আমার শহর Ashoknagar - অশোকনগর কল্যাণগড় AKM

আমার শহর Ashoknagar - অশোকনগর কল্যাণগড় AKM 📍অশোকনগর কল্যাণগড় — শুধু একটা শহর নয়, এটা আমাদের গর্ব, আমাদের নিজের ঠিকানা ❤️

দীপঙ্করের সততা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন এলাকার মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকাগুলি উদ্ধার করে এবং প্রকৃ...
02/06/2026

দীপঙ্করের সততা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন এলাকার মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকাগুলি উদ্ধার করে এবং প্রকৃত মালিকের সন্ধানে তদন্ত শুরু করেছে।

বিস্তারিত কমেন্টে

রুগীদের পরিজনদের কথা মাথায় রেখে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে চালু হচ্ছে " প্রতীক্ষালয় "
02/06/2026

রুগীদের পরিজনদের কথা মাথায় রেখে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে চালু হচ্ছে " প্রতীক্ষালয় "

অশোকনগরের কর্মসংস্থান হাট ৪.০ ❤️বহু দূর দূরান্তের থেকে আসেন বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান হাটে
01/06/2026

অশোকনগরের কর্মসংস্থান হাট ৪.০ ❤️
বহু দূর দূরান্তের থেকে আসেন বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান হাটে

ভালো থেকো যেখানেই থেকো দিদি.......তোমার আত্মার শান্তি কামনা করি.......
29/05/2026

ভালো থেকো যেখানেই থেকো দিদি.......
তোমার আত্মার শান্তি কামনা করি.......

আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে ডাম্পিং সাইটে জমে থাকা ‘লিগ্যাসি ওয়েস্ট’ বা পুরোনো বর্জ্য সরিয়ে জমি পুনরুদ্ধারের উদ্...
29/05/2026

আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে ডাম্পিং সাইটে জমে থাকা ‘লিগ্যাসি ওয়েস্ট’ বা পুরোনো বর্জ্য সরিয়ে জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দাবি, এর ফলে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকাগুলিতে পরিবেশ দূষণ অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য আরও সুরক্ষিত থাকবে।

পুর দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, ১৫টি পুর এলাকার প্রতিদিনের বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হবে জৈব গ্যাস, প্লাস্টিকের চেয়ার-টেবিল এবং টি-শার্টের মতো পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী। পাশাপাশি কলকাতার ধাপার আদলে বায়োমাইনিং পদ্ধতিতে গড়ে তোলা হবে ‘গ্রিন ফিল্ড’, যেখানে জঞ্জালের স্তূপের উপর তৈরি হবে সবুজ পরিবেশ।

এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। পুরো প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে পুর দপ্তর ও সংশ্লিষ্ট স্থানীয় পুরসভাগুলি।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “ডাম্পিং গ্রাউন্ডে আর বর্জ্যের পাহাড় তৈরি হতে দেওয়া হবে না। আধুনিক পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াকরণ করে পুনর্ব্যবহারযোগ্য করা হবে। পাশাপাশি বর্জ্য থেকেই রাজস্ব আয়ের নতুন সম্ভাবনাও তৈরি হবে।”

29/05/2026

অশোকনগরের কাছে সেই ঐতিহাসিক দিন ২৮ শে মে ২০২৪,অশোকনগরের রাজপথে দেশের প্রধানমন্ত্রী Narendra Modi

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফ্রম (অফলাইন)
28/05/2026

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফ্রম (অফলাইন)

আপনাদের কি মতামত!
27/05/2026

আপনাদের কি মতামত!

21/05/2026

ইন্ডিয়ান সুপার লিগে আজ দুর্দান্ত জয় তুলে নিল ইস্টবেঙ্গল।
লাল-হলুদের এই জয়ের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ল অশোকনগরের চৌরঙ্গী মোড়।
আবির খেলায় সমর্থকদের উন্মাদনায় উৎসবের চেহারা নিল গোটা এলাকা।
প্রিয় দলের জয় উদযাপনে সন্ধ্যা থেকেই ভিড় জমায় অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক। 🔴🟡
East Bengal FC

বাসে উঠে পড়লেই হবে না, সঙ্গে থাকতে হবে ‘পিংক কার্ড’।সরকারের দেওয়া এই পিংক কার্ডই হবে মহিলাদের বাস যাত্রার বিশেষ পরিচয়পত...
21/05/2026

বাসে উঠে পড়লেই হবে না, সঙ্গে থাকতে হবে ‘পিংক কার্ড’।

সরকারের দেওয়া এই পিংক কার্ডই হবে মহিলাদের বাস যাত্রার বিশেষ পরিচয়পত্র। সরকারি বাসে যাত্রার সময় কার্ডটি দেখালেই কন্ডাক্টর শূন্য টাকার টিকিট ইস্যু করবেন।

তবে যতদিন পর্যন্ত হাতে পিংক কার্ড না পৌঁছচ্ছে, ততদিন ভোটার কার্ড, আধার কার্ড কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনও বৈধ পরিচয়পত্র দেখিয়েই মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

ইতিমধ্যেই পরিবহণ দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন সরকারি বাসে সমীক্ষা চালানো হয়েছে। প্রতিদিন শহর ও জেলার কত সংখ্যক মহিলা সরকারি বাসে যাতায়াত করেন, সেই সমস্ত তথ্য সংগ্রহের কাজও সম্পন্ন হয়েছে।

Address

Dist, North 24 Paraganas
Ashoknagar Kalyangarh
743222

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার শহর Ashoknagar - অশোকনগর কল্যাণগড় AKM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share