12/06/2026
আনন্দ সংবাদ ! আনন্দ সংবাদ ! আনন্দ সংবাদ !
একটি বিশেষ ঘোষণা
আমতলা কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত সমস্ত বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহক বৃন্দকে একটি বিশেষ আনন্দ সংবাদ দেওয়া হচ্ছে যে, বর্তমানে প্রধানমন্ত্রী সূর্য ঘর তথা মুফ্ত বিজলী যোজনা ২০২৬ লাগু হয়েছে যার মাধ্যমে আপনাদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে আপনারা আপনাদের বাড়ির বিলের পরিমান অনেকটাই কমিয়ে আনতে পারবেন।সরকারি সাবসিডি এবং সহজ কিস্তিতে খুব কম সুদে ঝঞ্ঝাট বিহীন ব্যাংক লোনের মাধ্যমে আপনারা এই প্রকল্প রূপায়িত করতে পারবেন। তাই আগামী ১৫ থেকে ১৭ই জুন আমতলা বি ডি ও অফিসে এবং ত্রিমোহনী গার্লস হাই মাদ্রাসা তে সরকার আয়োজিত জনকল্যাণ শিবিরে বেলা দশটার সময় সকলে নিজ নিজ আধার কার্ড ও বাড়ির বিল সহ উপস্থিত হন এবং প্রকল্পের সুবিধা গ্রহণ করুন।
ধন্যবাদান্তে,
স্টেশন ম্যানেজার,
বহরমপুর আমতলা কেয়ার সেন্টার।
W.B.S.E.D.C.L