24/03/2026
শুভ বাসন্তী ষষ্ঠীর পুণ্য সন্ধ্যায় আমাদের পুজো মণ্ডপের এক মায়াবী শুভারম্ভ! ✨🌸
আজকের এই বিশেষ সন্ধ্যায় আমাদের মণ্ডপটি শুভ উদ্বোধন করলেন আমতলী রামকৃষ্ণ মিশন বিবেক নগরের পরম পূজনীয় মহারাজ এবং প্রথিতযশা সাংবাদিক শ্রী প্রণব সরকার মহোদয়। তাদের উপস্থিতি এই উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে।
অনুষ্ঠানে এলাকার সকল মা ও বোনেদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং মা বাসন্তীর আবাহন—সব মিলিয়ে এক ভক্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে।
সবাইকে জানাই বাসন্তী ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা সবার মঙ্গল করুন। 🙏🌺