06/05/2026
বিধানসভা নির্বাচনে ১০০১৯৫ জন মানুষের সমর্থন ও ভোট পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমতার প্রতিটি মানুষের ভালো মন্দে আমি যেমন পাশে ছিলাম, তেমনই ভবিষ্যতেও থাকবো। কারণ আমতার মাটি আমাদের সবার।
রাজনীতিতে জয় পরাজয় হবে, ক্ষমতার পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই এই মাটিরই মানুষ, একসঙ্গেই থাকতে হবে। তাই ভেদাভেদ ভুলে, একে অপরের পাশে থাকাই আমাদের কাম্য ।
যারা দলের জন্য নিরলস পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের ঋণ আমি কোনোদিন ভুলবো না। সারাজীবন আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। গত দুই দিন প্রতিকুল পরিস্থিতিতে প্রায় সকল নেতৃবৃন্দের সাথে প্রতিনিয়ত যোগাযোগে আছি । যেকোনো প্রয়োজনে সাধ্যমতো পাশে আছি । 🙏