07/06/2026
♥ WORLD CARING DAY ♥
আজ 'ওয়ার্ল্ড কেয়ারিং ডে'।
মানুষকে ভালোবাসা, একটু যত্ন করা, একটু র্স্পশ করা, পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা- Human Life Care Charitable Trust সমাজের অসহায় মানুষের পাশে সব সময় থাকি। আমাদের Slogan - 'Caring for Humanity '.
আমরা শুনেছি সমাজের অবহেলিত মানুষের কান্না, দিনের পর দিন অনাহারে থাকা মানুষদের হাহাকার, আমরা দেখেছি চিকিৎসা না পাওয়া মানুষের অসহায়তা, মৃত্যু পথযাত্রীদের আর্তনাদ , দেখেছি অর্থের অভাবে মেধাবী পড়ুয়ার হারিয়ে যাওয়া, দেখেছি রাস্তার ভবঘুরেদের অসহায় অবস্থা , আমরা দেখেছি নাম মাত্র কাপড়ে গা ঢাকা পাগলিটিকে।
আমরা চেষ্টা করেছি এই সব অসহায় মানুষদের পাশে থাকার। আমাদের সীমিত অর্থনৈতিক অবস্থার মধ্যেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কখনো খাবার, কখনো কাপড়, কখনো বই খাতা, কখনো চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছি। কখনো বা রাস্তার ভবঘুরে মানসিক ভারসাম্যহীণ মানুষটিকে একটি নিশ্চিত আশ্রয়ে ( ভবঘুরেদের আশ্রম) রেখে এসেছি।
আমাদের কিন্তু প্রতি নিয়ত অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। কখনো অর্থনৈতিকভাবে , কখনো সামাজিকভাবে, কখনো বা পারিবারিকভাবে। কিন্তু দিনের শেষে ঐ অসহায় মানুষদের হাসি, আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। এক স্বর্গীয় তৃপ্তি আমাদের গ্রাস করে। তাই সমস্ত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে নতুন উদ্যোগে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আসুন না, আজ 'World Caring Day' তে একটু অন্যের জন্য চিন্তা করি। যেন বলতে পারি - ভয় কিসের, আমরাও তো পাশেই আছি।
সবাই ভালো থাকুন, ধন্যবাদ 🙏- কৌশিক বিশ্বাস।
Date- 07.06.2026, Mob. 7076248777.
Our fb: Human Life Care NGO
YouTube :Human Life Care NGO
Website : www.hlcct.org.
বি:দ্র: 🔹 উপরের Social Media তে আমাদের সমস্ত Activities দেখা যাবে।