01/06/2026
কলেজে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় যান্ত্রিক গোলযোগের কারনে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সেইসঙ্গে ভর্তির সময়সীমা ৫ দিন বৃদ্ধির দাবি জানানো হয়।