18/04/2026
আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য অধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা, রেশন দোকানের মাধ্যমে পণ্য বিতরণ এবং পেট্রোল, ডিজেল ও এলপিজি সহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
মাননীয় মন্ত্রী মহোদয় গণবণ্টন ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজলভ্য করে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।