা পূজার মূল স্রোতের সাথে যুক্ত করতে ও তারাও যে আমাদের থেকে আলাদা নয়, পুজোর সময় আমরাই শুধু আনন্দ করবো আর ওরা ঘরে বসে থাকবে সেটা যাতে না হয় তার জন্য সামান্য কিছু করে নিজেদের যোগদান দিয়ে এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নিজের সাধ্য মতো ১/২/৩/৪/৫/....... টি নতুন পোশাক এর দায়িত্ব নিয়ে ওদের মুখে হাসি ফুটিয়ে তুলুন।

মেজর ধ্যানচাঁদ (২৯ আগস্ট ১৯০৫ – ৩ ডিসেম্বর ১৯৭৯) ছিলেন একজন ভারতীয় হকি খেলোয়াড়।  ভারতের পুরুষ জাতীয় ফিল্ড হকি দলের এ...
29/08/2023

মেজর ধ্যানচাঁদ (২৯ আগস্ট ১৯০৫ – ৩ ডিসেম্বর ১৯৭৯) ছিলেন একজন ভারতীয় হকি খেলোয়াড়। ভারতের পুরুষ জাতীয় ফিল্ড হকি দলের এই উজ্জ্বল জ্যোতিষ্ক বিশ্ব হকির সর্বকালের শ্রেষ্ঠ তারকা খেলোয়াড় হিসাবেই গণ্য হন। তিনি এমন ভারতীয় হকি দলের সদস্য ছিলেন যারা পরপর তিনটি (১৯২৮ খ্রিস্টাব্দের আমস্টারডাম অলিম্পিক, ১৯৩২ খ্রিস্টাব্দের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং ১৯৩৬ খ্রিস্টাব্দের বার্লিন) অলিম্পিকেই বিশ্বজয়ীর জয়মাল্য (স্বর্ণপদক) লাভ করেন । তাঁর জন্ম তারিখটি ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়।

ধ্যানচাঁদের হকি খেলা ছিল ছন্দোময়। তার খেলার সৌন্দর্য দেখে ইংল্যান্ডের জনসাধারণ তাকে হকির জাদুকর নামে অভিহিত করে। কেউ কেউ আবার হিউম্যান ঈল আখ্যা দেন। তিনি ক্রীড়া জীবনে চারশোরও বেশি গোল করেছেন। ১৯৫৬ খ্রিস্টাব্দে তিনি ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন।
আজ উনার জন্মদিনে #লক্ষ্য এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 💐🌸💐💐💐🌸🙏

গত 8.1.2023 তারিখে  #লক্ষ্য - The Aim - এর পক্ষ থেকে পুরোনো বস্ত্র বিতরণ , প্রায় 100 জনকে হ্যান্ড ওয়াশ দেওয়া ও সেখানক...
10/01/2023

গত 8.1.2023 তারিখে #লক্ষ্য - The Aim - এর পক্ষ থেকে পুরোনো বস্ত্র বিতরণ , প্রায় 100 জনকে হ্যান্ড ওয়াশ দেওয়া ও সেখানকার শিশুদের নিয়ে একটি পিকনিক। যারা পুরোনো বস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ 🙏

আগামী ৮ ই জানুয়ারি তে , ২০২৩ সালের শুরুতে লক্ষ্য - The Aim - একটি ভালো উদ্যোগের মধ্যে দিয়ে শুরু করতে চলেছে নতুন বছর। স...
27/12/2022

আগামী ৮ ই জানুয়ারি তে , ২০২৩ সালের শুরুতে লক্ষ্য - The Aim - একটি ভালো উদ্যোগের মধ্যে দিয়ে শুরু করতে চলেছে নতুন বছর। সকলে প্রতিবারের মতো এই বারও পাশে থাকবেন এই আশা করে সংস্থার সকল সদস্যরা।

আপনারা নিজেদের যে জামা কাপড় ব্যাবহার
করেন না অথচ আলমারি বন্দী হয়ে পড়ে রয়েছে। এমন যে কোনো ধরনের যে কোনো বয়সের ছেলে মেয়েদের পোশাক সংস্থার হাতে তুলে দিতে একবার শুধু ফোন করুন। সংস্থার সদস্যরা আপনার বাড়ি গিয়ে সেগুলো সংগ্রহ করে নেবেন। শর্ত একটাই যে, পোশাক গুলো পুরোনো হোক, কিন্তু ছেঁড়া ফাটা যেনো না হয়। এই অনুরোধ রইলো। আগ্রহীরা যোগাযোগ করুন 9679378432এই নম্বরে।

02/10/2022

❤❤
02/10/2022

❤❤

01/10/2022

Address

Balurghat
733102

Telephone

+919679378432

Website

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষ্য The Aim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to লক্ষ্য The Aim:

Share

Category