Bangiya Hari-Guruchand Ambedkar Chetana Manch

Bangiya Hari-Guruchand Ambedkar Chetana Manch সমাজের উন্নতির জন্য সচেষ্ট থাকতে এক স?

বঙ্গদেশে যখন ব্রাহ্মণ্যবাদের কদাচার সমাজের একশ্রেণীর মানুষকে পশুর চেয়েও অবমূল্যায়ণ করে , শাস্ত্রাদির দোহাই দিয়ে একশ্রেণীর সুবিধাবাদী , অকর্মণ্য , সুযোগসন্ধানী পরশ্রমজীবী মানুষ উৎপাদক শ্রেণীর মানুষকে শোষণ করে চলছিল , সেই সময় শোষণ মুক্তির দূত হিসেবে আবির্ভূত হলেন হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর । ধর্মহারা মানুষকে প্রতিবাদের ধর্ম হিসাবে দিলেন মহান মতুয়া ধর্ম । মতুয়া ধর্ম-দর্শনের মাধ্যমে পতিত শ্রেণীর মানুষকে

দিলেন আত্মমর্যাদায়, আত্মসম্মানে বলীয়ান হওয়ার বার্তা । যা থেকে অন্ত্যজ সমাজের খেটে খাওয়া দাস বা সেবক শ্রেণীর মানুষ নিজেকে মানুষ ভাবতে শেখে , তার অধিকার সম্পর্কে সচেতন হয় । পতিতপাবন হরিচাঁদ ঠাকুর আপন প্রজ্ঞা-জীবনবোধ থেকে উপলব্ধি করেছিলেন ব্রাহ্মণ্যবাদী কুহক জাল থেকে জাতির প্রকৃত মুক্তি ঘটাতে পারে একমাত্র শিক্ষা । শ্রীশ্রীগুরুচাঁদ চরিতে আমরা তার উল্লেখ পাই –

“ অনুন্নত জাতি মাঝে শিক্ষা প্রসারিতে ।
আজ্ঞা করে হরিচাঁদ তারে বিধি মতে” ।।

প্রখর দূরদর্শী , জ্ঞানৈশ্বর্যের শুভ্র দীপ্তিতে প্রোজ্জ্বলমান মহামানব , মহান শিক্ষাবিদ গুরুচাঁদ ঠাকুরও জাতির উদ্দেশ্যে একই উপলব্ধি থেকেই ঘোষণা করেছিলেন –

“বিদ্যার অভাবে অন্ধ হয়ে সবে অন্ধকারে আছে পড়ে ।
জ্বেলে দাও আলো মোহ দূরে ফেল আঁধার ছুটিবে দূরে” ।।

আমরা জানি যে – শিক্ষা আনে চেতনা , চেতনা আনে বিপ্লব । সুতরাং শিক্ষা অর্জনের ফলে জাগবে চেতনা , আর চেতনা উদ্বুদ্ধ করবে বিপ্লব ঘটাতে । একেবারে ঠিক সেই চেতনার যায়গা থেকে আজ আমরা অনেকগুলো মানুষ সমবেত হয়েছি । এই চেতনাই আমাদের মনে করিয়ে দিয়েছে –গুরুচাঁদ ঠাকুরের কথা –“জাতির উন্নতি লাগি হও সবে স্বার্থত্যাগী দিবারাত্রি চিন্তা কর ভাই” । মনে করিয়ে দিয়েছে – বাবাসাহেব আম্বেদকরের সেই বিখ্যাত উক্তি – “Pay back to your society it is your moral duty”. সমাজের জন্য যে আমাকে সাধ্যমত শ্রম , বুদ্ধি , অর্থ বা সময় দান করতেই হবে । নয়তো সমাজের কাছে আমার ঋণের বোঝা পাহাড়প্রমাণ জমা হয়ে যাবে । সমাজের প্রতি এই দায়বদ্ধতার তাড়না থেকেই ‘বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ’ ( সংক্ষেপে “চেতনা মঞ্চ”)এর জন্ম ।

“বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চে’র মূল লক্ষ্য মুলনিবাসীদের নিজস্ব সংস্কৃতি কেন্দ্রিক সাংস্কৃতিক বিপ্লব ঘটানো । বর্তমান আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে স্বীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতির শৌর্য-বীর্যময় প্রকৃত সত্য ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে আত্মপ্রত্যয় জাগানোই চেতনা মঞ্চের সপথ । হরি-গুরুচাঁদ প্রবর্তিত বৈদিকতা বর্জিত ধর্ম ‘মতুয়া ধর্ম’ যে নিছক ‘ধর্ম’ মাত্র নয় , তা যে বিজ্ঞান ও যুক্তিবাদ নির্ভর বিশ্বমানবতাবাদের দর্শন , পৃথিবীর বুকে প্রকৃত মানব সম্পদ হয়ে ওঠার দিশা ; সেই বার্তা বিশ্বের দরবারে সম্যকভাবে তুলে ধরাই চেতনা মঞ্চের অন্যতম প্রয়াস । চেতনা মঞ্চের এই লক্ষ্যের বাস্তবায়নে সারা বছর ব্যাপি চলছে নতুন প্রজন্মকে নিয়ে অবৈদিক মতুয়া দর্শন-ভিত্তিক আলোচনা সভা , বক্তৃতা শিক্ষা , সাহিত্য চর্চা , জাগরণী সভা ; সৃষ্টি করা হচ্ছে নতুন নতুন নাটক , শ্রুতি নাটক , কাব্য , কবিতা , প্রবন্ধ, গল্প , চেতনা সঙ্গীত , চেতনা নৃত্য প্রভৃতি । এ সবই সাংস্কৃতিক আন্দোলনকে সমৃদ্ধ ও প্রগতিশীল করে তুলতে । এই সমস্ত চর্চার ফসল প্রতিনিয়ত যেমন Internet media তে প্রচার করা হয়, তেমনি স্থানীয় ভাবে বৃহদাকারে মতুয়া ধর্মানুসারী মানুষের দরবারে তাঁদের আত্মবিশ্বাস এবং চেতনা জাগাতে আয়োজন করা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান- ‘ মতুয়া দর্শন আলোচনা ও সাংকৃতিক অনুষ্ঠান’। এ ছাড়াও সারা বছর ব্যাপী নানার রকম সামাজিক অনুষ্ঠান , আলোচনা সভা , বন্দনা সভা ইত্যাদি ।

মতুয়া সমাজের সকল শিক্ষিত মানুষ এবং নতুন প্রজন্ম জানুক মতুয়া ধর্ম একটি বিশ্বমানবতাবাদের ধর্ম । এ ধর্ম সত্য, প্রেম, পবিত্রতার ধর্ম ।

পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞান ও যুক্তিবাদ নির্ভর ধর্ম । এ ধর্ম শেখায় সমস্ত প্রকার কুসংস্কারাচ্ছন্নতা দূর করতে; শেখায় – “জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ,/ ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা” । এ ধর্ম শেখায় প্রশস্ত গার্হস্থ্য ধর্ম সর্ব ধর্ম সার , শেখায় নারীকে মর্যাদা দিতে , শেখায় নারী-পুরুষ সকলে শিক্ষা লাভ করে জ্ঞানার্জনের মাধ্যমে চেতনা সম্পন্ন হতে , শেখায় পিতা-মাতাকে শ্রদ্ধা করতে । সর্বোপরি পৃথিবীর সকল মানুষ জানুক হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের সঠিক দর্শন । জানুক পৃথিবীর সর্বোৎকৃষ্ট ধর্ম মতুয়া ধর্ম ।সর্বোপরি মতুয়া ধর্মই শেখায় মানুষের একমাত্র ধর্ম মানবতা । এই প্রচারেই আমরা “বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ” একটি সাংস্কৃতিক সংগঠন রূপে দৃঢ় অঙ্গীকারবদ্ধ । আমাদের প্রচেষ্টায় আপনার সামিল হতে স্বাগত।

সুব্রত বিশ্বাস মহাশয়ের মায়ের শ্রদ্ধানুষ্ঠান শংকরপুর ,নপাড়া ,নদীয়া ***********************15/05/2026
15/05/2026

সুব্রত বিশ্বাস মহাশয়ের
মায়ের শ্রদ্ধানুষ্ঠান
শংকরপুর ,নপাড়া ,নদীয়া
***********************
15/05/2026

মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে যে সমস্ত চেতনা পরিবারের সন্তানেরা। তাঁদের সম্মাননা প্রদান করা হলো বাড়ি গিয়ে। ভবিষ্যৎ উজ্জ্...
13/05/2026

মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে যে সমস্ত
চেতনা পরিবারের সন্তানেরা। তাঁদের সম্মাননা
প্রদান করা হলো বাড়ি গিয়ে। ভবিষ্যৎ উজ্জ্বল হোক ,এই আশা নিয়ে।
রাজদীপ মণ্ডল -প্রাপ্ত নম্বর -673
পিতা -শিক্ষক বিজন মণ্ডল ,আশ্রমপাড়া
(1ম পর্ব )
**************************************

03/05/2026

হরিচাঁদ ঠাকুরের মত/দর্শন প্রচারে বর্তমান ঠাকুর বাড়ির একটি ভূমিকার কথা কেউ বলুন।

03/05/2026

আধুনিক মতুয়া সঙ্গীত(3)
*********************
কথা -আর .বি .সিন্ধু .
কণ্ঠ্য ও সুর -কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নিরক্ষর ওই পতিত বুকে
শিক্ষা আনিলো কে ?
গুরুচাঁদ সে শিক্ষা গুরু
আলো জ্বালিলো যে।

হেই হেই নাচোরে সবাই
ডংকার তালে তালে।
গুরুচাঁদ ঠাকুর নাম
গাই আনন্দ বলে।

শিক্ষিত সেই মতুয়াদের
চাকরী আনিলো কে ?
গুরুচাঁদ ঠাকুর ,সবার গুরু
দিশা দেখালো সেই।

দোদুল দুল পায়ের তালে
ঘুঙুর বাজে রে।
পরিশ্রমে গড়া জীবন
আজ হাসে সবে।
অধিকার আর সম্মানের
পথ দেখালেন যিনি
তারই নামে গাই আজ
জয়ের ধ্বনি ধ্বনি ॥

হেই হেই নাচোরে সবাই
ডংকার তালে তালে।
গুরুচাঁদ ঠাকুর নাম
গাই আনন্দ বলে।
#মতুয়াদর্শন #মতুয়াদল #হরিনামপ্রচার #মতুয়া

01/05/2026

আজ চেতনা সাথী অনিন্দিতা বালা
ও অরবিন্দ বালা মহাশয়ের বাড়িতে
মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব
দিবস পালিত হলো ও সেই সাথে
গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হলো।
********************************

01/05/2026

"মতুয়ার একনাম "
****************
হরি গু-রু | হরি গু-রু
গুরু গু-রু | হরি হরি
হরি শান্-তি | হরি শান্-তি
শান্তি শান্-তি | হরি হরি
""""""""""""""""""""""""""""""""""""'''""""
লিখনে -আর ,বি ,সিন্ধু
পরিকল্পনায় -সুব্রত।
কণ্ঠ ও সুর -কৃত্রিম বুদ্ধিমত্তা
#মতুয়া #মতুয়াদল #মতুয়াদর্শন #হরিনামপ্রচার

26/04/2026

আধুনিক মতুয়া সঙ্গীত
হরি বোলে ডংকা মারো
কথা -আর ,বি .সিন্ধু .
""""""""'""""'""""""""""""""""""""""""

হরি বোলে ডংকা মারো,
শঙ্কা করো কার ?
সাথে আছে শান্তি হরি,
দূর করো সব ভয় ।

ডং ডং ডংকা বাজে,
হরি নামের সুরে—
নাচে রে মন আনন্দে,
প্রেমেরই সাগরে ॥

সত্য প্রেমের বাণী নিয়ে
আসছে শান্তি হরি,
সেই বাণীতে মাতবে জগৎ,
বলবে হরি হরি ॥

তালে তালে পা ফেলো,
হাত তালি দাও—
হরি নামের রসে ভেসে
সব দুঃখ ভুলাও ॥

মতুয়ার সেই ধর্ম বাণী
ভুবন করবে আলো,
সেই আলোতে ঘুচবে সবার
অন্ধকার কালো ॥

23/04/2026

আধুনিক মতুয়া সংগীতের নবতম সংযোজন।
নতুন চেতনা সঙ্গীত। কেমন লাগলো বলবেন।

20/04/2026

রাজনৈতিক বিজ্ঞাপনের চোটে সোশ্যাল মিডিয়া নাকাল !! !

Address

Bagula
741502

Alerts

Be the first to know and let us send you an email when Bangiya Hari-Guruchand Ambedkar Chetana Manch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangiya Hari-Guruchand Ambedkar Chetana Manch:

Share